13/08/2026
"স্বার্থ আর রাজনীতি—এই দুটো জিনিস মানুষের মুখের সব মুখোশ খুলে দেয়।"
সারাদিন মিষ্টি কথা বলা আর প্রথম কাতারে নামাজ পড়া যে মানুষগুলোকে আপনি ভেবেছিলেন নীতিবান ও ধার্মিক, ব্যক্তিগত স্বার্থ বা ভিন্ন রাজনীতির টেবিলে গিয়ে বসলেই দেখবেন তাদের আসল রূপ।
মুহূর্তেই গায়েব হয়ে যায় সব নীতি, সততা আর মুখের ভদ্রতা। চেনা মানুষটা হঠাৎ এমন কঠিন আর অপরিচিত হয়ে ওঠে যে বিশ্বাস করাই কঠিন হয়ে যায়!
বাহ্যিক ধর্মীয় প্রতীক দিয়ে মানুষ বিচার করা বন্ধ হোক। প্রকৃত ধার্মিকতা বজায় থাকে ব্যবহারে, স্বার্থের জায়গায় নয়।