Dr. Afia Sultana Mou

Dr. Afia Sultana Mou Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Afia Sultana Mou, Grocers, Sydney.

03/12/2025

#কারণ_দর্শান

এনোনিমাস কেউ একজন আমার সম্বন্ধে নেগেটিভ রিভিউ দিয়ে পোস্ট দিয়েছেন। এনোনিমাস আরও অনেকে কমেন্ট করেছেন। আমার সত্যি সত্যি রোগীরা আবার প্রতিবাদও করেছেন। যাহোক সেই পোস্টের দৃষ্টি আকর্ষণ করতে Susmita Mily আপু এবং যারা আমাকে ট্যাগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেখানের লোকজনের কথা শুনে মনে হচ্ছে এই ডাক্তারের অবস্থা তো দেখি খুবই খারাপ। আমার নিজেরও তাই মনে হচ্ছে। তবে মুদ্রার ওপিঠ ও আছে। সেসব শুনলে আবার অন্যরকম ভালোলাগায় মন ভরে যাবে। যাহোক অভিযোগ যখন এসেছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চয় পাব।

১. ভিজিট আমার প্রতিষ্ঠানের নির্ধারিত। সেখানে আমি কতটুকু পাই, প্রতিষ্ঠান কতটুকু পায় সেটা ভিন্ন আলাপ। সো ভিজিটের ব্যপার আমার একার নয়। ভিজিটের ব্যপারে পেশেন্টরা জেনে শুনে আসেন বলেই আমি মনে করি।
২. আল্ট্রাসাউন্ড, টেস্ট ফি। সেসবও প্রতিষ্ঠানের বিষয়। যারা চেম্বার করেন তারা জানেন টেস্ট ফি মানেই ডাক্তারের টাকা না। হ্যাঁ হয়তো আল্ট্রাসাউন্ড করে দেওয়া বাবদ একটা ফি ডাক্তার পায় তার বেশি কিছু না। অথচ এখানে কিংবা অন্য জায়গায় যেকোনো হসপিটাল রিলেটেড খরচ মানে সেটা ডাক্তারের পকেটে গিয়েছে, এটা কম বেশি সবারই বদ্ধমূল ধারণা।
৩. ডাক্তার যেভাবে ভিডিওতে কথা বলেন সেভাবে কী রোগীদের সাথে কথা বলেন? জি হ্যাঁ সেভাবেই কথা বলা হয়। প্রয়োজনে এরচেয়েও ডিটেইলস। তবে ভিডিও করা হয় রোগী দেখা হয়ে গেলে, রোগীর অনুমতি সাপেক্ষ। সব কথা এক সাথে সিকোয়েন্সিয়ালি বলা হয় দেখে মনে হয় ভিডিওতে বেশি বলেছে আমাকে কম বলেছে।
৪. টিভিএসএ তাড়াহুড়োর ব্যপারটি এখানে যেভাবে উঠে এসেছে আসলে ততটা এক্কেবারেই এমন নয়। পেশেন্ট থাকে এক্কেবারে পর্দার ভেতরে সাথে ডাক্তারও। পর্দার অপর পাশে নেক্সট জন রেডি থাকেন। দূর দূরান্ত থেকে রোগী আসেন, তাদের সেদিনই টেস্ট করে ফিরবার তাড়া থাকে তাই একটু রেডি থাকতেই হয়। কার কতটুকু সময় লাগবে টিভিএস করতে এটা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয়। কারো হয়তো এক মিনিটেই হয়ে যায় কারণ তার কোনো সমস্যাই নাই। কারো হয়তো পাঁচ মিনিটেও হয় না কারণ অবস্থা জটিল। কাজেই ঢালাওভাবে বলার আগে রিয়েল সিনারি জানলে আমার বিশ্বাস কেউ এমন করে বলতো না।
৫. রোগী বেশি নেওয়া হয়। এই কথাটা আমি স্বীকার করি তবে একটু ব্যাখ্যা দেই। প্রতিষ্ঠান পই পই করে বলা আছে ত্রিশ জনের বেশি নতুন রোগী একজনও নেওয়া যাবে না।

Send a message to learn more

  (পলিসিস্টিক  ওভারিয়ান  সিনড্রোম)) এ অবাঞ্চিত পশম দূর করার পদ্ধতি সমূহ  সম্বন্ধে তথ্যাদি- # PCOS (পলিসিস্টিক  ওভারিয়ান ...
02/12/2025

(পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম)) এ অবাঞ্চিত পশম দূর করার পদ্ধতি সমূহ সম্বন্ধে তথ্যাদি- #
PCOS (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম)) এ অবাঞ্চিত পশম দূর করার উদ্দেশ্য হচ্ছে মেয়েদের রূপ অক্ষুন্ন

রাখা এবং দুশ্চিন্তা মুক্ত হওয়া #

PCOS (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম)) -এ, অবাঞ্চিত পশম (unwanted hair) গজায় শরীরে

অ্যান্ড্রোজেন (পুরুষ হরমোন)-এর মাত্রা বেশি হওয়ার কারণে ।

অবাঞ্চিত পশমগুলো দূর / Remove করার কিছু সাময়িক বা স্বল্প মেয়াদী এবং কিছু দীর্ঘমেয়াদী পদ্ধতি

আছে - স্বল্প মেয়াদী পদ্ধতিতেগুলোর বর্ণনা দেওয়া হলো:

* শেভিং (Shaving) উক্ত পদ্ধতিতে ,ব্লেড বা ইলেকট্রিক শেভার দিয়ে পশম কাটা হয় ।

খুব দ্রুত ও সস্তা।

কিন্তু কয়েকদিন পর আবার অবাঞ্চিত পশম গজায়।

ত্বকে র‍্যাশ হতে পারে।

* প্লাকিং ও থ্রেডিং (Plucking / Threading )

পদ্ধতি: চিমটি বা থ্রেড দিয়ে শিকড়সহ পশম তোলা।

ছোট জায়গার জন্য ভালো (যেমন ঠোঁটের উপর)।

১–২ সপ্তাহ স্থায়ী হয়।

কিছু ব্যথা অনুভূত হয় - পার্লারে অভিজ্ঞ ব্যক্তি দিয়া করা ভালো I

*ব্লিচ (Bleach). :

উদ্দেশ্য:ব্লিচ মূলত লোমকে হালকা বা সোনালি রঙ করে দেয়, যাতে তা ত্বকে কম চোখে পড়ে। এটি লোম সরায় না,

বরং লোমের রঙ পরিবর্তন করে।

পদ্ধতি:

ব্লিচিং ক্রিম ও অ্যাক্টিভেটর (সঙ্গে দেওয়া হয়) মিশিয়ে পাতলা করে আলতোভাবে মুখে লাগাতে হয়।

১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলা হয়।

*Waxing/ওয়াক্সিং পদ্ধতিতে , গরম বা ঠান্ডা ওয়াক্স ব্যবহার করে চুলগুলো গোড়া থেকে টেনে ফেলা হয়।

অভিজ্ঞ ব্যক্তির মাধ্যমে waxing করানো ভালো।

Soft wax ব্যবহার করা উত্তম সাধারণত strip wax বা soft wax সংবেদনশীল ত্বকের জন্য ভালো

Pre-waxing care:

waxing করার 24 ঘণ্টা আগে স্ক্রাব ব্যবহার করে ত্বক পরিষ্কার করা যেতে পারে।

waxing-এর আগে ত্বকে কোনো তেল বা লোশন না লাগানো।

Waxing করার সময় করণীয় 1:

পশমের দিকের বিপরীতে wax টেনে তুলতে হয়।

wax খুব গরম হওয়া উচিত নয়, না হলে ত্বক পুড়ে যেতে পারে।

Post-waxing care:

waxing করার পর ঠান্ডা compress বা soothing gel (যেমন: অ্যালোভেরা জেল) লাগানো ভালো।

ব্রেস্ট সারকোমা কী?ব্রেস্ট সারকোমা হলো এক ধরনের বিরল ম্যালিগন্যান্ট টিউমার, যা সাধারণ ব্রেস্ট কার্সিনোমা থেকে ভিন্ন। যেখ...
24/11/2025

ব্রেস্ট সারকোমা কী?

ব্রেস্ট সারকোমা হলো এক ধরনের বিরল ম্যালিগন্যান্ট টিউমার, যা সাধারণ ব্রেস্ট কার্সিনোমা থেকে ভিন্ন। যেখানে কার্সিনোমা স্তনের গ্রন্থিযুক্ত টিস্যু থেকে উৎপত্তি হয়, সেখানে সারকোমা গঠিত হয় সংযোজক টিস্যু, চর্বি টিস্যু, পেশী বা এন্ডোথেলিয়াল টিস্যু থেকে।

এই ধরনের নিউওপ্লাজম সাধারণত দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত মেটাস্টেসিস ঘটায়। তাই রোগীর ফলাফল ভালো রাখতে সময়মতো নির্ণয় ও চিকিৎসা অত্যন্ত জরুরি। সারকোমা ও কার্সিনোমার মধ্যে পার্থক্য বুঝতে পারা সুনির্দিষ্ট চিকিৎসা ও টার্গেটেড থেরাপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🎈 ব্রা ও আপনার লিম্ফ্যাটিক সিস্টেম 🎈— বিয়ানকা বোথা, CLT, RLD, MLDT, CDSআমরা এগুলো পরি।এগুলোর সাথে লড়াই করি।আর বাড়ি ঢুকতে...
17/11/2025

🎈 ব্রা ও আপনার লিম্ফ্যাটিক সিস্টেম 🎈
— বিয়ানকা বোথা, CLT, RLD, MLDT, CDS

আমরা এগুলো পরি।
এগুলোর সাথে লড়াই করি।
আর বাড়ি ঢুকতেই চুপিচুপি ছুড়ে ফেলি।
হ্যাঁ—ব্রা।

কিন্তু কখনও ভেবেছেন কি, আপনার ব্রা আপনার লিম্ফ্যাটিক সিস্টেমে কী করছে? 👀

আপনার লিম্ফ্যাটিক সিস্টেম হলো শরীরের নীরব পরিচ্ছন্ন–দল—২৪/৭ কাজ করে বর্জ্য পরিষ্কার রাখে, প্রতিরোধ ক্ষমতাকে তীক্ষ্ণ রাখে এবং শরীরের তরল চলাচল ঠিক রাখে।
তাহলে যখন আপনার ব্রা “এই পার্টিতে” যোগ দেয়, তখন কী ঘটে?
চলুন বিজ্ঞান আর একটু মজার মাধ্যমে বিষয়টি খুলে বলা যাক—

🎈 1. লিম্ফ্যাটিক ফ্লো বা প্রবাহে বাধা

টাইট আন্ডারওয়্যার ব্রা?
ভাবুন, যেন শরীরের প্রাকৃতিক “সুস্থতার হাইওয়ে”–তে যানজট লাগিয়ে দিয়েছেন। 🚦

বগলের নিচে বা বুকের আশেপাশের লিম্ফ নোডগুলো চেপে গেলে লিম্ফ তরল ঠিকভাবে ড্রেন হতে পারে না। এতে শরীর একটু “জমে থাকা” অনুভব করতে পারে—যেন আপনি এক সপ্তাহ ধরে ঘরের আবর্জনা না ফেলে রেখেছেন।

🎈 2. লিম্ফ ড্রেনেজের এলাকা

আপনার অ্যাক্সিলারি লিম্ফ নোড (বগলের সেই ছোট বীণাকৃতি নোডগুলো) বুক, স্তন ও বাহু থেকে লিম্ফ তরল ড্রেন করে।

যদি এখানে ব্রা খুব টাইট হয়, তাহলে সেটা যেন ব্যস্ত মহাসড়কের এক্সিট র‍্যাম্পগুলো বন্ধ করে দিয়েছে।
রাস্তাবন্ধ কে পছন্দ করে? আপনার লিম্ফ তো নয়ই! 🚧

🎈 3. স্তন–স্বাস্থ্য

সুস্থ লিম্ফ প্রবাহ = সুখী স্তন। 🌸

কিছু গবেষক মনে করেন, যখন লিম্ফ প্রবাহ বাধাগ্রস্ত হয়, তখন স্তনে ব্যথা বা ফোলা দেখা দিতে পারে। যদিও বিজ্ঞান এখনো এ নিয়ে গবেষণার মধ্যেই আছে, তবে একটি বিষয় পরিষ্কার—আপনার স্তন একটু “শ্বাস নিতে” পারলে খুবই খুশি হয়।

🎈 4. ব্রার ফিটিং ও উপকরণ

ব্রা শত্রু নয়—ভুল সাইজের ব্রাই সব নাটক করে। 🕵️‍♀️

ভালোভাবে ফিটিং হওয়া ও বাতাস চলাচল করতে পারে এমন কাপড়ের ব্রা বেছে নিন।
যদি আপনার ব্রা এমন দাগ ফেলে যেন আপনাকে “ব্র্যান্ডিং” করছে—তাহলে বুঝবেন সাইজ বদলানোর সময় হয়েছে।

🎈 5. নড়াচড়া = লিম্ফ প্রবাহ

মজার খবর: আপনার লিম্ফ নড়াচড়া ভালোবাসে।

লাফানো, নাচা, স্ট্রেচ করা, হাসা—হ্যাঁ, এমনকি হাসাও—লিম্ফ প্রবাহকে বাড়ায়। 😂

তাই যদি আপনার ব্রা এতটাই টাইট হয় যে আপনি সামান্য নাচতেও না পারেন কিংবা হাত তুলে উপরের তাক থেকে কিছু আনতে না পারেন—তাহলে নিশ্চয়ই পরিবর্তনের সময় এসেছে।

সার্কোমা প্রথমে ব্যথা হীন ফোলা,সঠিক সিদ্ধান্ত নিতে দেরী করলে, ছড়িয়ে পড়ে,জীবন সংহারী ক্যান্সার, প্রতিরোধের উপায় নেইরু...
14/11/2025

সার্কোমা
প্রথমে ব্যথা হীন ফোলা,
সঠিক সিদ্ধান্ত নিতে দেরী করলে, ছড়িয়ে পড়ে,
জীবন সংহারী ক্যান্সার, প্রতিরোধের উপায় নেই

রুগীর পারমিশন নিয়ে ছবি দেওয়া হয়েছে

Dr. Afia Sultana Mou

29/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Hridoy Kp, Z Srbny, সুব্রত ত্রিপুরা

29/10/2025

ডিজিটাল যুগের...
ডিজিটাল নবজাতক এর সাথে ❤️

একটু একটু চোখটা খুলে আবার আলো দেখে চোখ বন্ধ করে ফেলে, মাশ্আল্লাহ্ cute Newborn
Dr. Afia Sultana Mou

🔺প্যাপিলারি কারসিনোমা অফ থাইরয়েড (Papillary Carcinoma of Thyroid, PTC)👉 এটি হলো থাইরয়েড গ্ল্যান্ডের সবচেয়ে কমন ম্যালিগ...
28/10/2025

🔺প্যাপিলারি কারসিনোমা অফ থাইরয়েড (Papillary Carcinoma of Thyroid, PTC)
👉 এটি হলো থাইরয়েড গ্ল্যান্ডের সবচেয়ে কমন ম্যালিগন্যান্ট টিউমার (প্রায় ৭০–৮০% কেস)।
👉 নারী-পুরুষ অনুপাত: মহিলাদের মধ্যে বেশি (৩:১), সাধারণত ২০–৫০ বছরের মধ্যে বেশি দেখা যায়।
👉 প্রগনোসিস তুলনামূলকভাবে ভালো।

বৈশিষ্ট্য (Features)
• ধীরে ধীরে বড় হয়, painless thyroid nodule হিসেবে ধরা পড়ে।
• cervical lymph node metastasis (regional lymph node involvement) অনেক বেশি হয়।
• hematogenous spread খুব কম হয় (lung, bone rarely)।
• Multifocality ও Bilaterality তুলনামূলক বেশি।
• Radiation exposure (childhood) হলো গুরুত্বপূর্ণ risk factor।

হিস্টোপ্যাথোলজিক বৈশিষ্ট্য
• Papillary projections সহ follicular cell origin।
• Nuclear features:
• Orphan Annie eye nucleus
• Nuclear grooves
• Psammoma bodies

ক্লিনিক্যাল প্রেজেন্টেশন
• থাইরয়েডে painless, hard nodule
• Neck lymph node involvement
• কণ্ঠ ভাঙ্গা (hoarseness), dysphagia, dyspnea → advanced stage-এ

ডায়াগনসিস
• FNAC → most useful
• USG neck
• Thyroid scan (cold nodule)
• Histopathology (confirmatory)

ম্যানেজমেন্ট
• Surgery
• Total thyroidectomy (especially if >1 cm, multifocal, bilateral, extrathyroidal extension, lymph node involvement, or age >45)
• Lobectomy ± isthmusectomy (small 90%)
• Young patients, small tumor, no extrathyroidal extension → best prognosis
• Older age, large tumor, distant metastasis → poor prognosis

25/10/2025

আমার অনেক ভালো লাগে যখন অনেকদিন পর যখন আমার পূর্বের নিয়মিত রোগীদের মধ্যে কেউ এসে বলে "আপু আমার কথা মনে আছে? কোলের বাবুটাকে কাছে এগিয়ে দিয়ে বলে ওর কথা মনে আছে আপু আপনার হাতে হয়েছিল। শিশু ডাক্তার দেখাতে এসেছিলাম ভাবলাম আপনার সাথে একবার একটু দেখা করেই যাই ওকেও দেখিয়ে নিয়ে যাই আপনাকে। দোয়া করবেন আপু ওর জন্য "

সব মায়েদের জন্য অনেক শুভকামনা রইল।

23/10/2025

এক সপ্তাহ আগেও মেয়েটি জানতো যে ওর গর্ভের শিশুর কোন হার্টবিট নেই কিন্তু আজকে আলট্রাসনোগ্রাম করে বাচ্চার হার্ট বিট শুনে মেয়েটি অঝোরে কাঁদলো। আলহামদুলিল্লাহ্ 💗

আপনার ঘরে যদি HSC পরীক্ষা দিয়েছে এমন কোন সদস্য থাকে তাহলে আজকের রাতটা নজরে রাখুন‼️।ফার্মেসী দোকানদারগণ আজকে ঘুমের ওষুধ ব...
16/10/2025

আপনার ঘরে যদি HSC পরীক্ষা দিয়েছে এমন কোন সদস্য থাকে তাহলে আজকের রাতটা নজরে রাখুন‼️।ফার্মেসী দোকানদারগণ আজকে ঘুমের ওষুধ বিক্রি করার ক্ষেত্রে সতর্ক হোন।
আজকে HSC রিজাল্ট হয়েছে।সারা বাংলাদেশের রিজাল্ট খারাপ হয়েছে।ছেলেমেয়ে অপ্রত্যাশিত রিজাল্ট দেখে বেশিরভাগ ক্ষেত্রে বাসায় থাকা ওষুধ বিশেষ করে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
রাতে এ সংখ্যা বাড়বে সেটা বুঝা যাচ্ছে কারণ এ জাতীয় কাজ সবাই ঘুমিয়ে গেলে বেশি হয়.l

পরীক্ষার দু'একটা কাগজ কখনও জীবনের গতি নির্ধারণ করতে পারে না।
সৃষ্টি-কর্তার পরিকল্পনা অবশ্যই আমাদের পরিকল্পনা থেকে উত্তম।।

৫ মাস চিকিৎসা নেওয়ার পর ❤️
15/10/2025

৫ মাস চিকিৎসা নেওয়ার পর ❤️

Address

Sydney, NSW

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Afia Sultana Mou posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category