Esha Apu-ইশা আপু

  • Home
  • Esha Apu-ইশা আপু

Esha Apu-ইশা আপু খুব সাধারণ জীবনের অধিকারী �
সবার এই ইশা আপু ডাকের মর্যাদা নিয়েই বেঁচে থাকতে চাই 💗

গিফটগিফট পেতে কার না ভালো লাগে, আমার একটু বেশিই ভালো লাগে। আমি দিতে অভ্যস্ত। গিফট যত ছোট বা বড়ই হোক না কেন, আমার কাছে মা...
17/04/2026

গিফট
গিফট পেতে কার না ভালো লাগে, আমার একটু বেশিই ভালো লাগে। আমি দিতে অভ্যস্ত। গিফট যত ছোট বা বড়ই হোক না কেন, আমার কাছে মানুষের ভালোবাসাটাই ম্যাটার করে। আমি লাইফে গুছিয়ে গিফট খুব কম পেয়েছি, না পেলেই চলে। তার উপর সারপ্রাইজ গিফট আমার ছোট বোন ছাড়া কারো থেকে পাইনি ।।

আমি সুপারশপে ক্যাশিয়ার হিসেবে কাজ করি। মানুষের সাথে ভালো ব্যবহার, হাসিমুখে কথা বলাটাই আমার কাজ। আমি আমার লাইফে অনেক ছোট কাজও খুব মন দিয়ে করেছি। আব্বু বলতো, কোনো কাজই ছোট না। আর ট্রেনিং দিয়েছে আমার সেকেন্ড ফাদার—আমার মামা, যার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, চাইও না।

এই গিফটটা দিয়েছে আমার একজন র‍্যান্ডম কাস্টমার, যে দুই কি তিনবার আমার সাথে কথা বলেছে। জাস্ট র‍্যান্ডমলি আমি শুধু হাসিমুখে তার ব্যাগ প্যাক করে দিয়েছি, যেটা আমার কাজ। উনি আমাকে বললেন, “I want to gift you a small thing, do you accept?” আমি একদম শকড—এই মহিলা কি বলছে! আমার সুপারভাইজারকে রিকোয়েস্ট করে আমার নামে এই ৮০ ডলারের প্যানটা দিয়ে গেছে। যেখানে আমার সুপারশপ Coles কখনো কোনো টিপস বা গিফট এক্সেপ্ট করে না, সেখানে এই ৩ সপ্তাহে আমার টিপস ৪০ ডলারের বেশি। আমার সুপারভাইজার বলেছে, Coles-এর সার্ভিস ইতিহাসে তার ১০+ বছরে এমনটা দেখেনি।

এটাই আমার অ্যাচিভমেন্ট। আমার কাছে সাকসেস মানে মানুষের ভালোবাসা। বাংলাদেশে আমি রেসপেক্ট আর ভালোবাসা কামিয়ে এসেছি—পিয়ন থেকে শুরু করে CEO, সবার ভালোবাসা আর্ন করেছি।

নতুন দেশ নিয়ে যদিও নার্ভাস ছিলাম, কিন্তু হ্যাঁ, আমি কখনো হোপ ছাড়িনি, ছাড়বো না। আমার Director of Operations ছিলেন একজন, উনি যদিও বেশিদিন ছিলেন না—ডেঙ্গুতে মারা গেছেন। উনি একবার বলেছিলেন, “Esha, আপনার হাসি দিয়েই আপনি সবকিছুর মোকাবিলা করতে পারবেন। আপনার সাফল্য আসবেই, কারণ অনেক কঠিন পরিস্থিতিতেও হাসিমুখে প্রোবলেম ফেস করার পাওয়ার সবার থাকে না।”

বাবার মতো সবার দোয়া নিয়ে বাঁচতে চাই, মামার মতো ফাইটার হতে চাই—এতটুকুই তো জীবন।

আজকে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে এতটুকু তৌফিক দেন যাতে আমি আমার পরিবারের সবার হাসির কারণ হতে পারি। 🤍

নিরাপত্তা 💕সিডনি, আস্ট্রেলিয়া!! রাত ৮ টার একটু বেশি বাজে, আজকে এখানে হলিডে তাই রাস্তা অনেক ফাঁকা , এই সুবাদে আমার বাস ভ...
04/04/2026

নিরাপত্তা 💕
সিডনি, আস্ট্রেলিয়া!!
রাত ৮ টার একটু বেশি বাজে, আজকে এখানে হলিডে তাই রাস্তা অনেক ফাঁকা , এই সুবাদে আমার বাস ভ্রমণ সঙ্গী মাত্র একটি যাত্রী কিন্তু আমার ভয় হচ্ছে না, একটুও না, করো বাজে ভাবে তাকানোর ভয় নেই , ভয় নেই জিনিস চুরি হওয়া সব থেকে বড় যেই জিনিস আমার আত্মসম্মানে আঘাতের ভয় নেই কি অদ্ভুত এই নিরাপত্তা ।।
ঠিক এতটুকু নিরাপত্তা উপভোগের জন্য হলেও আমি আমার পরিচিত প্রতিটি নারীর বিদেশ ভ্রমনের সুযোগ যেন পায় এই কামনা করি ।।
এই নিরাপত্তাটুকুই একটি নারীর স্বাধীনতা 🥰

6.44 am Sydney, Australia.এই বৈরি আবহাওয়ায় স্কুলের বাচ্চারা বাসে নেই, আমরাও যেতাম না স্কুলে, কিন্তু আমাদের স্কুলে পাঠা...
26/03/2026

6.44 am
Sydney, Australia.
এই বৈরি আবহাওয়ায় স্কুলের বাচ্চারা বাসে নেই, আমরাও যেতাম না স্কুলে, কিন্তু আমাদের স্কুলে পাঠানোর জন্য যারা উপার্জন করে এদের কখনও কর্মস্থলে যাওয়া থেমে থামেনি ।।
ধন্যবাদ বাবা 🙏🏻💕

13/01/2026

We should choose our happiness before everything 💕

18/11/2025

আসসালামু আলাইকুম সবাইকে ❤️

এই পেজটি কোনো কনটেন্ট ক্রিয়েশন পেজ নয়। আমি শুধু চাই আমার জীবনের ছোট–বড় মুহূর্তগুলো, স্মৃতি, গল্প আর অভিজ্ঞতাগুলো এখানে তুলে রাখতে—একটা নিজের ছোট্ট স্মৃতির বাক্সের মতো।

আমার শুভাকাঙ্ক্ষীরাও যেন আমার জীবনের পথচলা, অনুভূতি আর গল্পগুলো জানতে পারেন—এ কারণেই এই পেজের জন্ম।

আশা করি, আপনারা সবাই ভালোবাসা দিয়ে এই পেজটিকে গ্রহণ করবেন।
নেতিবাচকতা ছড়িয়ে কোনো লাভ নেই—তাই চলুন সবাই ইতিবাচক ভাবি, ইতিবাচক থাকি।

সবার জীবনে আসুক শান্তি, ভালোবাসা আর হাসি। 🌸✨

31/05/2025

জীবনটা আপনার ,
এই জীবনের প্রতিটা সিদ্ধান্ত একান্তই আপনার ভালোর জন্য হওয়া উচিত❣️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Esha Apu-ইশা আপু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Grocery Store?

Share