29/12/2024
১ম ত,
বিল্ডিং এর সব মেয়ে আমাকে আংকেল ডাকলেও একটা মেয়ে আমাকে কিছুই ডাকে না। তার মানে কি মেয়েটা.... নাহ, এই বয়সে এসব চিন্তা করা ঠিক না। এছাড়া আমার শরীরে সুগার থাকলেও পকেটে সুগার নাই। তাই আমার পক্ষে সুগার ড্যাডি হবার চান্সই নাই। তাহলে মেয়েটা এমন করছে কেন? একটা সম্ভাবনা উকি দিতেই লজ্জা পাচ্ছি। আরেকদিকে আনন্দিত হচ্ছি, পুলকিত হচ্ছি। কিন্তু বৌ টের পেলে....
২য় ত,
মেয়েটা আমাকে কিছু ডাকে না সেটা কোন সমস্যা না। সমস্যা হচ্ছে মেয়েটা বিল্ডিং এর সবচেয়ে বেশি সুন্দরী। অর্থাৎ যে বয়সী মেয়েরা আমাকে আংকেল ডাকে সেই বয়সী এই মেয়েটা আমার সাথে ভাব বাচ্যে কথা বলে। মেয়ের বাবা মা আমাকে ঠিকই 'ভাইয়া' ডাকে।
৩য় ত,
বিল্ডিং এর সব মেয়ে আমার সাথে কথা বলে না। কিন্তু এই মেয়েটা আগ্রহ ভরে কথা বলে। একবার তো আমার সাথে গলির মুখ পর্যন্ত কথা বলতে বলতে গেছিল। আরেকবার তিন তলা থেকে আমাকে দেখেই সালাম দিল। তারপর বলল "লিফট বন্ধ, হেঁটে উঠেন।"
হেঁটে ৩ তলায় উঠে দেখি মেয়েটা দরজা খুলে রেখেছে। আমাকে জিজ্ঞেস করল "কস্ট হয়নি তো?"
এই কথা শুনে আমার ব্যাক পেইনের কস্টের সাথে আমার বুকের কস্টও যোগ হলো। কারণ বাসায় বৌ আছে। এদেশের সবাই হুমায়ুন আহমেদ হতে পারে না। হুমায়ুন আহমেদ হতে গেলে আরো অনেক কিছু লাগে যা আমার মধ্যে নেই। এখন এই মেয়ে কি আমার প্রেমে পড়েছে? এই অসম প্রেম কি সমাজ মেনে নিবে? দুনিয়ার সবাই মেনে নিলেও আমার বৌ মানবে না। এছাড়া ছেলেরা বড় হয়ে যাচ্ছে। কীএকটাঅবস্থানা!
৪র্থ ত,
ঘটনা একদিন শেষ হলো। সেদিন বাসায় আমি একা ছিলাম। হঠাৎ কলিং বেলের শব্দ। দরজা খুলতেই ৩ তলার সেই মেয়েটা। ওকে দেখে আমার বুক ধুক ধুক করে উঠল। আমাকে বলল "বাসায় আসতে বলবেন না?"
আমি বললাম "আসো আসো।" মিনমিন করে বললাম "বাসায় কেউ নেই। তুমি.."
"বাসায় কেউ নেই জেনেই আমি এসেছি" মেয়েটার কথা শুনে আমার ধুকধুকানি বেড়ে গেল। কী বলে এই মেয়ে!
আমি কোনমতে বললাম "আসলে তুমি যা চাইছ এটা উচিৎ না।"
"উচিৎ না আমি তো জানি। কিন্তু আমি তো আর পারছি না।"
একবার মেয়েটার কথা ভেবে আরেকবার আমার কথা ভেবে দুঃখ পেলাম। মেয়েটাকে বললাম "তোমার আব্বু আম্মু জানলে কী কেলেংকারিটা হবে বুঝতে পারছ? আমাকে এলাকা ছাড়া করবে।"
"ওসব আজকাল কিছু না। অসম বয়সী প্রেম বিয়ে এখন খুবই স্বাভাবিক। প্রথম কিছুদিন না মানলেও পরে সবাই ঠিকই মেনে নেয়।"
"কিন্তু আমার স্ত্রী? সে তো মানবে না।"
"ওনাকে মানানোর দায়িত্ব আপনি নেন। আমার আব্বু আম্মুকে মানানোর দায়িত্ব আমি নিব।" মেয়েটার স্পষ্ট কথা।
"কিন্তু আমার স্ত্রী জীবনেও মেনে নিবে না। সে আমার ইনবক্সে ঢুকে দেখে কার সাথে চ্যাটিং করি। তাদের প্রাফাইলে ঢুকে দেখে... "
"দুনিয়ার সব মেয়েই এমন। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনাকে তো ম্যানেজ করতেই হবে। আমার লাস্ট এক মাস ঠিকমতো ঘুম আসে না।"
"ঘুম না আসারই কথা। কিন্তু তুমি এত ডেস্পারেট হয়ে গেছ তা আগে বুঝিনি.."
"কী করব? প্রেম তো বয়স মানে না। এখন বিয়ে করে এর সমাধান করতে হবে।"
"বিয়ে অসম্ভব! প্রেম করাও এই বয়সে অসম্ভব।মানুষ জানলে...."
"বিয়ে করা অসম্ভব কেন? আপনার ছেলে ইন্টারে পড়ে, আগামী বছর এইচএসসি পরীক্ষা দিবে। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের বয়সের গ্যাপ মাত্র ২ বছর। আজকাল তো ছেলেদের বয়সের চেয়ে মেয়েদের বয়স ৫/৬ বছর বেশি অবস্থায় অহরহ বিয়ে হচ্ছে। এছাড়া আপনি নাকি বলেছেন আপনার ছেলে ইন্টারে উঠলে বিয়ে দিবেন? তাহলে প্রবলেম কী? এছাড়া আমাকে আপনার ছেলের বৌ বানাতে সমস্যা কোথায়? আমি কি দেখতে এতই খারাপ? আমাদের রিলেশন ও অনেক এগিয়েছে।"
২০৩০ এর গল্প
(রচয়িতা সাইফুল ইসলাম ভাই)
আমার পোস্টে যেহেতু এসেছেনই তাহলে আমাদের পেইজে একটু ঢু মেরে যান। লাইক, কমেন্ট করে পাশে থাকেন।
আমাদের বাগানের ঠিকানা
স্বনন এগ্রো ফার্ম এন্ড নার্সারি Swanan Agro Farm & Narsari (সাগর ভাইয়ের নার্সারি)
01737-984676
দহকুলা বাজারের দক্ষিণ পশ্চিম পাশে পুলিশ ফাঁড়ি সংলগ্ন, দহকুলা, কুষ্টিয়া।
সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা সরবরাহ করা হয়।