09/09/2026
উন্মোচন সাহিত্য পরিষদ-উসাপ'র উদ্যোগে সহযাত্রী'র সহযোগিতায় কবি সাইফুল ইসলাম'র জন্মদিন উৎযাপিত
কবি, বিজ্ঞান গবেষক, নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের ( সাটিরপাড়া গার্লস) সম্মানিত শিক্ষক, সৃজনশীল সমাজ বিনির্মাণে নিবেদিত কন্ঠ সাইফুল ইসলাম এর জন্মদিনে উন্মোচন সাহিত্য পরিষদ-উসাপ'র শুভেচ্ছা আয়োজন 'সম্পর্ক' উৎযাপিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার নরসিংদীস্থ উন্মোচন সাহিত্য পরিষদ-উসাপ'র কার্যালয়ে এ আয়োজন করা হয়। উসাপ'র প্রতিষ্ঠাতা মো.মাহবুব আলম'র সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক আল আমিন।
সহযাত্রী-ন্যায্যমূল্যের কেনাকাটা'র সহযোগীতায় আয়োজনে উপস্থিত ছিলেন সহযাত্রী'র হেড অফ সেলস মো: সাখাওয়াত হোসেন ভূঁইয়া, হেড অফ পাবলিক রিলেশন আজিজুর রহমান পরাগ, হেড অফ ডিষ্ট্রিবিউশন মো: ইউসুফ মিয়া, হেড অফ ট্র্যান্সপোর্ট মো: তাইজুল ইসলাম মুন্সী এবং হেড অফ কম্পিউটার সেজান রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কবি আল আমিন বলেন-'কবি সাইফুল ইসলাম সময়কে ধারণ করে কাব্য সাধনা করেন৷ শিল্প রচনায় বাহারি, কাল্পনিক, মিথ্যাকে সাজিয়ে তুলেন না। তার কবিতায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলা নানা অসঙ্গতি বারবার উঠে এসেছে। পাশাপাশি একজন শিক্ষক ও গবেষক হিসেবে তিনি এগিয়ে যাচ্ছেন। তার চিন্তার জগৎ অনেক বিস্তৃত। এধরনের সৃজনশীল মানুষই সমাজকে এগিয়ে নেয়'।
সভাপতির বক্তব্যে উন্মোচন সাহিত্য পরিষদ-উসাপ'র প্রতিষ্ঠাতা মো.মাহবুব আলম বলেন-' মহৎ মানুষদের সম্মান করাটা আমাদের নাগরিক দায়িত্ব। সমাজকে এগিয়ে নিবে এমন মানুষদের সম্মান করতে পেরে আমরা আনন্দিত।'
জন্মদিনে আবেগাপ্লুত কবি সাইফুল ইসলাম বলেন-'জন্মদিন মানে মৃত্যুর পথে এগিয়ে যাওয়া। সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে চাই। আমি নগন্য মানুষ। তবে চেষ্টা করছি কিছু করতে। জন্মঋণ শোধ করতে চাই। উন্মোচন'র এ আয়োজন আমাকে সম্মানিত করেছে এবং দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।'
ঘরোয়া আড্ডা শেষে কেক কেটে জন্মদিন উৎযাপন করা হয়৷