19/08/2026
🌿 কৃতজ্ঞতা ও ভালোবাসা
নড়াইল-২ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু মহোদয় ধানাইড় এলাকায় মধুমতি নদীর ভাঙন পরিদর্শনে এসে মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তিনি মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মিষ্টি খাওয়ানোর জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। তাঁর এই আন্তরিকতা, ভালোবাসা ও মানবিক উদ্যোগে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা-এর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা তাঁর এই মহৎ উদ্যোগ কবুল করুন এবং তাঁকে নেক হায়াত, সুস্বাস্থ্য ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন। 🤲