It's me And My LovE SToRy

It's me And My LovE SToRy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from It's me And My LovE SToRy, Grocers, Amtali.

17/09/2025
আজকে কিছু কথা তোমাকে বলতেই হবে। হয়তো এই কথাগুলো সবসময় বলা হয়ে ওঠে না, কিংবা কখনো বলা হলেও ঠিকভাবে বোঝাতে পারি না—তবু চেষ...
16/06/2025

আজকে কিছু কথা তোমাকে বলতেই হবে। হয়তো এই কথাগুলো সবসময় বলা হয়ে ওঠে না, কিংবা কখনো বলা হলেও ঠিকভাবে বোঝাতে পারি না—তবু চেষ্টা করছি আমার মনের গভীর থেকে।

আমি জানি, আমি সবসময় নিখুঁত নই। হয়তো কখনো কথায়-কাজে তোমার মন ভেঙে ফেলি। হয়তো পারিবারিক চাপ, বাস্তবতার ভার—সব মিলিয়ে তোমার সাথে আমার আচরণ মাঝে মাঝে কঠিন হয়ে যায়। কিন্তু জানো, এর একটাও তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। বরং তোমার ভালোর জন্য, আমাদের ভালোবাসার ভবিষ্যতের কথা ভেবেই হয়তো আমার এমন আচরণ।

তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোমার হাসি, তোমার অভিমান, তোমার নীরবতা—সবকিছুই আমার জীবনের অংশ। আমি যদি তোমাকে কখনো বুঝে উঠতে না পারি, তার মানে এই নয় যে আমি চেষ্টা করি না। আমি প্রতিদিন চেষ্টা করি তোমার মন জেতার, তোমাকে ভালোবাসার, এবং একজন ভাল স্বামী হবার।

তোমার রাগটাও আমি বুঝি—তুমি রাগ করো কারণ তুমি কেয়ার করো। এবং বিশ্বাস করো, তোমার সেই অভিমান ভাঙাতে আমি অপেক্ষায় থাকি—শুধু একটা হাসির আশায়।

আমি চাই, আমরা একসাথে থাকি—ভালোবাসায়, বিশ্বাসে, পারস্পরিক বোঝাপড়ায়।
আমার ভুলত্রুটিগুলো ক্ষমা করে দিও। আমি শিখছি—তোমাকে আরও ভালোভাবে বুঝতে।
Zannatul Ferdausi

16/06/2025

একটা পুরুষ কে কয়জন আর বুঝে

একদল মনে করে সে ঐ পক্ষে আবার অন্য দল মনে করে সে ঐ দলে
আসলে পুরুষ যে কোন দলে সে নিজেও জানে না

জীবন তো এমনি কত কিছু  কত রকম করে সাজানো থাকে কিন্তু  সেই নিয়ম ভেঙে যখন সব কিছু থেমে যায় তখন আর কি করার থাকে... এই প্রতি ...
15/06/2025

জীবন তো এমনি কত কিছু কত রকম করে সাজানো থাকে কিন্তু সেই নিয়ম ভেঙে যখন সব কিছু থেমে যায় তখন আর কি করার থাকে...
এই প্রতি সেকেন্ড ভাবি কেউ হয়তো একটু পরেই বলবে কি ভাবে কথা না বলে থাকো কিন্তু দিনের পর দিন সেগুলো যেনো আশাই রয়ে যায়

একটা নতুন স্বপ্নের খোজে...
18/04/2025

একটা নতুন স্বপ্নের খোজে...

05/03/2025

নিজের সাথে যুদ্ধ করতে করতে মাঝে মাঝে নিজেই ক্লান্ত হয়ে যাই। মন শরীর দুটোই বলে আর পারছি না তাও ছুটে চলা আমাকে যে এই যুদ্ধে জয়ী হতে হবে। পাশে যে মানুষ টা আছে আমার এই যুদ্ধে যে আমাকে সাহস যোগাচ্ছেন ক্লান্ত হয়ে পড়ে গেলে যে আবার ওঠে দারাতে সাহায্য করতেছে।
মাঝে মাঝে তার সাথেও অন্যায় করে ফেলতেছি। য যেটা একদমি ঠিক না মাঝে মাঝে আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেো প্রিয়ো।
তুমি ছারা আমার পাশে কিন্তু কেউ নাই

চন্দ্রমল্লিকা,দুঃখ বোঝো?হৃদয়ে পাহাড়সম ব্যথা নিয়ে দিব্যি হাসি মুখে থাকার নাম দুঃখ! ঐ যে সন্ধ্যা নামলে যে পাখিটা নিঃসঙ্গ  ...
20/02/2025

চন্দ্রমল্লিকা,
দুঃখ বোঝো?
হৃদয়ে পাহাড়সম ব্যথা নিয়ে দিব্যি হাসি মুখে থাকার নাম দুঃখ! ঐ যে সন্ধ্যা নামলে যে পাখিটা নিঃসঙ্গ আকাশে উড়ে বেড়ায়, তার দুঃখ কেউ বোঝে না! মানুষের দুঃখ বলতেও নিজের একটা মানুষ লাগে, মনোযোগী মানুষ, একটা বিশ্বস্ত নির্ভরযোগ্য মানুষ।

চন্দ্রমল্লিকা,
অভাব বোঝো?
সবকিছুই তোমার হাতের নাগালে, অথচ স্পর্শ করার অধিকার তোমার নেই। মানুষ ম রে মানুষের অভাবে! তাকে ঠিকঠাক বুঝতে পারার মতো একটা সঠিক মানুষের অভাবে! দামী দামী অট্টালিকা–প্রাসাদ, গাড়ি, ধন-দৌলত, কী নেই মানুষের? শুধু মনে একটুখানি শান্তি নেই। সুখের অভাবে মানুষ ম রে!

চন্দ্রমল্লিকা,
নিঃসঙ্গতা বোঝো?
এই যে তুমি দিব্যি আছো, তবুও হৃদয় কেমন টাটায়!
এত মানুষের ভীড়ে সব মুখ যেন অচেনা খুব! তুমি আছো, পৃথিবীতে সব আছে, তবুও কেমন নিঃসঙ্গতায় মৌন পাহাড়ের মতো ঠায় দাঁড়িয়ে থাকি। ঐ যে রাতের আঁধারে ডাহুক পাখির কান্না, শুনতে পারো কী? সে তো নিঃসঙ্গতার উপমা। কেউ থাকার পরেও নিজেকে একা লাগার মতো এমন বাজে যন্ত্রণা আর হয় না!

চন্দ্রমল্লিকা,
অনুভূতি বোঝো?
আর কাউকে না, পৃথিবীর ৮০৯ কোটি মানুষের মধ্যে ঠিক একটামাত্র মানুষের জন্যই মন পুড়ে যাওয়া, মায়া লাগা, মানুষটাকে ভালোবাসতে চাওয়ার নামই অনুভূতি। যা সবার প্রতিই আসে না। এই যে এত করে তোমায় চাই, তুমি আর বুঝলে কই?

19/02/2025

Love u my Love

Address

Amtali
112233

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's me And My LovE SToRy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category