06/09/2025
প্যাকলোবিউট্রাজল
চরম পাওয়ারফুল একটা হরমন। পরিক্ষামূলক ব্যবহারের জন্য নেয়া হলো। যে গাছে কখনো ফুল-ফল হয় না বা বন্ধা গাছ, তাকেও বাধ্য করবে ফুল-ফল আসতে।
গাছে উপস্থিত জিব্রেলিন হরমনের ফলে যে বাহ্যিক গ্রোথ হয়, শাখা-প্রাশাখা বৃদ্ধি পায়, এটি গাছের সেই বাহ্যিক গ্রোথ বন্ধ করে গাছের উৎপাদিত সম্পূর্ণ এনার্জি কনভার্ট করে ফুল-ফল উৎপাদনের কাজে লাগিয়ে দেয়। যার ফলে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং প্রচুর ফুল-ফল আসতে শুরু করে।
আম গাছের জন্য এটা প্রচুর পরিমান ব্যবহার হয়ে থাকে। তবে ইদানিং বিভিন্ন ধরনের ফল-ফলাদি এমন কি ফসল এবং সবজিতেও প্রয়োগ করে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে।
সাধারণত এটা গাছের গোড়ায় প্রয়োগ করা হতো, তবে এখন এটি স্প্রে করেও ব্যবহার করছেন অনেকে।
আগে সর্বনিম্ন ১ লিটার ফাইল হতো, তাই সাধারন কৃষকের নাগালের বাইরে ছিলো। এখন ১০০ মিলি সাইজ পাওয়া যাচ্ছে।
যাই হোক, এটি যেমন রেজাল্ট দেয়, তেমন কিছু পার্শ প্রতিক্রিয়াও আছে। তাই সব কিছু জেনে বুঝে সঠিক নিয়ম অনুসারে প্রয়োগ করতে হবে। নতুবা হিতে বিপরীত হতে পারে।
কে কে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন, দেখতে চাই।