13/03/2026
“অপূর্ণ প্রতিশ্রুতি”
কলেজের সেই প্রথম সকাল,
নতুন স্বপ্নে ভরা মন,
ভিড়ের মাঝে এক হাসি দেখে
থেমে গিয়েছিল জীবন।
কিছু কথা, কিছু হাসি,
ধীরে ধীরে বন্ধুত্ব হলো,
অজান্তেই হৃদয়ের ভেতর
একটা আলোর ঘর তৈরি হলো।
একদিন সাহস করে বলেছিলাম—
“তোমাকে নিয়ে ভবিষ্যৎ গড়তে চাই”,
তুমি মৃদু হেসে বলেছিলে—
“আগে একটা কাজ খুঁজে নাও, তারপর আমায় চাই।”
আমি তখন স্বপ্ন নিয়ে ছুটেছি
অচেনা শহরের পথে,
ভাবতাম একদিন ফিরে এসে
তোমায় রাখবো জীবনের সাথে।
কিন্তু হঠাৎ একদিন শুনলাম খবর,
স্বপ্নটা অন্য কারও হাতে,
যে বন্ধুকে বিশ্বাস করতাম
সে-ই দাঁড়িয়ে তোমার সাথে।
সেই খবর শুনে নীরব হলো
আমার সব রঙিন দিন,
হাসির আড়ালে লুকিয়ে রাখি
অসংখ্য ভাঙা রঙিন স্বপ্নের ঋণ।
আজও মাঝে মাঝে মনে হয়—
ভালোবাসা কি ভুল ছিল?
না কি শুধু আমি একাই
স্বপ্ন দেখার মানুষ ছিলাম?
তবুও জানি একদিন হয়তো
এই কষ্টও গল্প হবে,
ভাঙা স্বপ্নের সেই ছেলেটা
আবার নতুন স্বপ্ন রবে।