17/04/2025
অনলাইনে সৎ ব্যবসা কেউ করছে কি না, তা বোঝার জন্য নিচের বিষয়গুলো খেয়াল রাখতে পারেন:
১/বিশ্বাসযোগ্যতা যাচাই করুন:
ব্যবসার নাম বা পেইজটি কতদিন ধরে চালু আছে সেটা দেখুন। ফেসবুক পেইজ বা ওয়েবসাইটে রিভিউ ও কমেন্টস দেখুন। অন্যরা কি বলছে, তা থেকে অনেক কিছু বোঝা যায়।
২/ ঠিকানা ও যোগাযোগের তথ্য:
ব্যবসার সঠিক ঠিকানা, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ/ইমো নম্বর দেওয়া আছে কি না তা যাচাই করুন। যদি সরাসরি কথা বললে স্বচ্ছভাবে উত্তর দেয়, তাহলে সেটা একটা ভালো দিক।
৩/বিকাশ/নগদ পেমেন্ট করতে বললে, ব্যবসার নামে রেজিস্টার্ড নাম্বার কিনা তা জেনে নিন।
৪/ প্রোডাক্টের ছবি ও ভিডিও:
প্রোডাক্টের নিজস্ব তোলা ছবি বা ভিডিও থাকলে তা অনেকটা বিশ্বাসযোগ্য করে তোলে। শুধু ইন্টারনেট থেকে নেয়া ছবি থাকলে সতর্ক থাকুন।
৫/ সেবা ও ডেলিভারি অভিজ্ঞতা:
পুরাতন ক্রেতাদের রিভিউ দেখে বোঝা যায় তারা সময়মত প্রোডাক্ট দিয়েছে কি না, ভালো সার্ভিস দিয়েছে কি না।
৬/ অতিরিক্ত অফারে সতর্ক থাকুন:
বাজার দামের থেকে অস্বাভাবিক কম দামে প্রোডাক্ট অফার করলে সন্দেহ করুন। "অত্যধিক লাভ" চাইলেই প্রতারণার সম্ভাবনা বেশি থাকে।
৭/ লাইভ ভিডিও বা স্টোরে ভিজিটের সুযোগ আছে কি না: অনেক ভালো অনলাইন ব্যবসায়ীরা মাঝে মাঝে লাইভ ভিডিও করে প্রোডাক্ট দেখায়।
কেউ চাইলে তাদের স্টোরে গিয়ে দেখে নিতে পারে — এমন সুযোগ রাখে। এটা বিশ্বাসযোগ্যতার বড় লক্ষণ।
৮/ প্রশ্ন করলে গল্প না করে স্পষ্ট উত্তর দেয় কি না সেটাও গুরুত্বপূর্ণ। ব্যবসায়ী বা পেইজের মালিক নিজে কখনো সামনে আসে কি না:
ব্যবসার মালিক নিজে ফেসবুক ভিডিও বা পোস্টে আসে — এমন পেইজগুলো সাধারণত বেশি ভরসাযোগ্য।
১১/পুরানো গ্রাহকের ফিডব্যাক ভিডিও/রিভিউ:
কেউ প্রোডাক্ট ব্যবহারের পর ভিডিও রিভিউ বা ছবি দিয়ে মতামত দিয়েছে কি না, তা দেখুন।
কেউই যদি কোনো রিভিউ না দেয়, তাহলে সেটা সন্দেহজনক হতে পারে।
১২/ ফেসবুক গ্রুপ বা পরিচিত জনদের রেফারেন্স:
কোনো পরিচিত মানুষ বা জনপ্রিয় গ্রুপে রিকমেন্ড করা হয়েছে কি না — সেটাও ভালোভাবে দেখুন।
পেইজের লাইক-ফলোয়ার নয়, এনগেজমেন্ট দেখুন:
All In One Market By "GAZI..