feelings-অনুভূতিヅ

feelings-অনুভূতিヅ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from feelings-অনুভূতিヅ, Grocers, Barishal, Barisal.

24/02/2026

ইবন ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। ১. আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা। ২. সালাত কায়িম করা। ৩. যাকাত আদায় করা। ৪. হজ্জ সম্পাদন করা এবং ৫. রমাযানের সিয়ামব্রত পালন করা। (সহীহ বুখারী, অধ্যায়ঃ ২, হাদিস নম্বরঃ ৮)

24/02/2026

বিভিন্ন হাদিসে বর্ণিত দোয়ার আদবসমূহ

» দোয়ার শুরু ও শেষে আল্লাহর প্রশংসা (হামদ-সানা) এবং রাসুল (সাঃ)-এর প্রতি দরুদ শরিফ পাঠ করা। (তিরমিজি, হাঃ ৩৪৭৬)

» দোয়ার আগে কোনো নেক আমল (নামাজ, সদকা ইত্যাদি) করে নেওয়া অথবা সালাতুল হাজত পড়ে নেওয়া। নিজ নেক আমলের অছিলা দিয়ে দোয়া করা। (বুখারি, হাঃ ৫৯৭৪)

» শুধু দুনিয়ার জন্য দোয়া না করা। (সূরা বাকারা, আয়াতঃ ২০১)

» কাকুতি-মিনতিসহ গোপনে দোয়া করা। (সূরা আরাফ, আয়াতঃ ৫০)

» অন্তরে ভয় ও আশা নিয়ে দোয়া করা। (সূরা আরাফ, আয়াতঃ ৫৬)

» শুধু মুসিবতের সময়কেই দোয়ার জন্য নির্দিষ্ট না করা। (সূরা ইউনুস, আয়াতঃ ১২, তিরমিজি, হাঃ ৩৩৮২)

» স্বাভাবিক ভাব ও সাধারণ দোয়া করা, অর্থাৎ ভাষায় ইচ্ছাকৃত ছন্দ ও মাধুর্যতা না আনা। (বুখারি, হাঃ ৬৩৩৭)

» দোয়ায় হঠকারিতা না করা, কারণ দোয়া হলো আবেদন, দাবি নয়।

» নিজের অকল্যাণ আর অপরের অমঙ্গলের দোয়া না করা। (বুখারি, হাঃ ৬০১০)

» পাপের শাস্তি দুনিয়াতে না চাওয়া; বরং ক্ষমা চাওয়া। (মুসলিম)

» জান-মাল ও সন্তানসন্ততির জন্য বদদোয়া (অভিশাপ) না করা। (মুসলিম)

» নিজের মৃত্যুর জন্য দোয়া না করা। (বুখারি, হাঃ ৫৬৭২)

» একই দোয়া বারবার (অন্তত তিনবার) করা। ক্রন্দন করা কিংবা ক্রন্দনের অবস্থা আনয়ন করা।

» গুনাহসমূহ থেকে তওবা করে দোয়া করা।

» নিজের দীনতা-হীনতা ও অসহায়ত্ব প্রকাশ করা। দোয়ার মধ্যে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা।

» দোয়ায় সব মুসলমানকে শামিল করা। প্রথমে নিজের জন্য, অতঃপর পিতা-মাতা, অতঃপর স্ত্রী-সন্তান, অতঃপর সব মুমিন নর-নারীর জন্য দোয়া করা।

» সম্মিলিত দোয়ার ক্ষেত্রে শুধু নিজের জন্য দোয়া না করে সব মুসল্লিকে দোয়ায় অন্তর্ভুক্ত করা। অর্থাৎ ‘আমি’-এর পরিবর্তে ‘আমরা’ এবং ‘আমার’ এর পরিবর্তে ‘আমাদের’ শব্দ ব্যবহার করা। (তিরমিজি, হাঃ ৩৫৭)

» দোয়াকারী ও দোয়া শ্রবণকারী উভয়ের জন্য ‘আমিন’ বলা।

» দোয়ার মধ্যে মাসনূন দোয়াসমূহের শব্দাবলি অবলম্বন করা।

» নিজের ছোট-বড় সব প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে চাওয়া।

» আসমাউল হুসনারঅছিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। (আরাফ, আয়াতঃ ১৮০)

» ইসমে আজমের মাধ্যমে দোয়া করা। (তিরমিজি, হাঃ ৩৪৭৫)

» ‘আমিন’ বলে দোয়া শেষ করা। (আবু দাউদ, হাঃ ৯৩৮)

24/02/2026

আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণনা করেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে ও পুণ্যের আশায় কোন মুসলমানের জানাযার অনুগমন করে এবং তার সালাত-ই-জানাযা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে, সে দুই কীরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কীরাত হল উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু তার জানাযা আদায় করে, তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে, সে এক কীরাত সওয়াব নিয়ে ফিরবে। ‘উসমান আল-মুয়ায্যিন (রহ.)....আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (সহীহ বুখারী, অধ্যায়ঃ ২, হাদিস নম্বরঃ ৪৭)

24/02/2026

আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযি.) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খিয়ানত করে; ২. কথা বললে মিথ্যা বলে; ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে; এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়। শু‘বা আ‘মাশ (রহ.) থেকে হাদীস বর্ণনায় সুফইয়ান (রহ.)-এর অনুসরণ করেছেন। (সহীহ বুখারী, অধ্যায়ঃ ২, হাদিস নম্বরঃ ৩৪)

24/02/2026

ফরজ সালাতের পরের দোয়া ও জিকির

উচ্চারণঃ আল্লাহু আকবার।
অর্থঃ আল্লাহ সবচেয়ে বড়। (সহীহ বুখারি, হাঃ ৮৪২)

(আসতাগফিরুল্লাহ, তিন বার)

অর্থঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

(নিন্মোক্ত দোয়া এক বার)
উচ্চারণঃ আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু, তাবারাকতা ইয়া যালজালালি ওয়াল ইকরাম। ①

অর্থঃ হে আল্লাহ! তুমিই শান্তি আনায়নকারী। তোমার নিকট হতেই শান্তি আসে। হে পরাক্রম ও সম্মানের অধিকারী! তুমি বারকাত ও প্রাচুর্যময়। (তিরমিজি, হাঃ ৩০০)

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারিকালাহু, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়য়িন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'ত্বয়তা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফায়ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। ②

অর্থঃ এক আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই, সার্বভৌমত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য, তিনি সব কিছুর উপরই ক্ষমতাশীল। হে আল্লাহ্! আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই, আর আপনি যা রোধ করেন তা প্রদান করার কেউ নেই। আপনার নিকট (সৎকাজ ভিন্ন) কোন সম্পদশালীর সম্পদ উপকারে আসে না। (সহীহ বুখারি, হাঃ ৮৪৪)

উচ্চারণঃ আল্লাহুম্মা আয়িন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ③

অর্থঃ হে আল্লাহ! আপনার জিকির করা, শুকরিয়া আদায় করা এবং উত্তম ইবাদত করার ক্ষেত্রে আমাকে সাহায্য করুন। (আবু দাউদ, হাঃ ১৫২২)

আয়াতুল কুরসি পাঠ করাঃ
উচ্চারণঃ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হায়য়ুল কায়য়ুমু লা তা’খুযুহু সিনাতুও ওয়ালা নাওমুন লাহু মাফিস সামাওয়াতি ওয়ামাফিল আরদি মান যাল্লাযি ইয়াশফায়ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বায়না আয়দিহিম ওয়ামা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশায়য়িম মিন ইলমিহি ইল্লা বিমাশাআ ওয়াসিয়া কুরসিয় উহুস সামাওয়াতি ওয়াল আরদা, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়-উল আজিম। ④

অর্থঃ আল্লাহ্, তিনি ব্যতীত কোন ইলাহ্ নাই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাঁহাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তাঁহারই। কে সে, যে তাঁহার অনুমতি ব্যতীত তাঁহার নিকট সুপারিশ করিবে? তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত। যাহা তিনি ইচ্ছা করেন তদ্ব্যতীত তাঁহার জ্ঞানের কিছুই তাহারা আয়ত্ত করিতে পারে না। তাঁহার কুরসী' আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত; ইহাদের রক্ষণাবেক্ষণ তাঁহাকে ক্লান্ত করে না; আর তিনি মহান, শ্রেষ্ঠ। (সূরা বাক্বারাহ, আয়াতঃ ২৫৫)

আবু উমামা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া তার জন্য জান্নাতে প্রবেশ করা থেকে বাধা প্রদান করার মতাে কোন কিছু থাকবে না। (বুলুগুল মারাম, হাঃ ৩২৬)

(সুবহানাল্লাহ) ৩৩ বার, (আলহামদু লিল্লাহ) ৩৩ বার, (আল্লাহু আকবার) ৩৩ বার এবং একবার।

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়য়িন ক্বাদির। ⑤

অর্থঃ আল্লাহ ছাড়া কোন প্রকৃত উপাস্য নেই। তিনি একক, তার কোন শরিক নেই। সমস্ত রাজত্ব তার জন্য এবং সমস্ত প্রশংসাও তার জন্য। আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। (সহীহ মুসলিম, হাঃ ১২৩৯)

আবু হুরাইরা (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর ৩৩ বার 'সুবহানাল্লাহ' ৩৩ বার 'আলহামদুলিল্লাহ' ৩৩ বার 'আল্লাহু আকবার' পড়ে এবং ১০০ বার পূর্ণ করার জন্য একবার উক্ত দোয়াটি পড়ে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়।

24/02/2026

যাদের দোয়া কবুল হয়

দোয়া বা প্রার্থনা দুনিয়া ও আখিরাতের সমস্যা সমাধানের অন্যতম মাধ্যম। তবে দোয়া হতে হবে সঠিক পন্থায়। চাইতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট। তাই মানুষের সমস্যা সমাধানে বেশি বেশি দোয়া করলে আল্লাহ খুশি হন। আল্লাহ তায়ালা বলেছেন, আমাকে ডাকো; আমি তোমাদের উত্তর দেব (তোমাদের প্রার্থনা কবুল করবো)। এই আয়াতের আলোকে মানুষের সব ধরনের প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা একান্ত কর্তব্য। কিন্তু ক্ষেত্র বিশেষ এমন কিছু লোক রয়েছে, যারা দোয়া করলে, সে দোয়া বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে পৌছে যায়। আর আল্লাহ তাআলাও সে দোয়া কবুল করেন। যা তুলে ধরা হলো-

» পিতা-মাতার দোয়া সন্তানের জন্য।
» সন্তানের দোয়া পিতা-মাতার জন্য।
» মুসাফিরের দোয়া।
» বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া।
» মজলুম (অত্যাচারিত-নির্যাতিত-নিপীড়িত) ব্যক্তির দোয়া। (আবু দাউদ, হাঃ ১৫৩৬)
» হাজির দোয়া (হজের সময় ও হজ সম্পাদনের পর ৪০ দিন পর্যন্ত)
» মুজাহিদের দোয়া।
» অসুস্থ ব্যক্তির দোয়া।
» মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে অন্য মুসলমানের দোয়া। (মুসলিম, হাঃ ৬৮২২)
» রোজাদারের দোয়া ইফতারের সময়। (তিরমিজি, হাঃ ২৫২৬)
» অসহায় ও দুর্দশাগ্রস্ত ব্যক্তির দোয়া। (সূরা নামল, আয়াতঃ ৬২)
» ইমামে আদিলের (সুশাসক ও ন্যায়বিচারক) দোয়া। (তিরমিজি, হাঃ ২৫২৬)
» বন্ধুর জন্য বন্ধুর দোয়া।
» নেককার ব্যক্তির দোয়া।

সর্বোপরি বান্দার সকল দোয়াই আল্লাহ কবুল করবেন, যদি বান্দা শিরকমুক্ত থেকে একনিষ্ঠ মনে কায়মনোবাক্যে কাকুতি মিনতির সহিত আল্লাহর দরবারে দোয়া করে।

24/02/2026

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

08/04/2025

ইনশাআল্লাহ 🤲

আল্লাহুআকবর ✊

28/02/2025

নিস্পাপ মন নিয়ে খে*লা করার কী দরকার ছিলো🥺💔

22/02/2025

Using someone else’s shower 🚿🤔

_জীবন নিয়ে কতো কাহিনী.. অথচ নিশ্বাস বন্ধ হলে জীবনের গল্প শেষ"✨♡
22/02/2025

_জীবন নিয়ে কতো কাহিনী..
অথচ নিশ্বাস বন্ধ হলে জীবনের গল্প শেষ"✨♡

22/02/2025

আমি মানুষ চিনেছি

চিনেছি মানুষের বিভিন্ন রুপ─༅












Address

Barishal
Barisal

Alerts

Be the first to know and let us send you an email when feelings-অনুভূতিヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category