পশ্চিম সমরসিংহ যুব কল্যাণ সংঘ

পশ্চিম সমরসিংহ  যুব কল্যাণ সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পশ্চিম সমরসিংহ যুব কল্যাণ সংঘ, Grocers, Khanjapur, Gournadi, Barishal.

🤝 মানব সেবায় সব সময় আমাদের দৃঢ় অঙ্গীকার

📩 ই-মেইল: [email protected]

👤 সভাপতি: 📞 +8801725706967

🌿 পশ্চিম সমর সিংহ যুব কল্যাণ সংঘ
মানবতার কল্যাণে, মানুষের পাশে।

🌿 ﷽ 🌿আল্লাহর কুদরতের সামনে অসম্ভব বলে কিছুই নেই।কখনো কখনো প্রকৃতির এমন কিছু দৃশ্য আমাদের সামনে আসে, যা দেখে আমরা বিস্মিত...
09/07/2026

🌿 ﷽ 🌿

আল্লাহর কুদরতের সামনে অসম্ভব বলে কিছুই নেই।

কখনো কখনো প্রকৃতির এমন কিছু দৃশ্য আমাদের সামনে আসে, যা দেখে আমরা বিস্মিত হয়ে যাই। কিন্তু একজন মুমিন জানে-এগুলো কেবল মহান আল্লাহর অসীম ক্ষমতারই নিদর্শন। মানুষের জ্ঞান ও ধারণার সীমা আছে, কিন্তু আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন-

"তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন তিনি শুধু বলেন, 'হও', আর তা হয়ে যায়।"
📖 (সূরা ইয়াসিন: ৮২)

আরও বলেন-

"নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান।"
📖 (সূরা আল-বাকারাহ: ২০)

প্রকৃতির প্রতিটি সৃষ্টি, প্রতিটি পরিবর্তন এবং প্রতিটি বিস্ময়ের মধ্যেই রয়েছে আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। তাই এসব দেখে শুধু অবাক না হয়ে, মহান রবের প্রশংসা করা, তাঁর শুকরিয়া আদায় করা এবং ঈমানকে আরও মজবুত করাই একজন মুমিনের কাজ।

🤲 সুবহানাল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহু আকবার!

#আল্লাহর_কুদরত #সুবহানাল্লাহ #আলহামদুলিল্লাহ #আল্লাহু_আকবার #ইসলামিক_পোস্ট #কুরআনের_বাণী #প্রকৃতির_নিদর্শন #ইসলাম #বাংলা_ইসলামিক

🕌 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।🌿 আলহামদুলিল্লাহ।গোলাম মাওলা মাতুব্বরের সহধর্মিণীর চিকিৎসার জন্য মানবিক সহায়তা সংগ...
05/07/2026

🕌 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

🌿 আলহামদুলিল্লাহ।

গোলাম মাওলা মাতুব্বরের সহধর্মিণীর চিকিৎসার জন্য মানবিক সহায়তা সংগ্রহ কার্যক্রমে আমাদের আহ্বানে সাড়া দিয়ে" বন্ধুত্বের বন্ধন এনএফ জি গ্রুপ ২০১৬ সালের প্রবাসী কল্যাণ ফরম মানবিক সহায়তা হিসেবে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অনুদান প্রদান করেছে।

আমাদের সংগঠনের সম্মানিত সদস্য MD Imran Islam , যিনি উক্ত সংগঠনেরও একজন সদস্য, বিষয়টি সেখানে অবহিত করলে সংগঠনের সদস্যবৃন্দ আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

অনুদানের সম্পূর্ণ অর্থ পশ্চিম সমরসিংহ যুব কল্যাণ সংঘ -এর মাধ্যমে অসহায় পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

এই মহৎ মানবিক উদ্যোগে সহযোগিতা করার জন্য বন্ধুত্বের বন্ধন NFG গ্রুপ (২০১৬ সালের প্রবাসী কল্যাণ ফোরাম)-এর সকল সদস্যের প্রতি পশ্চিম সমর সিংহ যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।

🤲 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দান ও সহযোগিতা কবুল করুন, তাঁদের রিজিকে বরকত দান করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।

পশ্চিম সমরসিংহ  যুব কল্যাণ সংঘ -এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা–২০২৬-এ অংশগ্রহণকারী ...
02/07/2026

পশ্চিম সমরসিংহ যুব কল্যাণ সংঘ -এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা–২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের পরীক্ষা সহজ করে দিন, মনোযোগ, ধৈর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি করুন, সকল দুশ্চিন্তা দূর করে মেধা ও পরিশ্রমের সর্বোত্তম প্রতিদান হিসেবে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের তাওফীক দান করুন। আমীন।

পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, তবে এটি জীবনের শেষ গন্তব্য নয়। তাই আত্মবিশ্বাসের সঙ্গে, সততা ও নিষ্ঠার সাথে প্রতিটি পরীক্ষা সম্পন্ন করুন। নিজের সর্বোচ্চ চেষ্টা করুন, মহান আল্লাহর ওপর ভরসা রাখুন এবং বেশি বেশি দোয়া করুন। ইনশাআল্লাহ, আপনার পরিশ্রম কখনোই বৃথা যাবে না।

আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, সফলতা ও সুন্দর জীবনের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।

💙 শুভকামনায়--
পশ্চিম সমর সিংহ যুব কল্যাণ সংঘ
🤝 মানব সেবায় সব সময় তারুণ্য

🕯️ আবারও ঝরল একটি তাজা প্রাণ।ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হওয়ার খবর অত্যন্ত হৃদয়...
29/06/2026

🕯️ আবারও ঝরল একটি তাজা প্রাণ।
ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হওয়ার খবর অত্যন্ত হৃদয়বিদারক। নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আর কত জীবন হারালে এই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে?

আমরা জোরালোভাবে ঢাকা-বরিশাল মহাসড়ককে অবিলম্বে ৬-লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি। নিরাপদ, আধুনিক ও প্রশস্ত মহাসড়ক আজ সময়ের দাবি। আর যেন কোনো পরিবারকে সড়ক দুর্ঘটনায় প্রিয়জন হারানোর বেদনা বহন করতে না হয়।

নিরাপদ সড়ক চাই, প্রাণহানি নয়।
৬-লেন মহাসড়ক এখনই বাস্তবায়ন করতে হবে।

েন_মহাসড়ক_চাই #নিরাপদ_সড়ক #ঢাকা_বরিশাল_মহাসড়ক

13/06/2026

আসসালামু আলাইকুম।

খাঞ্জাপুর ইউনিয়নে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান।

তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

গৌরনদী উপজেলাকে মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের একসাথে কাজ করতে হবে।

আসুন, আমরা সবাই মিলে শপথ করি-
"মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি।"

#মাদকবিরোধী_মানববন্ধন
#খাঞ্জাপুর_ইউনিয়ন
#গৌরনদী
#মাদকমুক্ত_সমাজ

পশ্চিম সমরসিংহ যুব কল্যাণ সংঘ

28/05/2026

🌙 সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🤍

দীর্ঘদিন ধরে আমাদের বুকের ভেতর একটা স্বপ্ন লুকিয়ে ছিল—নিজেদের ঈদগাহে গ্রামের সকল মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের সালাত আদায় করব। 🕌✨

অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। আলহামদুলিল্লাহ, আজ আমাদের নিজস্ব সুন্দর একটি ঈদগাহ রয়েছে। 🤲

এই প্রথমবার নিজেদের ঈদগাহে একসাথে ঈদের সালাত আদায় করতে পেরে সত্যিই হৃদয়টা প্রশান্তিতে ভরে গেছে। 🥹💖
সকালের তাকবির, ছোট-বড় সবার একসাথে মিলিত হওয়া, হাসিমাখা মুখ আর ঈদের আনন্দ—সবকিছু যেন এক অন্যরকম অনুভূতি হয়ে হৃদয়ে গেঁথে থাকবে। 🌸

আল্লাহ যেন আমাদের এই ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্ব চিরদিন অটুট রাখেন এবং সকলের কোরবানি কবুল করেন। আমিন। 🤍

পশ্চিম সমরসিংহ যুব কল্যাণ সংঘ
#মানব_সেবায়_সব_সময়_তারুণ্য

✧༺🕋 ঈদুল আযহার শুভেচ্ছা 🕋༻✧দেশে ও প্রবাসে অবস্থানরতসকল মুসলিম ভাই ও বোনদের জানাইপবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভাল...
27/05/2026

✧༺🕋 ঈদুল আযহার শুভেচ্ছা 🕋༻✧

দেশে ও প্রবাসে অবস্থানরত
সকল মুসলিম ভাই ও বোনদের জানাই
পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ত্যাগের মহিমায় ভরে উঠুক সবার জীবন
সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
আল্লাহ তাআলা আমাদের সকলের
কোরবানি কবুল করুন। আমিন।

ঈদ মোবারক ✨

পশ্চিম সমরসিংহ যুব কল্যাণ সংঘ
#মানব_সেবায়_সব_সময়_তারুণ্য
#মানুষ_মানুষের_জন্য_মানবতাই_হোক_আমাদের_অঙ্গীকার

Address

Khanjapur, Gournadi
Barishal
8231

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিম সমরসিংহ যুব কল্যাণ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category