Kabita's daily vlogs

  • Home
  • Kabita's daily vlogs

Kabita's daily vlogs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kabita's daily vlogs, Grocers, .

ভক্তি ছাড়া জীবন অসম্পূর্ণ। কৃষ্ণ আমার শান্তি, ভক্তি আমার শক্তি। ভক্তি পথে চলুন, শান্তি খুঁজে নিন। গীতার বাণী, কৃষ্ণ ভক্তি,শান্তির অনুভূতি। ভক্তির আলো ছড়িয়ে দেই, চলুন ভক্তির পথে একসাথে।

দেহের ধর্ম কি❓❓
25/08/2026

দেহের ধর্ম কি❓❓

25/08/2026

👉তুমি জীবনের শেষ সত্য আর আমি জীবনের প্রথম সত্য 🥲🥲

25/08/2026

🌹🌿🌹কুসুম দোলায় দোলে শ্যামরায়...

🙏 জয় শ্রী রাম | জয় হনুমানজি 🙏আজ মঙ্গলবার, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে স্মরণ করি ভগবান হনুমানজিকে। তিনি শক্তি, সাহস, ভক্তি ...
25/08/2026

🙏 জয় শ্রী রাম | জয় হনুমানজি 🙏
আজ মঙ্গলবার, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে স্মরণ করি ভগবান হনুমানজিকে। তিনি শক্তি, সাহস, ভক্তি ও নিষ্ঠার প্রতীক। তাঁর কৃপায় আমাদের জীবনের সকল বাধা দূর হোক, মনে শান্তি আসুক এবং প্রতিটি ভালো কাজে সফলতা লাভ করি। 🌺
হে বজরংবলী, আমাদের অহংকার দূর করে সৎ পথে চলার শক্তি দিন, বিপদের সময় সাহস দিন এবং সর্বদা প্রভু শ্রীরামের চরণে ভক্তি অটুট রাখুন। 🙏❤️

আজকের এই পবিত্র মঙ্গলবারে সবাই ভক্তিভরে বলি—
জয় বজরংবলী! 🙏
জয় শ্রী রাম! 🚩
#জয়হনুমান #জয়শ্রীরাম #ভক্তি #সনাতনধর্ম #রামভক্তহনুমান

🌺🙏 রাধে রাধে❣️সব মানুষ একইভাবে চিন্তা বা কাজ করতে পারে না। তাই জ্ঞানী ব্যক্তির উচিত অন্যের অবস্থাকে বুঝে ধীরে ধীরে সঠিক ...
25/08/2026

🌺🙏 রাধে রাধে❣️সব মানুষ একইভাবে চিন্তা বা কাজ করতে পারে না। তাই জ্ঞানী ব্যক্তির উচিত অন্যের অবস্থাকে বুঝে ধীরে ধীরে সঠিক পথে পরিচালিত করা, তাদের হঠাৎ করে কর্ম থেকে বিরত করা নয়। 🙏🌺
👉প্রকৃতের্গুণসম্মূঢ়াঃ সজ্জন্তে গুণকর্মসু।
👉তানকৃৎস্নবিদো মন্দান্ কৃৎস্নবিন্ন বিচালয়েত্॥
🌹অর্থ:
প্রকৃতির তিন গুণে মোহাচ্ছন্ন মানুষ সেই গুণগুলোর দ্বারা পরিচালিত কর্মের প্রতি আসক্ত হয়ে পড়ে। কিন্তু যিনি প্রকৃত সত্য উপলব্ধি করেছেন, তিনি যেন অল্পজ্ঞানী ও অজ্ঞ মানুষদের কর্ম থেকে বিচলিত না করেন।
✅✅ ব্যস্ততার কারণে যাদের হাতে সময় কম তারা এখান থেকে প্রতিদিন একটি গীতার শ্লোক নিজে পাঠ করুন🙏 এবং পোস্টটি শেয়ার করে সনাতনী বন্ধুদের পাঠ করতে উৎসাহিত করুন🙏🙏🙏 হরে কৃষ্ণ💝

👉একাদশীর পারার মন্ত্র👇পারণের সময় কম।সময়ের মধ্যে অবশ্যই সকলে পারণ করে নিবেন🙏🙏হরে কৃষ্ণ🙏
24/08/2026

👉একাদশীর পারার মন্ত্র👇
পারণের সময় কম।সময়ের মধ্যে অবশ্যই সকলে পারণ করে নিবেন🙏
🙏হরে কৃষ্ণ🙏

24/08/2026

👉ভগবান কি সত্যিই ভক্তের সবকিছু বহন করেন❓❓

24/08/2026

👉একাদশী ব্রত পালন করেও পাপ করছেন না তো❓❓❓

🌿🌺পবিত্রারোপণী একাদশী মাহাত্ম্য🌺🌿একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন— হে প্রভু! শ্রাবণ মাসের শুক্লপক...
24/08/2026

🌿🌺পবিত্রারোপণী একাদশী মাহাত্ম্য🌺🌿
একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন— হে প্রভু! শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন।
শ্রীকৃষ্ণ বললেন—হে মহারাজ! এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।
প্রাচীন কালে দ্বাপর যুগের শুরুর দিকে মান্ধাতা নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে, তাঁর মনে বিন্দুমাত্র সুখ-শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না—এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা ব্যাকুলই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন—
হে প্রজাবৃন্দ! তোমরা শোন। আমি এই জন্মে তো কোন পাপকার্য করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনও গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি। দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনও অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন।
রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজপুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনিঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে মুনিদের আশ্রমসকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ,নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলে ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন—কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন? তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয়, আমি নিশ্চয়ই তার চেষ্টা করব।
ব্রাহ্মণেরা বললেন—হে মুনিবর! আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহীজিত নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন। কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণশ্রেষ্ঠ! রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোন উপায় আমাদের বলুন।
তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্মবৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি...পুত্রসুখে বঞ্চিত হয়েছেন। কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন।
হে মুনিবর! শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তাঁর পূর্বকৃত পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্রসন্তান লাভ করতে পারেন।
লোমশ মুনি বললেন—শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন।
লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তাঁরা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাঁদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ, সর্বাঙ্গসুন্দর এক পুত্রসন্তানের জন্ম দান করলেন।
ভবিষ্যোত্তরপুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন।
🙏রাধে রাধে🙏 একাদশী মাহাত্ম্যটি শেয়ার করুন আপনার সনাতনী বন্ধুদের সাথে 🥰🌹🌿

👉জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন—প্রকৃতির গুণের প্রভাবেই নানা কর্ম সংঘটিত হয়। তাই তিনি কর্মফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে...
24/08/2026

👉জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন—প্রকৃতির গুণের প্রভাবেই নানা কর্ম সংঘটিত হয়। তাই তিনি কর্মফলের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে নিজের কর্তব্য পালন করেন। 🙏

💓তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্মবিভাগয়োঃ।
💓গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে॥
অর্থ:
👉হে মহাবাহু অর্জুন! যিনি প্রকৃতির গুণ এবং কর্মের তত্ত্ব জানেন, তিনি বুঝতে পারেন যে গুণসমূহই গুণের বিষয়ের মধ্যে ক্রিয়াশীল। এই জ্ঞান থাকার কারণে তিনি কর্মের প্রতি আসক্ত হন না।
🌺পবিত্রারোপনী একাদশী ব্রতের শুভেচ্ছা সবাইকে 🌺একাদশী ব্রত পালন করুন🙏 প্রতিদিন একটি গীতার শ্লোক পাঠ করুন🙏 পোস্টটি আপনার সনাতনী বন্ধুদের সাথে শেয়ার করুন🙏💝রাধে রাধে🙏❣️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabita's daily vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share