26/02/2025
রমাদান প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা , বিশেষ করে ইবাদত, স্বাস্থ্য এবং দৈনন্দিন কাজের পরিকল্পনা।
১. আত্মিক প্রস্তুতি:
ইবাদতের পরিকল্পনা: বেশি বেশি কুরআন তিলাওয়াত, দোয়া ও নফল নামাজ পড়ার জন্য একটি রুটিন করতে পারি।
তওবা ও ইস্তিগফার: রমাদান শুরুর আগেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং পবিত্র মানসিকতা তৈরি করা।
২. শারীরিক প্রস্তুতি:
সেহরি ও ইফতারের পরিকল্পনা: স্বাস্থ্যকর ও পরিমিত খাবার রাখার চেষ্টা করতে হবে।
শরীরের যত্ন নিন: পর্যাপ্ত পানি পান করুন, স্বাস্থ্যকর খাবার খান, এবং ঘুমের রুটিন ঠিক করতে হবে।
৩. দৈনন্দিন জীবন ও সময় ব্যবস্থাপনা:
সময় ব্যবস্থাপনা: রমাদানের দিনগুলো ইবাদত, কাজ ও পরিবারের জন্য সঠিকভাবে ভাগ করতে হবে।
পরিবারের প্রস্তুতি: পরিবার ও সন্তানদের সাথে রমাদানের গুরুত্ব আলোচনা করা এবং তাদেরও ইবাদতে উৎসাহ দেওয়া।
৪. দান-সদকা ও সামাজিক দায়িত্ব:
যাকাত ও দান: আগে থেকেই হিসাব করে যাকাত আদায় করুন এবং দরিদ্রদের সাহায্য করা
ইফতার আয়োজন: দরিদ্রদের মাঝে ইফতার বিতরণের পরিকল্পনা করা।