Dailyhut.com.bd

Dailyhut.com.bd Dailyhut.com.bd is an E-commerce store in Brahmanbaria.

27/03/2026
22/03/2026

ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলে দুর্নীতি ও কোচিং ব্যবসা বাড়বে বলে মনে করেন ৭২ শতাংশ
দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করেছে সরকার। একইসঙ্গে খুব সাধারণভাবে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেয়ার চিন্তা করছে সরকার। এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই শিক্ষা মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কোচিং ব্যবসা বাড়বে বলে মনে করেন ৭২ শতাংশ মানুষ।
দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকমের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া ২৬ শতাংশ লটারি বাতিলের ফলে দুর্নীতি, কোচিং বাণিজ্য বাড়বে না বলে মনে করেন। ২ শতাংশ মানুষ এর পক্ষে বিপক্ষে কোনো মতামত দেননি।
গত ১৯ মার্চ দুপুর থেকে শুরু হয়ে ২০ মার্চ দুপুর পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই জরিপ চালানো হয়।
দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট তিন হাজার ৫৩০ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন দুই হাজার ৫৪৯ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৯৩২ জন মানুষ। ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো মন্তব্য করেননি ৪৯ জন।
জরিপে প্রশ্ন করা হয়েছিলো, ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কোচিং ব্যবসা বাড়বে- আপনিও কি একমত? জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’ এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আগে ১৬ মার্চ সোমবার দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল আরেকটি ঘর ছিলো।
এর হক মিলন বলেন, আমরা লটারি পদ্ধতি বাতিল করেছি। আগে থেকেই জানিয়ে দিলাম। তবে খুবই সাধারণ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারে।
পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্রও জারি করা হয়। তাতে বলা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত দুইটি নীতিমালার কার্যক্রমও স্থগিত থাকবে।Doinik Shikkha
#শিক্ষা

22/03/2026

ছবিতে থাকা এই বৃদ্ধ মানুষটির দিকে একবার ভালো করে তাকান। বয়স ৭০-এর উপরে, এই বয়সে ওনার থাকার কথা ছিল নাতি-নাতনিদের সাথে হাসিখুশিতে। কিন্তু আজ ওনার সঙ্গী শুধু অসহ্য যন্ত্রণা আর একটি লাঠি।

​দুর্ঘটনা ও বিনা চিকিৎসা: একটি দুর্ঘটনায় পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি, ফলে আজ ওনার পা পচে যাচ্ছে। ঠিকমতো হাঁটতে পারেন না, ব্যথায় কুঁকড়ে থাকেন।

ঘরে জোয়ান ছেলে-সন্তান থাকতেও আজ এই বাবা রাস্তার ধারে অসহায়ভাবে বসে আছেন। ওনার খোঁজ নেওয়ার কেউ নেই।

​মানুষের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, কিন্তু লজ্জায় মুখ ফুটে বলতে পারেন না— "বাবা, আমার চিকিৎসাটা একটু করিয়ে দাও।"

আমি ওনার অনুমতি নিয়ে এই ছবিটি তুলেছি। আমার লক্ষ্য—এই পোস্ট থেকে যা সাহায্য আসবে, তার প্রতিটি পয়সা ওনার চিকিৎসার পেছনে খরচ করা হবে। আপনার একটি শেয়ার হয়তো কোনো বড় দানবীরের নজরে ওনাকে পৌঁছে দিতে পারে।

​📍 স্থায়ী ঠিকানা: লালমনিরহাট। আদিতমারী, মদনপুর।
📞 সাহায্যের জন্য যোগাযোগ (বিকাশ ও নগদ পার্সোনাল): 01910499403

​"মানুষ মানুষের জন্য।" আপনার সামর্থ্য অনুযায়ী ৫/১০ টাকা দিলেও হয়তো ওনার পচে যাওয়া পা-টা রক্ষা পাবে। দয়া করে পোস্টটি শেয়ার করে ওনার পাশে দাঁড়ান।🙏

Address

South Kalibari, TA Road
Brahmanbaria
3400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801728293063

Alerts

Be the first to know and let us send you an email when Dailyhut.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dailyhut.com.bd:

Share