23/02/2026
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।
রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান।
তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে! Hot Wheels