Amina's Store

Amina's Store Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amina's Store, Supermarket, Chandpur.
(2)

আমার মাড়ির দাঁত 🙂
01/09/2026

আমার মাড়ির দাঁত 🙂

সুবহানআল্লাহ🖤🤍🤎
01/09/2026

সুবহানআল্লাহ🖤🤍🤎

প্রিয় নবীজি ﷺ এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে; তারা কোনো কথা না বলেই সাথে সাথে যুবকটির পেছনে দড়...
30/08/2026

প্রিয় নবীজি ﷺ এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে; তারা কোনো কথা না বলেই সাথে সাথে যুবকটির পেছনে দড়ি দিয়ে তার দু'হাত বেঁধে ফেলে। যুবকটি পুলিশদের জিজ্ঞেস করতে লাগলো তোমাদের কী হয়েছে; আমিতো চোরও নই, ডাকাতও নই, তাহলে আমার সাথে এমন আচরণ করছ কেন?!

দূর থেকে একজন বয়স্ক মুরব্বী পুরো বিষয়টি লক্ষ্য করছিলেন। তখন তিনি কাছে এসে পুলিশদের বললেন, "আমি এই যুবককে চিনি।"
পুলিশরা তাকে বললো: আপনি তাকে কীভাবে চিনেন?
মুরব্বী বললেন: আমি তাকে দেখি সে সবসময় রাসূলুল্লাহ ﷺ এর রওজার সামনে দাঁড়িয়ে-দাঁড়িয়ে, বসে-বসে দুরূদ পড়ে, সালাম দেয়, কান্নাকাটিও করে। তোমরা তাকে গ্রেফতার করেছ কেন, সে কি চোর?

যুবকটি ছিলো আলবেনিয়ার নাগরিক, বয়স ৩৫ অথবা ৩৬ হবে। তার মাথা ভর্তি ঘাড় বাবরি চুলে আর মুখ ভর্তি হালকা দাড়িতে।

পুলিশ বললো: না, সে চোর নয়। এই যুবক আলবেনিয়ার অধিবাসী, সে মদিনায় ছয় বছর ধরে বসবাস করছে অথচ এখানে তার কোনো বসবাসের কাগজপত্র নেই। আমরা তাকে ধরে আলবেনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি ছয় বছর যাবৎ কিন্তু প্রতিবারই তাকে ধরার পর সে আমাদের থেকে পালিয়ে যায়। আমরা তাকে প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে ধরি। এবারও তাই হলো। তাকে এবার পাওয়া মাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাঁধা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না!

মুরব্বী পুলিশদের বললেন: এখন তোমরা তাকে নিয়ে কী করবে?
তারা বললো: রাষ্ট্রীয় আইন প্রয়োগ করবো। আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উঠিয়ে দিবো এবং তারপর সে আলবেনিয়ায়।.....

যুবকটি তখন কাঁদছিল আর ভাবছিল এবার মনে হয় তাকে সত্যি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছেড়ে যেতে হবে! রাসূলের স্মৃতি বিজড়িত মদীনা শহর ছেড়ে যেতে হবে! কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদের বলতে লাগলো: দেখুন ভাই, আমি এখানে চুরি, ডাকাতি, ছিনতাই ও কারো সাথে প্রতারণা করি না। আমি এখানে এসেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার টানে, এছাড়া অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আমার নেই।

পুলিশরা বললো: না, এটা গ্রহণযোগ্য কথা নয়, আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে। বহিরাগতদের রাষ্ট্রীয় আইনে এখানে থাকার সুযোগ নেই।

পুলিশরা যুবককে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলো। যুবক পথিমধ্যে তাদের বললেন: আমার একটি শেষ অনুরোধ রাখবেন? পুলিশরা তার অনুরোধ শুনলো এবং সুযোগ দিল।

যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বললো:
هل هكذا كان الإتفاق بينن؟!
"ইয়া রাসূলুল্লাহ! আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল!
হে রাসূল! আপনার প্রতিবেশী হবো, তাই আমি আমার দোকান, ব্যবসা, মা-বাবাকে ছেড়ে এখানে এসেছি কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না। এই কথা বলতে বলতে যুবক মাটিতে লুটিয়ে পড়লো।

পুলিশরা বলেছে: আমরা ভাবলাম, যুবক ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে, সে জ্ঞান হারানোর ভান করছে , হয়তো আবার পালানোর পাঁয়তারা করছে।

পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে উঠালো, দেখল সে সত্যিই অচেতন, মুখে পানি ঢেলে দিলেও যুবক আর নড়ছে না। তাদের মধ্যে একজন বললো: তার হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে, এক্ষুনি অ্যাম্বুলেন্স আনো। অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালেও নেওয়া হয়েছিল, ডাক্তার তার পরীক্ষা-নিরীক্ষা করার পর বললেন: আরো দেড় ঘণ্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছে, সে বেঁচে নেই।

পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়েছিল এবং বলছিল: আল্লাহর শপথ, আমরা আমাদের দায়িত্ব পালনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তাঁর গভীর ভালোবাসার নমুনা অনুভব করতে পারিনি।

এরপর গোসল ও জানাযা শেষে যুবককে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়।

আলবেনিয়ার পথে রওনা দেওয়া যুবক, জান্নাতুল বাকিতে চলে গেলেন। রেখে গেলেন পৃথিবীবাসীর জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার অনুপম উপমা।

~ আরবি থেকে অনূদিত
সংগৃহীত

বেশি ভালো কোনটা??
28/08/2026

বেশি ভালো কোনটা??

এই আপুর একটা ভিডিও দেখতেছিলাম। ভিডিওটা দেখে মনটা এতো খারাপ হলো! সি ফুড রান্না করছে। কিন্তু অভাবের তাড়নায় রান্না করা খাবা...
24/08/2026

এই আপুর একটা ভিডিও দেখতেছিলাম। ভিডিওটা দেখে মনটা এতো খারাপ হলো! সি ফুড রান্না করছে। কিন্তু অভাবের তাড়নায় রান্না করা খাবারগুলো রাখার জন্য একটা প্লেট কিনতে পারে নাই। ডাইনিং টেবিলের উপর রেখেই খেতে হচ্ছে।

এমন অভাবের দৃশ্য দেখলে আমার খুবই মন খারাপ হয়। ইচ্ছা করে চকবাজার গিয়ে নিজ হাতে একটা প্লেট কিনে দিয়ে আসি।

আল্লাহ, তুমি পৃথিবীর সব মানুষের অভাব দূর করে দাও।

আজকে ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিওতে আটকে গেলাম।পরে বিস্তারিত ঘটনা শুনে নিজেরই খারাপ লাগে এখন।সর্বদা শুকরিয়া আদ...
21/08/2026

আজকে ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ একটা ভিডিওতে আটকে গেলাম।পরে বিস্তারিত ঘটনা শুনে নিজেরই খারাপ লাগে এখন।সর্বদা শুকরিয়া আদায় করছি আল্লাহ তা'লা আফিয়ার সাথে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ 🖤

ছেলে জানতো 'মা গার্মেন্টসে চাকুরী করে'
মা জানতো 'ছেলে দোকানে চাকুরী করে'
কিন্তু গাজীপুরের রাস্তায় দেখা হয়ে গেলো দুজনের, ছেলে বিক্রি করছে বাদাম। আর মা বিক্রি করছে পান-সিগারেট। দুজন দুজনের কষ্ট দেখে কান্নায় ভেঙে পড়লো 💔

মায়েরাও তো মানুষ!মায়েদেরও ক্লান্ত লাগে। মায়েদেরও মন খারাপ হয়। মায়েদেরও ইচ্ছে করে কেউ একবার জিজ্ঞেস করুক "তুমি ঠিক আছো ত...
21/08/2026

মায়েরাও তো মানুষ!

মায়েদেরও ক্লান্ত লাগে। মায়েদেরও মন খারাপ হয়। মায়েদেরও ইচ্ছে করে কেউ একবার জিজ্ঞেস করুক "তুমি ঠিক আছো তো?"

সব সময় মায়েরা কেন বুঝবে? সব সময় মায়েরা কেন মানিয়ে নেবে? সব সময় মায়েরা কেন শক্ত থাকবে?

মায়েদেরও ভুল হয়। মায়েদেরও রাগ হয়। মায়েদেরও ক্লান্তি পায়।

মায়েদেরকে আপনারা মেশিন ভাবেন কেন? যে কোনো পরিস্তিতিতে চলবে, কোনো অভিযোগ কররে না, কোনোদিন ভাঙবে না।

মায়েরাও তো মানুষ!

মায়েদেরও একটা বুক আছে, সেখানেও ব্যথা লাগে।

স্টকে প্রচুর প্রডাক্ট পরে আছে।এইদিকে আমি পেইজে তো একটিভ থাকা দূরে থাক,নিজেই হারিয়ে যাচ্ছি। অনেক অসুস্থ আমি।আমার ছোট ছেল...
21/08/2026

স্টকে প্রচুর প্রডাক্ট পরে আছে।এইদিকে আমি পেইজে তো একটিভ থাকা দূরে থাক,নিজেই হারিয়ে যাচ্ছি। অনেক অসুস্থ আমি।
আমার ছোট ছেলে হওয়ার সময় প্রচুর পরিমানে খিঁচুনি হয়,যার ফলে আমার মাথায় অনেক প্রেশার পরে।এখন ফলশ্রুতিতে আমি সবকিছু মিলিয়ে প্রচুর পরিমানে অসুস্থ।
আমি স্টকে থাকা প্রডাক্ট গুলো হোলসেল দামেই ছেড়ে দিতে চাচ্ছি।

দীর্ঘদিন পরে আবার একটিভ হলাম।আমি প্রচুর পরিমানে অসুস্থ + মাথার যন্ত্রণায় অবস্থা খারাপ। পেইজে সব স্টক ক্লিয়ারেন্স করতে চা...
20/08/2026

দীর্ঘদিন পরে আবার একটিভ হলাম।আমি প্রচুর পরিমানে অসুস্থ + মাথার যন্ত্রণায় অবস্থা খারাপ। পেইজে সব স্টক ক্লিয়ারেন্স করতে চাচ্ছি।

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amina's Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category