23/05/2025
ইয়া আল্লাহ…
ইয়া রাহমান…
ইয়া রাহিম…
তুই ছাড়া আমার আর কেউ নেই।
আমি ভেঙে গেছি,
আমি হেরে গেছি,
এই দুনিয়ার কাউকে বিশ্বাস করতে পারি না,
কিন্তু তোকে তো বিশ্বাস করতেই হয়—
তুইই তো আমার শেষ আশ্রয়।
হে মালিকুল মুলক,
তুই জানিস, আমার অন্তরের কষ্টগুলো কেউ বোঝে না,
আমি হাসি মুখে থাকি,
কিন্তু ভেতরে কতটা ভাঙা—
সেইটা শুধু তুই জানিস।
আমার গোনাহর বোঝা আমার পিঠ ভেঙে ফেলেছে,
তবুও আমি পাপ করি,
তবুও তোর দরজায় ফিরে আসি—
কেননা তোর দরজা ছাড়া আর কোথাও তো মাফ নেই।
তুই যদি আমায় ক্ষমা না করিস,
তাহলে কে করবে?
তুই যদি মুখ ফিরিয়ে নেস,
তাহলে আমি কোথায় যাব?
হে আল্লাহ,
আমার চোখের পানি গোপনে ঝরে,
তুই গোপনে দেখে ফেলিস—
তোর রহমত তো এক ফোঁটা চোখের পানিতেও বর্ষিত হয়।
আমি সেই চোখের পানি নিয়েই এসেছি তোর কাছে।
ইয়া রাব্বি…
আমার মা-বাবাকে হেফাজত করো,
আমার দুনিয়া হালাল ও বরকতপূর্ণ করো,
আমার অন্তরকে তোর ভালোবাসায় পূর্ণ করো।
আমার পাপ মাফ করো,
আমার কাঁদা মুখে তুই হাসি ফিরিয়ে দাও।
তুই চাইলেই তো সব পালটে যায়—
আঁধার হয়ে আলো, কান্না হয়ে শান্তি,
তোর “হুন” বলার অপেক্ষা…
তুই বললেই হয়ে যায়।
ইয়া আল্লাহ,
আমাদের পথভ্রষ্টতা থেকে রক্ষা করো,
আমাদের অন্তরকে হেদায়াত দাও,
আমাদেরকে এমন বান্দা বানাও,
যাকে তুই ভালোবাসিস।
আমিন, ছুম্মা আমিন, ইয়া রাহমানুর রাহিম।