25/01/2026
📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
اَلتَّاجِرُ الصَّدُوْقُ الْأَمِيْنُ مَعَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَاءِ
অর্থ:
“সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদদের সঙ্গে থাকবে।”
— (তিরমিযি, হাদিস: ১২০৯)
২০২০ সালে দাওরায়ে হাদীসের বছরে তিরমিজি শরীফে যখন এই হাদিসটি পড়ি—
(যদিও এ হাদিসের ব্যাপারে যয়ীফ হওয়ার কওল আছে, তবে ফযায়েলের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য)—
এবং পাশাপাশি রাসূলুল্লাহ ﷺ–এর ব্যবসায়িক জীবন ও সাহাবায়ে কেরাম রা.–এর ব্যবসার ইতিহাস অধ্যয়ন করি,তখন থেকে হৃদয়ের ভেতর সৎ ব্যবসায়ী হওয়ার খায়েশ জেগেছিল।
মনে হয়েছিল—ব্যবসায়ীদের জন্য আল্লাহ তাআলা কী অপার সুযোগ রেখে দিয়েছেন!
হুজুর আমাদের ক্লাসে এই হাদিস পড়াতে গিয়ে তৎকালীন উলামায়ে কেরামদের আর্থিক সংগ্রাম, অনেক আকাবির উলামার ব্যবসায়িক জীবন এবং আধুনিক শিক্ষিত ব্যবসায়ীদের মাঝে অসততার বাস্তব চিত্র তুলে ধরেছিলেন। সেদিন থেকেই আমার মনে একটি সুপ্ত ইচ্ছা জন্ম নেয়—
👉 সততার সাথে, ছোট পরিসরে হলেও, একটি ব্যবসা শুরু করব।
যার উপকার দুনিয়াতে ভোগ করব,
কিন্তু মূল লক্ষ্য থাকবে আখিরাত।
🌱 সেই নিয়ত থেকেই শুরু আমার এই ক্ষুদ্র প্রয়াস।
প্রাথমিকভাবে শুরু করলাম খাঁটি ঘি দিয়ে। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমত শামিলে হাল হলে সামনে আরও কিছু হালাল ও উপকারী পণ্য যুক্ত করার ইচ্ছা আছে।
আমি আন্তরিকভাবে অঙ্গীকার করছি—
✔️ আমার পণ্যে কোনো ভেজাল থাকবে না, ইনশা আল্লাহ।
✔️ আমার কথায় কোনো মিথ্যা থাকবে না, ইনশা আল্লাহ।
✔️ আমার লেনদেনে কোনো খেয়ানত থাকবে না, ইনশা আল্লাহ।
📩 খাঁটি ঘি অর্ডার করতে ইনবক্স করুন
📞 অথবা কল করুন: ০১৬১৫৩৫৫২০০
(নামাজের সময় ব্যতীত)
ℹ️ বি: দ্র:
আমি নিজে ঘি তৈরি করি না। বরং বহু খোঁজখবর ও যাচাই-বাছাইয়ের পর “পাবনার বিশ্বস্ত ও পরিচিত ঘি প্রস্তুতকারীর কাছ থেকে” সংগ্রহ করি। যেহেতু আমি পাবনার ছাওয়াল, পাবনায় আমার জন্মস্থান তাই, আমি নিজে সেখানে উপস্থিত থেকে ক্রিম সংগ্রহ থেকে শুরু করে ঘি তৈরির পুরো প্রসেস দেখেছি।
আলহামদুলিল্লাহ, আমি নিশ্চিত হয়েছি—এটি ১০০% খাঁটি গাওয়া ঘি,
❌ কোনো রঙ নেই
❌ কোনো কেমিক্যাল নেই
❌ কোনো প্রিজারভেটিভ নেই
✔️ সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, প্রাকৃতিক ঘি।