18/07/2026
আনোয়ারা ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশন-এর উদ্যোগে ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬।
এই মহতী আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আয়োজকবৃন্দ বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরিকল্পনা উপস্থাপন করেন।
আল্লাহ তাআলা যেন এই উদ্যোগকে কবুল করেন, সহজ করেন এবং নবী ﷺ-এর সীরাতের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার তাওফিক দান করেন। আমীন।