Al Insaf - আল ইনসাফ

Al Insaf - আল ইনসাফ This is a page for serving people for their necessaries. Cloths, fresh foods and other products which people want in daily and monthly basis.

09/12/2025

আসালামু আলাইকুম। অনেক দিন পর পেইজে আসলাম। সবাই কেমন আছেন??

05/09/2025

দুনিয়ার চাকচিক্য শুধু চোখ ধাঁধায়, কিন্তু তা কখনোই স্থায়ী নয়।
হে আল্লাহ! দুনিয়ার মোহ থেকে আমাকে বাঁচান,
আপনার রাস্তায় অটল রাখুন,
আর আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দাও।

02/09/2025

আল্লাহর শুকরিয়া যে তিনি আমাদের হিদায়াতের পথে ডাকেন, পরীক্ষার মাঝেও ধৈর্য দান করেন, আর ছোট ছোট সুখগুলোতেও শান্তি খুঁজে নিতে শেখান।আলহামদুলিল্লাহ,,,,,

28/08/2025

'আল্লাহ তা’আলা আমাদের নেক দুয়াগুলা কবুল করেন। তবে,, আমাদের জন্য বিশেষ কিছু মুহূর্ত আছে যেখানে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

১.রাতের শেষ তৃতীয়াংশে (তাহাজ্জুদের সময়)
২.আজান ও একামতের মাঝে
৩. সিজদার মধ্যে
৪.জুমার দিনে (আসরের পর থেকে মাগরিবের আগে)
৫. রোজা অবস্থায় ও ইফতারের সময়
৬. বৃষ্টির সময়
৭. কোনো মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে।

24/08/2025

আল্লাহ ছাড়া কেউই আসলে কাউকে পুরোপুরি বুঝতে পারে না।
মানুষ হয়তো আমাদের কথা শুনে, কষ্ট দেখে বা হাসি দেখে কিছুটা আন্দাজ করতে পারে, কিন্তু হৃদয়ের আবেগ, অনুভুতি শুধু আল্লাহই জানেন।
তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু ও প্রতিটি চাওয়ার খবর রাখেন। তাই মন ভেঙে গেলে মানুষের কাছে না গিয়ে আল্লাহর কাছে কেঁদে বলাই আসল সমাধান।
আল্লাহ ছাড়া আর কেউ বোঝার ক্ষমতা রাখেনা। তাই তার উপর ভরসা রাখো, তাকেই ডাকো, সেখানেই শান্তি খুঁজে পাবে।

20/08/2025

কয়েক দিন ধরে অসুস্থ... 🥺
শরীর ক্লান্ত, কাজ কর্ম ঠিক মত করতে পারছিনা,
তবুও আল্লাহর রহমতের উপর ভরসা করি।।

রাসূল (সা:)বলেছেনঃ
"মুসলমানের যে কোনো কষ্ট, দুঃখ, রোগ-বালাই, এমনকি কাঁটার খোঁচাও যদি লাগে—আল্লাহ তা দিয়ে তার গুনাহ মাফ করে দেন।

16/08/2025

সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য।
তিনি আমাদের জীবন দিয়েছেন, খাওয়ার-পরার ব্যবস্থা করেছেন, বিপদে সাহায্য করেন, সুখে আনন্দ দেন।

মানুষের প্রশংসা এক সময় শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর প্রশংসা কখনো শেষ হয় না।
তাই প্রতিটি অবস্থায় বলি – আলহামদুলিল্লাহ।

16/08/2025

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন???

10/08/2025

🌸আসালামু আলাইকুম✨🌸

কিছুদিনের মধ্যেই ইন শা আল্লাহ এই পেইজ থেকে ব্যবসা শুরু করতে যাচ্ছি।
আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার জন্য অনেক বড় শক্তি হবে। 💖
সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই উদ্যোগকে বরকতময় করেন। 🤲💫

📌 সাথে থাকুন, শিগগিরই নতুন আপডেট আসছে ইন শা আল্লাহ!

10/08/2025

আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন??

08/08/2025

✨ রিযিক ✨

রিযিক শুধু টাকা-পয়সা নয় — সুস্থ শরীর, শান্ত মন, ভালোবাসাময় পরিবার, হালাল খাবার, এমনকি একফোঁটা পানি—সবই রিযিকের অন্তর্ভুক্ত।
আল্লাহ তাআলা বলেছেন —

> "আর আসমান ও যমীনে তোমাদের রিযিক রয়েছে, এবং যা তোমাদের প্রতিশ্রুত করা হয়েছে।"
(সূরা আয-যারিয়াত: ২২)

মানুষ ভাবে, বেশি রিযিক মানে বেশি সম্পদ। কিন্তু আসল রিযিক হলো বরকতময় রিযিক — যা হারাম থেকে মুক্ত, যা আত্মাকে শান্তি দেয়, যা কৃতজ্ঞ হতে শেখায়।

🔹 হালাল উপার্জন করুন
🔹 আল্লাহর উপর তাওয়াক্কুল করুন
🔹 শোকর আদায় করুন
🔹 এবং মনে রাখুন

☁️ পাখি সকালবেলা বাসা ছেড়ে বের হয় খালি পেটে, আর ফিরে আসে ভরা পেটে।🐜 পিঁপড়েও নিজের পরিমাণমতো পায়, বড় হাতিরও অভাব হয়...
31/07/2025

☁️ পাখি সকালবেলা বাসা ছেড়ে বের হয় খালি পেটে, আর ফিরে আসে ভরা পেটে।
🐜 পিঁপড়েও নিজের পরিমাণমতো পায়, বড় হাতিরও অভাব হয় না—কারণ, রিজিকের মালিক একটাই— আল্লাহ
“আকাশ ও জমিনে চলাফেরা করা এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর ওপর নির্ভর করে না।”
— (সূরা হুদ, আয়াত ৬)

তাই রিজিক নিয়ে দুশ্চিন্তা নয়, বরং কর্তব্য হলো—সততা ও হালাল পথে চেষ্টা করা। রবের রহমতের ওপর ছেড়ে দিন। তিনি যেমনভাবে চান, ঠিক সেইভাবে আপনার রিজিক পৌঁছে দেবেন।
আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করেন না, শুধু আমাদের ধৈর্যটা পরীক্ষায় নেন।

-

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Insaf - আল ইনসাফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share