Anjum's Shop-আঞ্জুম শপ

Anjum's Shop-আঞ্জুম শপ বিশ্বাসের সাথে হালাল ও ন্যাচারাল খাবারের ঠিকানা —যত্ন আর আমানতের সাথে পৌঁছে দিই বারাকাহ ভরা প্রতিটা পণ্য।

যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা প্রায় সবাই জানেন যে কাঠবাদাম রাতে ভিজে রেখে সকালে খেলে কতটা উপকারিতা পাওয়া যায়।কাঠবাদা...
01/08/2026

যারা স্বাস্থ্য সচেতন আছেন তারা প্রায় সবাই জানেন যে কাঠবাদাম রাতে ভিজে রেখে সকালে খেলে কতটা উপকারিতা পাওয়া যায়।

কাঠবাদাম খাওয়ার এই নিয়মটা অনেক যুগ ধরে চলে আসছে। এই নিয়মে খেলে হজম প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়, তাছাড়া কাঠবাদাম মস্তিষ্ক, ত্বক আর চুল সবকিছুর জন্য প্রাকৃতিক একটি পুষ্টির উৎস।

সব বাদাম যেমন তেমন কিন্তু কাঠবাদাম প্রায় সবার পছন্দের তালিকায় থাকে।
কাঠবাদাম কে সঠিক নিয়মে খেলে আসল পুষ্টি ও গুন আপনি পেতে পারেন।

নিতে পারবেন সর্বনিম্ন ১০০ গ্রাম।

আখরোট! নিব কি নিব না🤔, খেতে কি ভালো হবে?🧐 এমন চিন্তা অনেকেই করেন, কিন্তু শরীরের জন্য যেটা ভালো সেটা তো গলা দিয়ে গিলতে হ...
31/07/2026

আখরোট! নিব কি নিব না🤔, খেতে কি ভালো হবে?🧐 এমন চিন্তা অনেকেই করেন, কিন্তু শরীরের জন্য যেটা ভালো সেটা তো গলা দিয়ে গিলতে হবে তাই না।

আখরোট আপনার মস্তিষ্ক সচ্ছল রাখে, হৃদ রোগের ঝুঁকি কমায় আপনার শরীরে যত খারাপ ফ্যাট আছে তা কমিয়ে ভালো আনস্যাচুরেটেড ফ্যাট তৈরি করে।
এর মধ্যে আছে ওমেগা ৩ ফ্যাটি এসিড এবং ভালো ঘুম হওয়ার মেলাটিন নামক একটি পদার্থ।

আখরোট হয়তো দেখতে খুব সুন্দর কিন্তু স্বাদে আলাদা হওয়ায় হয়তো খেতে সবার কাছে খুব মজাদার নয়, কিন্তু এর পুষ্টিগুণ অন্য বাদামের চেয়ে অনেক বেশি।

আখরোট এমন একটি বাদাম যা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত। বিশেষ করে—মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বাড়ায়,হার্টের জন্য উপকারী,রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে,হাড় ও দাঁত মজবুত করে।

আর বিশেষ করে পুরুষদের জন্য আখরোট প্রাকৃতিক শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধিতে দারুণ সহায়ক।

তাই যারা আগে কখনো আখরোট খাননি, তাদের কাছে এটি একটু ভিন্ন লাগাই স্বাভাবিক।

আপনারা যারা নিয়মিত আখরোট খান, জানাবেন তো, প্রথমবার খেয়ে আপনাদের কেমন লেগেছিল?

কুমড়ো বিচি নাকি সূর্যমুখীর বিচি? 🤔দুটোই পুষ্টিগুণে ভরপুর! কুমড়ো বিচিতে রয়েছে প্রোটিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও ফাইবার, ...
31/07/2026

কুমড়ো বিচি নাকি সূর্যমুখীর বিচি? 🤔

দুটোই পুষ্টিগুণে ভরপুর! কুমড়ো বিচিতে রয়েছে প্রোটিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও ফাইবার, আর সূর্যমুখীর বিচিতে রয়েছে ভিটামিন ই, স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট। প্রতিদিন একমুঠো খেলে সুষম খাদ্যতালিকায় বাড়তি পুষ্টি যোগ হবে।

অনেকেই ভাবেন এগুলো শুধু হালকা নাস্তা। কিন্তু একমুঠো কুমড়ো বা সূর্যমুখীর বিচিতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, ভিটামিন ও খনিজ—যা প্রতিদিনের সুষম খাদ্যতালিকাকে আরও সমৃদ্ধ করতে পারে।

•কুমড়া বিচির উপকারিতা

কুমড়ো বিচিতে রয়েছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, ফসফরাস, কপার, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার।

নিয়মিত পরিমিত পরিমাণে খেলে এটি শরীরের স্বাভাবিক কার্যক্রম, রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের স্বাস্থ্য এবং পেশির জন্য উপকারী হতে পারে।

প্রতিদিন প্রায় ২০–৩০ গ্রাম (এক মুঠো) কুমড়ো বিচি খাওয়া যেতে পারে‌

•অন্যদিকে সূর্যমুখী বিচি উপকারিতা একটু ভিন্ন
সূর্যমুখী বিচি ভিটামিন ই এর চমৎকার উৎস।

পরিমিত পরিমাণে খেলে এটি হৃদ্‌স্বাস্থ্য, কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষা এবং শরীরের স্বাভাবিক প্রদাহ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

এছাড়া এই দুইটি বিচিতে উদ্ভিজ্জ প্রোটিন থাকায় এটি স্বাস্থ্যকর ও ডায়েট মেনে চলা ব্যক্তির কাছে জনপ্রিয়।

নিতে পারবেন সর্বনিম্ন ১০০ গ্রাম।

30/07/2026

অনেক জায়গাতেই গ্র্যানোলা পাওয়া যায়, কিন্তু আমাদের প্রিমিয়াম গ্র্যানোলা তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন চিন্তা থেকে।

শুধু বিক্রির জন্য নয়—কোয়ালিটি, স্বাদ ও পুষ্টির সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করেই আমরা এই গ্র্যানোলা তৈরি করেছি। প্রিমিয়াম অর্গানিক রোলড ওটস, বাছাই করা বাদাম, পুষ্টিকর বীজ, খাঁটি মধু ও মানসম্মত ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি এই বিশেষ কম্বিনেশন আমরা নিজেরাও অনেক খুঁজেও কোথাও পাইনি।

আমাদের প্রিমিয়াম গ্র্যানোলায় রয়েছে—

১. বেস উপকরণ
• অর্গানিক রোলড ওটস
• বাছাই করা প্রিমিয়াম বাদাম

২. প্রিমিয়াম বাদাম ও বীজ
• বান্দরবানের দেশীয় কাজুবাদাম
• কাঠবাদাম (Almond)
• ব্রাজিল নাট (অপশনাল)
• পেকান নাট (Pecan Nut)
• পেস্তা বাদাম
• আখরোট
• কুমড়ার বীজ (Pumpkin Seeds)
• সূর্যমুখীর বীজ (Sunflower Seeds)

৩. ড্রাই ফ্রুটস ও প্রাকৃতিক মিষ্টতা
• খাঁটি কালোজিরা মধু / চাকের খলিশা ফুলের খাঁটি মধু
• গোল্ড কিশমিশ
• ব্ল্যাক কিশমিশ
• ক্র্যানবেরি
• ব্লুবেরি

৪. প্রাকৃতিক ফ্লেভার
• এলাচ গুঁড়া
• দারুচিনি গুঁড়া

কীভাবে খাবেন?
• দুধের সাথে মিশিয়ে সকালের নাস্তায়।
• টক দইয়ের সাথে মিশিয়ে।
• ফলের সাথে টপিং হিসেবে।
• চাইলে শুকনো অবস্থায়ও স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে খেতে পারেন।

যারা খাবারের কোয়ালিটি বোঝেন, তাদের জন্যই আমাদের এই প্রিমিয়াম গ্র্যানোলা। একবার ট্রাই করলেই স্বাদ, গুণমান ও পুষ্টির পার্থক্য নিজেই বুঝতে পারবেন।

ঘি’তে ভাজা মিক্সড নাটস & সিডস—কাস্টমারদের একটাই অভিযোগ,এটা খুললেই শেষ হয়ে যায়, কেন?আসলে দোষটা আমাদের না, দোষ এই মুচমুচে,...
30/07/2026

ঘি’তে ভাজা মিক্সড নাটস & সিডস—

কাস্টমারদের একটাই অভিযোগ,এটা খুললেই শেষ হয়ে যায়, কেন?
আসলে দোষটা আমাদের না, দোষ এই মুচমুচে, সুপার হেলদি মিক্সড বাদাম আর বীজের! হুটহাট খিদে, রাত জাগা, অফিস ব্রেক বা মুভি টাইম—সবখানেই পারফেক্ট।

প্রোটিন, ফাইবার, হেলদি ফ্যাট—সবই আছে! তবে সাবধান, আপনার প্যাকেট খুললে আশপাশের লোকজন হঠাৎ খুব আপন হয়ে যেতে পারে! তাই নিজের জন্য নিলে, লুকানোর জায়গা ঠিক করে রাখুন। 😆

কী আছে এতে?
কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তা, আখরোট,থাই চায়না বাদাম, কুমড়ো বীজ, সূর্যমুখী বীজ, তিসি দানা, তরমুজের বীজ, সাদা তিল—সবগুলো উপাদান ঘি দিয়ে ভাজা।এতগুলো উপাদানের পুষ্টির বেনিফিট আর মজা একসাথে আর কোথাও পাবেন??

একদম ই রিজেনেবল প্রাইসের পেয়ে যাবেন ইনশাআল্লাহ,আর কোয়ালিটি ১০/১০ পাবেন,কারণ আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করিনা।🙂

29/07/2026

হঠাৎ সবাই এত ভাঙা কাজুবাদামের অর্ডার দিচ্ছেন কেন, বুঝলাম না!

সাধারণত এই বাদামটা খুব বেশি মানুষ পছন্দ করেন না। কারণ ভাঙা জিনিস বেশিরভাগ মানুষেরই পছন্দের না—সেটা ভাঙ্গা বাদাম হোক আর ভাঙ্গা মানুষ হোক।

অথচ ভাঙা কাজুবাদামও কিন্তু গোটা কাজুবাদামের মতোই টেস্টি। শুধু গোটা কাজুবাদামের মতো দেখতে সুন্দর আর একটু ফ্রেশ মজার না বলেই হয়তো এই বাদামটা সবসময় একটু অবহেলিত থেকে যায়।

তবে যাদের বাজেটের কথা ভাবতে হয়, কিংবা বিভিন্ন রান্নায় কাজুবাদামের পেস্ট বা পাউডার ব্যবহার করতে হয়, তাদের জন্য এই ভাঙা কাজুবাদামটা সত্যিই বেশ ভালো একটা অপশন।

আমাদের স্টকে সবসময় ভাঙা কাজুবাদাম থাকে না। তবে এই মুহূর্তে অল্প কয়েক কেজি আছে। যাদের প্রয়োজন, তারা চাইলে নিয়ে নিতে পারেন।

আর হ্যাঁ, এটাও কিন্তু আমাদের বান্দরবানের দেশি কাজুবাদাম।

বান্দরবান এর দেশীয় রোস্টেড কাজুবাদাম একবার খেলে বারবার খেতে মন চাইবেই! 🤤মুচমুচে, সুস্বাদু আর একদম ফ্রেশ রোস্টেড কাজু বা...
29/07/2026

বান্দরবান এর দেশীয় রোস্টেড কাজুবাদাম
একবার খেলে বারবার খেতে মন চাইবেই! 🤤

মুচমুচে, সুস্বাদু আর একদম ফ্রেশ রোস্টেড কাজু বাদাম এখন আপনার জন্য!

✨ কেন আমাদের কাজু বাদাম?
প্রিমিয়াম কোয়ালিটি
ফ্রেশলি রোস্টেড
দারুণ ক্রাঞ্চি টেস্ট
চা, কফি কিংবা অতিথি আপ্যায়নের পারফেক্ট স্ন্যাক।

প্রতিদিন ফ্রেশ ব্যাচ প্রস্তুত করা হয়।।

যেদিনের অর্ডার সেদিনই রোস্টেড করে দিই। যার কারণে অনেক বেশি ফ্রেশ এবং ক্রাঞ্চি থাকে। তাছাড়া আমাদের বান্দরবানের দেশীয় কাজুবাদাম গুলো সম্পূর্ণ অর্গানিক হওয়ায় এ কাজুবাদাম কাঁচা হোক অথবা ভাজা খেতে খুবই অসাধারণ হয়।

আমাদের কাছে পেয়ে যাবেন
কাজুবাদাম কাঁচা
ঘি ভাজা রোস্টেড কাজুবাদাম।
বাটারে ভাজা কাজুবাদাম
চাইলে নিজেদের মতো কাস্টমাইজ করেও নিতে পারেন।।

28/07/2026

নস্টালজিক ওয়েফার...

ছোটবেলায় ওয়েফার খেতে কে না ভালোবাসত! স্কুলের টিফিন, দোকানের কাঁচের বয়াম, কিংবা ঈদের বাজার—একটা ওয়েফার হাতে পেলেই যেন আনন্দটা অন্যরকম ছিল।

তবে তখনকার বেশিরভাগ ওয়েফারের ভেতরে চকলেট ফিলিং থাকত খুবই সামান্য, অনেক সময় আছে কি নেই সেটাই বোঝা যেত না। তবুও সেই মুচমুচে স্বাদ আমাদের কাছে ছিল দারুণ প্রিয়।

অনেক দিন পর এমন একটি ওয়েফার পেলাম, যেটা খেতে সেই ছোটবেলার স্মৃতিটাও মনে করিয়ে দেয়, আবার মানের দিক থেকেও একেবারে আলাদা। মুচমুচে ওয়েফারের ভেতরে আছে ভালো পরিমাণ চকলেট ফিলিং, তাই প্রতিটি কামড়েই ওয়েফার আর চকলেট—দুটোর স্বাদই সুন্দরভাবে উপভোগ করা যায়।

সত্যি বলতে, ওয়েফারটা আমার নিজের এতটাই ভালো লেগেছে যে ভাবলাম আপনাদের জন্যও নিয়ে আসি। যারা ছোটবেলার সেই নস্টালজিক ওয়েফারের স্বাদ পছন্দ করেন, তাদের কাছে এটাও নিশ্চয়ই ভালো লাগবে।

একবার খেয়ে দেখুন, হয়তো আপনারও ছোটবেলার অনেক স্মৃতি ফিরে আসবে।

আমি দেখেছি অনেকে গরমকালে চা না খেলেও শীতের সকালে এক কাপ হলেও চা খায়, আর তাই সেজন্য শীতকালে আমাদের চা পাতা ভালো সেল হয়।...
28/07/2026

আমি দেখেছি অনেকে গরমকালে চা না খেলেও শীতের সকালে এক কাপ হলেও চা খায়, আর তাই সেজন্য শীতকালে আমাদের চা পাতা ভালো সেল হয়।এমন চা খাবেন যে চা খেয়ে অনুভুতিটাই অন্যরকম হয়ে যাবে।

আর তাই আমরা এনেছি সিলেটের অথেন্টিক চা পাতা। একদম পিউর সিলেটের সেরা বাগানের সেরা চা পাতা হওয়ায় ক্রেতাদের মন জয় করে নিয়েছে।

এখন আর এই চা পাতার চা ছাড়া অনেকেরই সকাল সন্ধ্যা জমে উঠে না। অনেক কাস্টমারই আছেন যা অন্য জায়গা থেকে নেওয়ার ট্রাই করার,পরবর্তীতে আবার আমাদের চা পাতাই ফিরে আসেন।

আসলে ভালো কোয়ালিটির চা পাতা অনেকে আবার চিনেও না,যারা চিনে তারাই আমাদের চা পাতার ভক্ত। 😬
সর্বনিম্ন ২৫০ গ্রাম নিতে পারবেন।

Young's Chicken Spread এটি রান্না করা চিকেন, মেয়োনিজ, মসলা ও সিজনিং দিয়ে তৈরি একটি রেডি-টু-ইট স্যান্ডউইচ স্প্রেড।পাকিস...
27/07/2026

Young's Chicken Spread এটি রান্না করা চিকেন, মেয়োনিজ, মসলা ও সিজনিং দিয়ে তৈরি একটি রেডি-টু-ইট স্যান্ডউইচ স্প্রেড।

পাকিস্তানি ব্র্যান্ড Young’s-এর Chicken Spread—একসাথে দুইটি ফ্লেভারে।

Young’s Chicken Spread — স্যান্ডউইচ, বার্গার, রোল কিংবা ক্র্যাকার—খুব সহজেই নাস্তাকে করে তুলতে পারেন আরও মজাদার।
আর যারা একটু স্মোকি, বারবিকিউ ফ্লেভার পছন্দ করেন, তাদের জন্য আছে Chicken Spread Bar-B-Que।

স্যান্ডউইচ, বার্গার, শর্মা, র‍্যাপ, রোল বা টোস্টে সরাসরি স্প্রেড হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস, চিকেন ফ্রাই কিংবা বিভিন্ন স্ন্যাকসের সঙ্গে সস বা ডিপ হিসেবেও খেতে পারবেন। ব্যস্ত সকালে দ্রুত নাস্তা হোক কিংবা বাচ্চাদের টিফিন—রেডি-টু-ইউজ এই চিকেন স্প্রেড হতে পারে সহজ একটি অপশন।

•সংরক্ষণ

•প্যাকেট খোলার আগে স্বাভাবিক তাপমাত্রায় রাখা যায় (প্যাকেটের নির্দেশনা অনুযায়ী)।

•খোলার পর অবশ্যই ফ্রিজে রাখতে হবে এবং কয়েক দিনের মধ্যে শেষ করে ফেলা ভালো।

Address

Chittagong
4003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjum's Shop-আঞ্জুম শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share