Good health is life

Good health is life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Good health is life, Chittagong, morapor, Chittagong.

07/09/2022

HEALTH GAIN

নিজে নিজের  সুস্বাস্থ্য গড়ে তুলুন
07/09/2022

নিজে নিজের সুস্বাস্থ্য গড়ে তুলুন

খুব রোগা? ওজন বাড়াতে এই পাঁচটি টিপস মেনে চলুনওজন বাড়াতে এই পাঁচটি টিপস মেনে চলুন গোটা বিশ্ব জুড়ে এখন রোগা হবার অভিযান! ত...
28/08/2022

খুব রোগা? ওজন বাড়াতে এই পাঁচটি টিপস মেনে চলুন
ওজন বাড়াতে এই পাঁচটি টিপস মেনে চলুন

গোটা বিশ্ব জুড়ে এখন রোগা হবার অভিযান! তাই আজ আমাদের লেখায় খুব হাসি পাচ্ছে? কিন্তু কিছু কিছু জন বেশ উপকৃত হবেন। অনেকেই আছেন যারা ওজন বাড়াতে চান। যারা প্রয়োজনের তুলনায় বেশী রোগা।

প্রয়োজনের তুলনায় শরীর অতিরিক্ত রোগা, শুকনো হলে, দেখতে খুবই খারাপ লাগে। সব ড্রেস মানায় না। তাঁদের বলি, আর মন খারাপ নয়, আপনার সমস্যার সমাধান আছে আমাদের কাছে।

১. উপযুক্ত খাবারডায়েট প্ল্যান

খুব খাচ্ছেন একটু যাতে শরীরে লাগে। কিন্তু কিছুই কাজ হচ্ছে না! এর কারণ আপনি সঠিক সময় সঠিক খাবার খাচ্ছেন না। যেমন, সকাল শুরু করুন বাদাম আর কিশমিশ দিয়ে। কাঠ বাদাম হলে ভালো হয়। কাঠ বাদাম ও কিশমিশ আগের দিন ভিজিয়ে রাখুন। সকালে দাঁত মেজে খেয়ে নিন। এটা রোজের রুটিন করে নিন।

এর সাথে পুষ্টিকর খাবার। শাক-সবজি, ফল, সেই সঙ্গে ছানা। ডিম বেশী করে খেতে হবে। এগুলোতে ফ্যাট ও প্রোটিন থাকে। সবজির মধ্যে আলু, কুমড়ো এসব বেশী খেলে ভালো।

রাত্রে শুতে যাবার ঠিক আগে দুধের সাথে মধু মিশিয়ে খান। এতেও খুব ভালো কাজ হয়। ঠিক ঘুমোবার আগেই একটা পুষ্টিকর খাবার খেলে খুব ভালো।

২. বার বার খাবেন না
কি ভাবছেন, বার বার খেলে ওজন বাড়বে? না, বরং উল্টোটা হবে। বার বার একটু একটু করে নয়, যখন খাবেন বেশী করে খান পেট পুরে খান। পেট পুরে খেলে শরীরে মেটাবোলিজম কমবে। যেটা মোটা হবার প্রথম শর্ত।

আর ওজন খুব কম হলে, খাবারের পরিমাণ তো একটু বাড়াতেই হবে। যারা বাড়িতে থাকেন, তাঁরা দুপুরে খাওয়ার পর, ১ঘণ্টা একটু ঘুমিয়ে নিন। যতদিন না ওজন বাড়ছে। এতেও কিছুটা বাড়বে। আর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে থাকবেন না। একঘণ্টার মধ্যেই ব্রেকফাস্ট করুন।

৩. ব্যায়াম করুন
স্বাস্থ্যসম্মত ভাবে মোটা হতে চান? তাহলে ব্যায়াম করুন। জিমে যান। কিছু কিছু ব্যায়াম ওজন বাড়াতে সাহায্য করে। যেমন পুশ আপ, ডাম্বল শোল্ডার, যোগাসন, জগিং, বেঞ্চ প্রেস ইত্যাদি। এগুলো রোজ না হলেও সপ্তাহে অন্তত তিনদিন করুন।

সুগঠিত পেশীর জন্য এটা দরকার। জিমে গেলে, জিম ট্রেনার আপনাকে সঠিক ট্রেনিং দিয়ে দেবে। সেটা না হলে বাড়িতেই করুন। ব্যায়াম করার পর খিদেও পাবে। বেশী করে খেতে পারবেন।

ব্যায়াম করার একঘণ্টা আগে হালকা ব্রেকফাস্ট করে নিন। আর একটু ভারী ব্রেকফাস্ট চাইলে তিন ঘণ্টা আগে করুন। খেতে পারেন টোস্ট, ডিম সেদ্ধ, এক গ্লাস দুধ। বা এক বাটি ওটস।

৪. বেশী করে প্রোটিন ক্যালোরি
খাবারের তালিকায় বেশী করে প্রোটিন, ক্যালোরি যেন থাকে। এর জন্য বেশী করে বাদাম, ফল, মাংস, মাখন, পনির। বিশেষত কাঠ বা কাজু বাদাম খুব ভালো ওজন বাড়াতে।

সকালের খাবার তো মোটামুটি বলেই দিলাম। দুপুরে ভাত, তরকারী, ডাল, দই মাছ বা মাংস। ভাত খাওয়া সম্ভব না হলে রুটি চলতে পারে।

সন্ধেবেলাও পেট খালি রাখবেন না। এক গ্লাস দুধ বা স্যাণ্ডউইচ। আর রাতে দুপুরের মতই খাবার খেতে হবে।

এছাড়াও যতদিন না ওজন বাড়ে, বাড়িতে তৈরি তেলে ভাজা খাবার খেতে পারেন। তবে খুব বেশী না।

৫. ফাস্ট ফুড না
ওজন বাড়াতে খুব ফাস্ট ফুড খাছেন? কিন্তু এটা শরীরের মারাত্মক ক্ষতি করছে। শরীরে খারাপ ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়। চর্বি বেড়ে যায়। তাই শরীরের ক্ষতি করে নয়, স্বাস্থ্যসম্মত ভাবে ওজন বাড়ান। তাই রাস্তার ফাস্ট ফুড কম খান। তবে মাঝে মাঝে খাওয়া যেতে পারে। তবে খুব বেশী না।

তাহলে এখন রোগা হওয়া নিয়ে একদম মন খারাপ নয়। আজ থেকেই এই নিয়মগুলো মেনে খাওয়া শুরু করুন। রোগা নিয়ে অযথা টেনশন করবেন না। এগুলো নিয়মিত করুন। ব্যাস, দু’মাস নিজেকে আয়নায় দেখে খুশী হবেনই।

সুস্মিতা দাস ঘোষ
NEXT৪টি টিপস যা আপনাকে নিমিষে সুন্দরী বানিয়ে তুলবে »
PREVIOUS« চুলের মাপ দেখে বুঝে নিন মানু
কেন ওজন কমাতে মিলেট খাওয়ার উপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা?

শরীরের কোন ক্ষতি না করে এক সপ্তাহে ওজন কমান ৫ কিলো
শরীরের কোন ক্ষতি না করে এক সপ্তাহে ওজন কমান ৫ কিলো


চিনি হতে পারে আপনার রূপের রহস্য! এইভাবে ব্যবহার করুন।

কিছু কিছু ব্যায়াম ওজন বাড়াতে সাহায্য করে। যেমন পুশ আপ, ডাম্বল শোল্ডার, যোগাসন, জগিং, বেঞ্চ প্রেস ইত্যাদি। এগুলো রোজ না...
28/08/2022

কিছু কিছু ব্যায়াম ওজন বাড়াতে সাহায্য করে। যেমন পুশ আপ, ডাম্বল শোল্ডার, যোগাসন, জগিং, বেঞ্চ প্রেস ইত্যাদি। এগুলো রোজ না হলেও সপ্তাহে অন্তত তিনদিন করুন। সুগঠিত পেশীর জন্য এটা দরকার

ডায়েট চার্টঅতিরিক্ত ওজন যেমন বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, তেমনি স্বাভাবিকের চেয়ে ওজন কম হলে সেটিও শঙ্কার কারণ হতে প...
28/08/2022

ডায়েট চার্ট
অতিরিক্ত ওজন যেমন বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, তেমনি স্বাভাবিকের চেয়ে ওজন কম হলে সেটিও শঙ্কার কারণ হতে পারে। সুষম খাদ্যাভ্যাস মানা ও নিয়মিত ব্যায়াম করা ওজন বাড়ানোর জন্য আবশ্যক। এখানে ওজন বাড়ে কোন খাবারে, ওজন বৃদ্ধির ব্যায়ামগুলো কি এবং ওজন বৃদ্ধির জন্য কোন বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে — তা নিয়ে আলোচনা করা হয়েছে।

ডায়েট চার্ট
ব্যায়াম
সতর্কতা
ওজন বাড়ানোর ডায়েট চার্ট
ওজন বাড়ানোর ডায়েটে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং হালকা নাস্তা হিসেবে কোন খাবারগুলো খাওয়া যেতে পারে তা তুলে ধরা হলো। এই খাবারগুলো কেন, কিভাবে, এবং কী পরিমাণে খেতে হবে তা জানতে নিচে পড়ুন।

সকালের নাস্তা দুধ, কলা, ডিম, খেজুর
দুপুরের খাবার ডাল, টক দই, মুরগির মাংস
রাতের খাবার ডাল, টক দই, মুরগির মাংস
হালকা নাস্তা বাদাম, কিসমিস, বিভিন্ন ধরনের বীজ
যা খাবেন না সাগু, কাস্টারড-পুডিং
সকালের নাস্তা
ওজন বাড়ানোর জন্য সকালের নাস্তায় যে খাবারগুলো যুক্ত করতে পারেন, তার মধ্যে রয়েছে দুধ, কলা, ডিম ও খেজুর।

দুধ: শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই দুধে পাওয়া যায়। দুধে প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন বি-১২ আছে। ক্যালসিয়াম শরীরের হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে, আর ভিটামিন বি-১২ রক্ত তৈরিতে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে।

দুধ ওজন বাড়াতে বেশ সাহায্য করে। দুধ খাওয়ার একটি বড় সুবিধা হলো, অন্যান্য খাবারের সাথে খুব সহজেই এক গ্লাস দুধ খেয়ে নেয়া যায়। ওজন বৃদ্ধির জন্য সকালের নাস্তার পাশাপাশি যেকোনো বেলার খাবারের সাথে এক গ্লাস দুধ খাওয়া যেতে পারে।

কলা: কলায় ভিটামিন বি-৬ আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে, যা হজমে সাহায্য করে হার্টের রোগের ঝুঁকি কমানোর সাথে সম্পর্ক আছে। এছাড়া কলা খুব সহজলভ্য, বাজারে সারা বছরই পাওয়া যায়। খাওয়ার আগে কেটে নেওয়ার বা সময় নিয়ে ছিলিয়ে খাওয়ার ঝামেলা না থাকায়, সহজেই যেকোনো সময় ১টা বা ২টা কলা খেয়ে ফেলা যায়।

ডিম: ডিমকে ‘প্রকৃতির মাল্টিভিটামিন’ বলা হয়। এর কারণ এতে বিভিন্ন ভিটামিন ও মিনারেল থাকে। ডিমে থাকা ভিটামিন-এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং ভিটামিন বি২ ত্বককে সুস্থ ও সুন্দর রাখে। ডিমে জিংক নামের মিনারেল থাকে, যা দেহের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডিম আরও অনেক ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ।

ডিম সুলভ মূল্যে পাওয়া যায় এবং প্রায় সব খাবারের সাথেই খাওয়া যায়। তাই ওজন বৃদ্ধির জন্য সকালের নাস্তার সাথে ডিম খেয়ে নেওয়া যেতে পারে।

অতিরিক্ত ওজন যেমন বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, তেমনি স্বাভাবিকের চেয়ে ওজন কম হলে সেটিও শঙ্কার কারণ হতে পারে। সুষম খা...
28/08/2022

অতিরিক্ত ওজন যেমন বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, তেমনি স্বাভাবিকের চেয়ে ওজন কম হলে সেটিও শঙ্কার কারণ হতে পারে। সুষম খাদ্যাভ্যাস মানা ও নিয়মিত ব্যায়াম করা ওজন বাড়ানোর জন্য আবশ্যক। এখানে ওজন বাড়ে কোন খাবারে, ওজন বৃদ্ধির ব্যায়ামগুলো কি এবং ওজন বৃদ্ধির জন্য কোন বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে — তা নিয়ে আলোচনা করা হয়েছে।

ডায়েট চার্ট
ব্যায়াম
সতর্কতা

28/08/2022

Address

Chittagong, Morapor
Chittagong
1212

Alerts

Be the first to know and let us send you an email when Good health is life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share