25/08/2024
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইনশাআল্লাহ আমাদের মিশন এখন ফেনী।
প্রিয় চুনতীবাসী,
ভারী বৃষ্টি এবং ভারত থেকে তেড়ে আসা পানির ঢলে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশবিশেষ পানিতে ভাসছে। ফেনীতে অনেক জায়গায় এখনো হাজার হাজার মানুষ পানি বন্দী এবং সেখানে ত্রাণ সামগ্রী সঠিক জায়গায় পৌঁছাতে পারছেনা।
আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ধাপে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি, সুয়াবিল, বারৈয়ারঢালা, মহানগর ৫ নং ওয়ার্ড হিন্দু পাড়া সহ একদম দূর্গম এলাকায় চুনতীর সর্বস্তরের জনসাধারণ এবং প্রবাসী ভাইদের পাঠানো আমানত বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী গুলো পৌঁছে দিয়েছি।
১ম ধাপে আমাদের মোট সংগ্রহ ছিলো ৪১০,৬৮৩ টাকা।
আমরা প্রতি প্যাকেটে আইটেম হিসেবে চিড়া,চিনি,বিস্কুট, খেজুর, পানি,মোম,লাইটার,ফিটকিরি,সাবান এবং ইমার্জেন্সি মেডিসিন হিসেবে প্যারাসিটামল, অ্যালাট্রল, ওরস্যালাইন, ওয়ান টাইম ব্যান্ডেজ, স্যানিটারি প্যাড
ইত্যাদি সংযুক্ত করেছি।
উদ্বৃত্ত অর্থ এবং এখনো পর্যন্ত চলমান সংগ্রহ এর মাধ্যমে আমরা ২য় ধাপের উপহার সামগ্রী নিয়ে আগামীকাল ফেনী বন্যা কবলিত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।
চুনতী সংসৃতি ক্লাব
চুনতী ছাত্র সমাজ
চুনতী সর্বস্তরের জনসাধারণ
বিকাশ ও নগদেও সাহায্য পাঠাতে পারেন।
1. ইয়াছির - 01878757562
2. মুরাদ- 01632146678 (বিকাশ & নগদ)
3. রিয়াজ- 01621938848
4. সায়েব - 01630578306