Chitainga Hana চিটাইংগা হানা

Chitainga Hana চিটাইংগা হানা Fresh, spicy and tasty homemade food 😋 Home Delivery & Take Away Only
(1)

Durr-e-Shehwar ❤️আমার পাকিস্তানি ড্রামা দেখা শুরু হয় এই ড্রামার মাধ্যমেইএর পর থেকেই অনেক ড্রামাই দেখা হয়েছে। যখনই আমার ...
17/08/2026

Durr-e-Shehwar ❤️
আমার পাকিস্তানি ড্রামা দেখা শুরু হয় এই ড্রামার মাধ্যমেই
এর পর থেকেই অনেক ড্রামাই দেখা হয়েছে।
যখনই আমার সাংসারিক বিষয় নিয়ে মন খারাপ থাকে তখনই এই ড্রামাটা কেন জানি চোখের সামনে ভেসে উঠে।
এত ভাল লাগে ,অনেক কিছুই শেখার আছে।

এই গল্পটা শুধু প্রেম বা সংসার নিয়ে নয়।
ভালোবাসা, দাম্পত্যের টানাপোড়ন, অভিমান, কষ্ট আর সম্পর্ক টিকিয়ে রাখার লড়াইকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ড্রামাতে।

আর সানাম বালোচের অভিনয়ের তো সত্যিই প্রেমে পড়ে গেছিলাম🥹❤️
এতটাই জীবন্ত অভিনয় যে, একটা সময় মনে হত ,আমি নিজেই যেন দুর-এ-শেহওয়ার চরিত্রটার ভেতরেই ঢুকে গেছি।

কিছু নাটক দেখা শেষ হয়ে গেলে ও, সবসময়ের জন্য মনের মধ্যে একদম গেঁথে যাই।
Durr-e-Shehwar ঠিক তেমনই একটি ❤️

কে কে দেখেছেন?

গতকাল থেকে আমার বাচ্চাটা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গিয়েছে। এজন্য আপনাদের কারো মেসেজেরই রিপ্লাই দিতে পারিনি এবং আজকের জন...
15/08/2026

গতকাল থেকে আমার বাচ্চাটা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গিয়েছে। এজন্য আপনাদের কারো মেসেজেরই রিপ্লাই দিতে পারিনি এবং আজকের জন্য অর্ডারগুলো অফ রেখেছি। ওকে কোলে নিয়ে আসলে একদমই কাজ করা সম্ভব হচ্ছে না 😥
কাল যাদেরকে জানাতে পেরেছি তাদের সবার অর্ডার ই
আজকে ক্যান্সেল করেছি। কিন্তু অনেকেই আবার নতুন ভাবে অর্ডার করতে চাচ্ছেন এজন্যই পোস্টা করা।
আমার বাচ্চাটাকে দুইটা দিন সময় দেই , ইনশাআল্লাহ ও সুস্থ হলে সোমবার থেকে আপনাদের সকলের অর্ডার কনফার্ম করে দিব।

13/08/2026

Alhamdulillah, we are fully booked for Friday!

12/08/2026
Sea food fried rice 🍚
11/08/2026

Sea food fried rice 🍚

আচ্ছা,যারা A+ নিয়ে ব্যঙ্গ করতেছে তারা কি কখনো একবার চিন্তা করেছেন একটা স্টুডেন্টের জন্য এটা কত বড় প্রাপ্তি?গতকাল  SSC-...
11/08/2026

আচ্ছা,যারা A+ নিয়ে ব্যঙ্গ করতেছে তারা কি কখনো একবার চিন্তা করেছেন একটা স্টুডেন্টের জন্য এটা কত বড় প্রাপ্তি?

গতকাল SSC-তে GPA 5 পাওয়ার আনন্দে অনেক বাবা মা ই সাংবাদিকদের ইন্টারভিউতে কান্না করতে করতে বলতেছে,
আমার মেয়ে কিংবা ছেলে অনেক কষ্ট করছে,ওর পরিশ্রমেই আজ GPA 5 পেয়েছে🥹

সত্যি বলতে, আমি নিজেও উনাদের কান্না দেখে ইমোশনাল হয়ে গেছিলাম। তখন শুধু চোখে ভাসছে আমার নিজের মেয়েরা যখন পরীক্ষা দিবে তখন হয়তো আমার সেই ফিলটা হবে।

কিন্তু এই ভিডিও গুলার কমেন্টে অনেকে বলছেতেন, এটা তো শুধু একটা A+🙄
এতো আবেগ দেখানোর কী আছে? জীবনে আর কিছু করার নাই নাকি?

অবশ্যই এখানে আবেগ দেখানোর অনেক বিষয় আছে। কারণ যে A+ পেয়েছে, শুধুমাত্র তার বাবা-মা দেখছেন,সন্তানের কত রাত জাগা,পরিশ্রম,টেনশন, কান্না,হতাশা,সবকিছু .........❤️

আপনি হয়তো শুধু একটা মার্ক শিট দেখছেন,
কিন্তু সন্তানের সাফল্যের মধ্যে ঐ বাবা-মা শুধু একটা নাম্বার দেখে না,তারা তাদের সন্তানের কষ্টের ফল দেখে। তাহলে কেন তাদের সন্তানের এই কষ্টের সাফল্যকে তারা উপভোগ করবে না?

আপনার সাফল্যে আপনার বাবা-মায়ের চোখে কি কখনো পানি আসতো না কিংবা আপনার সন্তানের সাফল্যে আপনার কি কোন আনন্দ হবে না?

যে পড়ে সে জানে কষ্টের মানে কি ,যে পড়ে না সে জানেনা।যেই পড়তে থাকে তার পড়া কখনো শেষ হয় না, যে পড়ে না,তার পড়ার জন্য কোন পড়াই থাকে না।

তবে আমি মনে করি, যারা এ প্লাস পাইনি তাদেরও অনেক উৎসাহ দেওয়া দরকার। কারণ তারাও এতদূর আস্তে অনেক কষ্ট করেছে। A+ না পেলে যে সামনে কিছু করতে পারবে না এমনটা কিন্তু না। তাই মন খারাপ না করে তাদের বাবা-মার ও উচিত সবসময় তাদেরকে উৎসাহ দেওয়া। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিশ্চয়ই ওদের জন্য অপেক্ষা করছে।

কারণ একটা সন্তান যখন দেখে,
আমার বাবা-মা আমার একটা ছোট অর্জনেও এত খুশি,
তখন তার ভেতরে মা বাবাকে খুশি করতে আরও বড় কিছু করার ইচ্ছে জেগে উঠে ❤️❤️❤️

সব সন্তানই ভালো থাকুক এবং সুস্থ থাকুক 🥹

ইনশাআল্লাহ কালকের জন্য অর্ডার করতে পারবেন। আজকে আমার বাচ্চার শরীরটা ভাল ছিল না, এজন্য কোন অর্ডার রাখিনি। যারাই অর্ডার কর...
10/08/2026

ইনশাআল্লাহ কালকের জন্য অর্ডার করতে পারবেন। আজকে আমার বাচ্চার শরীরটা ভাল ছিল না, এজন্য কোন অর্ডার রাখিনি। যারাই অর্ডার করতে চেয়েছিলেন এবং নক করেছিলেন কিন্তু রিপ্লাই পাননি সবার কাছেই আমি খুবই দুঃখিত।আমি সবার মেসেজ ই ক্লিয়ার করে দিব এখন।

আচ্ছা আর একটা কথা, সী ফুড বয়েল টা কিন্তু খেতে একটু ঝাল হয়। মানে বেশিরভাগ সবাই এটা ঝাল খেতেই পছন্দ করেন। কিন্তু যারা ঝাল একটু কম খান প্লিজ অর্ডারের সময় আমাকে বলে দিলে আমি আপনাদেরটা সম্পূর্ণ আলাদাভাবেই রান্না করে দিব। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আমাকে অর্ডারের সময় বলে দিবেন। যেহেতু আমি এবং আমার বাচ্চারাও খুব একটা ঝাল খেতে পারি না, তাই আপনাদের জন্যই আমি এই অপশনটা রেখেছি। অন্তত যেন বাচ্চারাও এটা খেতে পারে🙂

steamed chicken momo
10/08/2026

steamed chicken momo

এই ড্রামাটা কে কে দেখছেন?অনেকদিন পর কোন ড্রামা আমাকে এতটা টানছে🥹প্রত্যেকটা অভিনয় এতটা সুন্দরভাবে ফুটে উঠেছে, ভালোই লাগে...
09/08/2026

এই ড্রামাটা কে কে দেখছেন?
অনেকদিন পর কোন ড্রামা আমাকে এতটা টানছে🥹
প্রত্যেকটা অভিনয় এতটা সুন্দরভাবে ফুটে উঠেছে, ভালোই লাগে।

ড্রামার নাম: Aap ki izzat

হাম টিভিতে শুক্র আর শনিবার বাংলাদেশ সময় রাত দশটায়।

Seafood fried rice এটা অনেক বেশি ফ্লেভার ফুল,সসের ভরা এমনটা কিন্তু না, তবে খেতে খুবই মজা। একদম নরমাল ফ্রাইড রাইস খেতে যে...
09/08/2026

Seafood fried rice

এটা অনেক বেশি ফ্লেভার ফুল,সসের ভরা এমনটা কিন্তু না, তবে খেতে খুবই মজা। একদম নরমাল ফ্রাইড রাইস খেতে যেমনটা লাগে এটা তেমনটাই। ডিম, কিছু সবজি, বিভিন্ন সী ফুড আর একদম বেসিক কিছু সস -মশলা, ব্যাস এতোটুকুই 😋😋
সত্যি ই খুবই দারুণ খেতে।
তবে যারা একদম ফ্লেভারফুল ফ্রাইড রাইসটা পছন্দ করেন তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে। তাই তাদের জন্য ইনশাআল্লাহ কিছুদিন পরে ঝাল ঝাল একটা রাইস আইটেম নিয়ে আসব খুব শীঘ্রই🙂

সী ফুড আইটেম গুলোর মধ্যে থাকবে কাঁকড়া, চিংড়ি, স্কুইড আর বেবি অক্টোপাস।

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801733078861

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chitainga Hana চিটাইংগা হানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chitainga Hana চিটাইংগা হানা:

Shortcuts

Share