10/07/2026
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধস, জলাবদ্ধতা আর মানুষের লড়াই।টানা পাঁচ দিনের ভারী বর্ষণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে (বান্দরবান, সাতকানিয়া, বাশখালী,কক্সবাজার) নেমে এসেছে নানা ধরনের দুর্ভোগ। কোথাও পাহাড়ধসে বন্ধ হয়েছে সড়ক যোগাযোগ, কোথাও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক। বিশুদ্ধ পানির সংকটে আশ্রয়কেন্দ্রে লম্বা হচ্ছে মানুষের সারি, আবার ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে আতঙ্কে কাটছে অনেক পরিবারের দিন। পাহাড়, বৃষ্টি আর মানুষের লড়াই—সব মিলিয়ে দক্ষিণ চট্টগ্রামে সহ পার্বত্য অঞ্চলের মানুষ পার করছে কঠিন এক সময়।