25/07/2026
আমাদের কাছে কিছু অর্ডার একটু বেশি স্পেশাল হয়। এমন না যে কোনো অর্ডারই কম স্পেশাল, কিন্তু কিছু অর্ডার সত্যিই অন্যরকম ভালো লাগা নিয়ে আসে। বিশেষ করে যখন অর্ডারটা আসে একদম unknown কারো কাছ থেকে।
Unknown বলতে বোঝাতে চাচ্ছি, যেহেতু আমরা এখনও ব্যবসার একদম শুরুর দিকেই আছি, তাই আমাদের বেশিরভাগ অর্ডারই আসে পরিচিত মানুষ, আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবদের কাছ থেকে। কিন্তু যখন এমন কেউ আমাদের পেজ ঘুরে দেখে, আমাদের প্রোডাক্ট পছন্দ করে এবং নিজে থেকেই নক দিয়ে বলে, "আপনাদের এই প্রোডাক্টটা আমার দরকার"—তখন সেই অনুভূতিটা সত্যিই অনেক বেশি স্পেশাল।
শুধু আমাদের জন্যই না, যারা নতুন নতুন ব্যবসা শুরু করেছে বা এখনও ব্যবসার প্রথম দুই-তিন বছরে আছে, তারা নিশ্চয়ই এই অনুভূতিটা বুঝতে পারবে।
প্রথমত, কেন এটা এত ভালো লাগে? কারণ এর মানে হলো আমাদের পেজটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। মানুষ আমাদের দেখছে, আমাদের কাজগুলো লক্ষ্য করছে। আর যখন একজন নতুন মানুষ আমাদের পেজে নক করে, তখন আমাদের মধ্যে একটা অন্যরকম দায়বদ্ধতা কাজ করে।
প্রতিটা অর্ডারেই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কিন্তু নতুন কাস্টমারদের ক্ষেত্রে সেই দায়বদ্ধতাটা যেন আরও একটু বেড়ে যায়। কারণ আমরা জানি, একটা নতুন পেজে অর্ডার করার আগে একজন মানুষের মনে অনেক প্রশ্ন কাজ করে—আসলে প্রোডাক্টটা কি ভালো হবে? কথার মতোই কি মান হবে?
আর এই দ্বিধাটাই কমিয়ে আনা, বা একদম দূর করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
আমরা চাই, আজকের এই unknown কাস্টমারটাই আগামী দিনের আমাদের একজন নিয়মিত কাস্টমার হয়ে উঠুক। তাই 'সহজ সদাই' থেকে আমরা প্রতিটি অর্ডারে আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।
এত কিছু কেন লিখছি জানেন?
আজও ঠিক এমনই একজন unknown কাস্টমারের কাছ থেকে আমাদের "Extra Virgin Coconut Oil"-এর একটি অর্ডার এসেছে। আলহামদুলিল্লাহ, অর্ডারটি ইতোমধ্যেই তার গন্তব্যে পৌঁছে গেছে।জাস্ট এই ছোট্ট ভালো লাগাটা থেকেই এটা নিয়ে লিখতে ইচ্ছা হলো।
আমাদের সঙ্গেই থাকুন।আমাদের ওপর ভরসা রাখুন, আর আমাদের জন্য দোয়া করবেন।
ধন্যবাদ।