Afnan's shop

Afnan's shop খাঁটি পন্যের নিশ্চয়তা

আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে
26/02/2026

আসসালামু আলাইকুম
শুভ সকাল সবাইকে

প্রকৃতি নিম অ্যান্টি-ব্যাকটেরিয়াল সোপ ব্যবহারের উকারিতা:১. প্রকৃতি নিম অ্যান্টি-ব্যাকটেরিয়াল সোপে নিমের গুণাবলী থাকে যা ...
24/02/2026

প্রকৃতি নিম অ্যান্টি-ব্যাকটেরিয়াল সোপ ব্যবহারের উকারিতা:

১. প্রকৃতি নিম অ্যান্টি-ব্যাকটেরিয়াল সোপে নিমের গুণাবলী থাকে যা বিভিন্ন ধরণের ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাস দূর করতে সাহায্য করে। এটি হাতের ব্যাকটেরিয়াজাত সংক্রমণ কমাতে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

২. ত্বকের সংক্রমণ প্রতিরোধ: নিম সোপ ব্যবহারে ফোঁড়া, ফুসকুড়ি এবং অন্যান্য ত্বকের সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি মুখের ব্রণ, ছত্রাক সংক্রমণ এবং এমনকি কিছু ধরণের ভাইরাস এর বিরুদ্ধেও কার্যকর হতে পারে।

৩. ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে: নিমের সাবান ত্বকের প্রদাহ কমাতে এবং লালভাব, ফোলাভাব এবং চুলকানি কমাতে সাহায্য করে। এটি অ্যাকজিমা,এবং অন্যান্য প্রদাহজনিত ত্বকের সমস্যা দুর করতে সাহায্য করে।

৪. ত্বকের যত্ন: নিম সোপ ত্বকের ময়লা, তেল এবং ঘাম পরিষ্কার করতে সাহায্য করে। এটি ত্বকের ছিদ্র পরিষ্কার রাখতে এবং ব্রণ হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও, নিম সোপ ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং নরম করতে সাহায্য করে।

নারিকেল তেলের বিভিন্ন ধরনের কার্যকারিতার রহস্য লুকিয়ে আছে এর উপাদানে। এতে আছে:লরিক অ্যাসিড: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়...
22/02/2026

নারিকেল তেলের বিভিন্ন ধরনের কার্যকারিতার রহস্য লুকিয়ে আছে এর উপাদানে। এতে আছে:

লরিক অ্যাসিড: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদপিণ্ড সুরক্ষিত রাখে।
দ্রুত শক্তি সরবরাহ করে এবং ওজন নিয়ন্ত্রণ করে।
ভিটামিন ই: অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক ও চুলের স্বাস্থ্য সুস্থ রাখে।


নারিকেল তেলের স্বাস্থ্য উপকারিতা👇👇

নারিকেল তেলের সঠিক ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে আরও স্বাস্থ্যকর করে তুলবে। নিচে এর উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতাগুলো তুলে ধরা হলো:

হজমে সহায়ক: অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে।

ওজন নিয়ন্ত্রণ: মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সহায়তা করে।

ত্বকের যত্ন: ত্বক ময়েশ্চারাইজ করে ও ব্রণ কমায়।

চুলের স্বাস্থ্য: চুলের বৃদ্ধিতে সহায়ক এবং খুশকি প্রতিরোধ করে।

ইনফেকশন প্রতিরোধ: অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাংগাল বৈশিষ্ট্য রয়েছে।

হার্টের স্বাস্থ্য: ভালো কোলেস্টেরল বাড়িয়ে হার্টের স্বাস্থ্য উন্নত করে।

ইমিউন সিস্টেম শক্তিশালী করে: লরিক অ্যাসিড সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।

বাটারের উপকারিতা👇👇মাখন থেকে এ, ডি, ই, কে ভিটামিন এবং ম্যাঙ্গানিজ়, জ়িঙ্ক, সেলেনিয়াম, আয়োডিনের মতো খনিজ পাওয়া যায়।বাটারে...
21/02/2026

বাটারের উপকারিতা👇👇

মাখন থেকে এ, ডি, ই, কে ভিটামিন এবং ম্যাঙ্গানিজ়, জ়িঙ্ক, সেলেনিয়াম, আয়োডিনের মতো খনিজ পাওয়া যায়।

বাটারের বিদ্যমান ভিটামিন এ দৃষ্টিশক্তি ভাল রাখে, ভিটামিন ডি হাড়ের গঠন ও জোর বাড়াতে কাজে আসে।

ত্বক ও চুলের পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজে আসে ভিটামিন ই উপাদান।

সজনে পাতার পুষ্টিগুণ👇👇👉এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে।হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পুরুষদের টেস্টোস্টেরন হরম...
20/02/2026

সজনে পাতার পুষ্টিগুণ👇👇

👉এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে।
হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে।

👉প্রদাহনাশক হিসাবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে।

👉পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া, পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা, বুকজ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে।

👉হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে। শজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান।

👉কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য সাহায্য করে।

👉সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না।

👉সজনে পাতায় রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখতে সাহায্য করে।

👉সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। ত্বকের সংক্রমণ, মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি।

আসসালামু আলাইকুম শুভ সকাল
18/02/2026

আসসালামু আলাইকুম
শুভ সকাল

খাঁটি মধু একটি প্রাকৃতিক ঔষধি খাদ্য, যা নিয়মিত সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজমশক্তি উন্নত করে এবং তাৎক্ষণিক শক্তি যো...
17/02/2026

খাঁটি মধু একটি প্রাকৃতিক ঔষধি খাদ্য, যা নিয়মিত সেবনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজমশক্তি উন্নত করে এবং তাৎক্ষণিক শক্তি যোগায়। এটি খুশখুশে কাশি, গলা ব্যথা, রক্তশূন্যতা দূর করতে এবং ত্বক ও হৃদরোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। এটি অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে শরীরকে সুস্থ রাখে।

খাঁটি মধুর প্রধান উপকারিতা:

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধ: প্রতিদিন সকালে মধু খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

কাশ ও গলা ব্যথা দূর: মধুর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান গলায় আরাম দেয় এবং ঠান্ডা-কাশিতে দ্রুত কাজ করে।

হজম ও কোষ্ঠকাঠিন্য দূর: সকালে খালি পেটে এক চামচ মধু কোষ্ঠকাঠিন্য ও অম্লত্ব (অ্যাসিডিটি) দূর করে, হজম প্রক্রিয়া উন্নত করে।

শারীরিক শক্তি যোগান: এটি দ্রুত শরীরের ক্লান্তি দূর করে এবং শক্তি বাড়ায়।

রক্তশূন্যতা ও হূদরোগে: মধুতে থাকা কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে।

ত্বকের যত্নে: নিয়মিত মধু সেবন এবং ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও ব্রণমুক্ত থাকে।

ভালো ঘুম: রাতে ঘুমানোর আগে মধু সেবন ঘুমের মান উন্নত করতে সাহায্য করে।

ঘিয়ের পুষ্টিগুণ👇👇ঘিয়ের পুষ্টিগুণের জন্যই একে বলা হয় সুপারফুড। দুধ থেকে তৈরি বলে এতে থাকে ফ্যাট-দ্রবণীয় ভিটামিন ডি, কে, ই...
15/02/2026

ঘিয়ের পুষ্টিগুণ👇👇

ঘিয়ের পুষ্টিগুণের জন্যই একে বলা হয় সুপারফুড। দুধ থেকে তৈরি বলে এতে থাকে ফ্যাট-দ্রবণীয় ভিটামিন ডি, কে, ই এবং এ সহ দুধের সব পুষ্টিগুণ। যা আমাদের শরীরকে অন্যান্য খাবার থেকে মিনারেলস ও ভিটামিন শোষণে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

১। হজমশক্তি বৃদ্ধি করে:
ঘি আমাদের পাকস্থলির হজম ক্ষমতা বাড়ায়। স্টোমাক অ্যাসিডের ক্ষরণ বাড়াতেও বিশেষ ভূমিকা রাখে। নিয়মিত ঘি খেলে তাই বদ-হজম এবং গ্যাস হওয়ার প্রবণতা কমে। কারণ ঘি যে কোনো ধরনের রিচ খাবারকে দ্রুত হজম করাতে সক্ষম।

২। শরীরের ঘাটতি পূরণ করে:
প্রতিদিন ঘি খেলে শরীরের অভ্যন্তরে একদিকে যেমন ভিটামিন এ এবং ই-এর ঘাটতি পূরণ হয়, তেমনি অ্যান্টি-অ্যাক্সিডেন্টের মাত্রাও বৃদ্ধি পায়। এর ফলে পুষ্টির ঘাটতি দূর হওয়ার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৩। মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়:
এতে থাকা ওমেগা-৬ ও ৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় রাখে যা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজ করে। এই পুষ্টি উপাদান ডিমেনশিয়া ও অ্যালঝাইমারের মতো মস্তিষ্কের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৪। ওজন কমাতে সাহায্য করে:
অনেকেই ভাবেন ঘি খেলে ওজন বাড়ে। এই ধারণা একদমই ভুল। গবেষণায় দেখা গেছে, এতে থাকা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ঝড়িয়ে ফেলতে সাহায্য করে। ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে।

৫। হাড়ের গঠনে ভুমিকা রাখে:
ঘি-তে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ওমেগা-৩ ফ্যাটি এসিড ও ক্যালসিয়াম পাওয়া যায়। যা আমাদের হাড় ও জয়েন্টের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, ঘি খেলে একধরণের হরমোন নিঃসরিত হয়, তা আমাদের জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখে।

৬। কোলেস্টেরলের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি কমায়:
খালি পেটে ঘি খেলে শরীরে ওমেগা-৩ ফ্যাটি এসিডের মাত্রা বাড়তে থাকে, যা রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে হার্টের কার্যকারিতা স্বাভাবিক থাকে এবং হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

৭। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
ঘি-তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এ, ডি, ই এবং কে এর মত চর্বি-দ্রবণীয় ভিটামি। যা আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Address

Chittagong

Telephone

+8801916700317

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afnan's shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afnan's shop:

Share

Category