29/06/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানীতে চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন লেলাং আস-ছালেহ ইসলামী যুব কল্যাণ সংস্থার াউদ্যেগে আমাদের পরম আকাঙ্ক্ষিত দ্বীনি মাহফিলের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
ইনশাআল্লাহ,আগামী
[*১৩ ডিসেম্বর,রোজ রবিবার ২০২৬ ইং]*
তারিখে আমাদের মাহফিল অনুষ্ঠিত হবে।
আশপাশের এলাকার সকল দ্বীনি ভাই, শ্রদ্ধেয় মুরুব্বিয়ানে কেরাম এবং বিভিন্ন ইসলামি সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আমাদের বিনীত অনুরোধ— উক্ত নির্দিষ্ট তারিখে আশেপাশে অন্য কোনো ইসলামি মাহফিল বা বড় কোনো দ্বীনি প্রোগ্রামের আয়োজন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
একই দিনে একাধিক মাহফিল হলে দ্বীনপ্রিয় সাধারণ মানুষের উপস্থিতি বিভক্ত হয়ে যায় এবং আশানুরূপ শ্রোতা পাওয়া কঠিন হয়ে পড়ে। আশা করি, দ্বীনের স্বার্থে আপনারা আমাদের এই বিনীত অনুরোধটি ইতিবাচকভাবে বিবেচনা করবেন এবং মাহফিলটি সফল করতে আমাদের সহযোগিতা করবেন।
আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি প্রচেষ্টাকে কবুল করুন....আমিন।
প্রয়োজনে
০১৮২৯৯৯৯৯০৩