নাফি সরিষার তেল/Nafi Mustard Oil

নাফি সরিষার তেল/Nafi Mustard Oil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নাফি সরিষার তেল/Nafi Mustard Oil, Grocers, pahartalli,raozan,chittagong, Chittagong.

 #অসুখ_সারাবে_সরিষার_তেলসরিষার তেলে মোনোস্যাচিউরেটেড ও পলিআনস্যাচিউরেটেড ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাস...
02/07/2024

#অসুখ_সারাবে_সরিষার_তেল

সরিষার তেলে মোনোস্যাচিউরেটেড ও পলিআনস্যাচিউরেটেড ফ্যাটি অ্যাসিড, ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে। ফলে ইসকেমিক হার্ট ডিসিজ হওয়ার প্রবণতা কমে যায় প্রায় পঞ্চাশ শতাংশ। সরিষার তেল শরীরের খারাপ কোলেস্টেরল লেভেল কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে। সরিষার তেলে থাকে ক্যান্সার প্রতিরোধের গুণ। এই তেলে থাকা লিনোলেনিক অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে পরিণত হলে তা স্টম্যাক ও কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

ঠান্ডার সমস্যায় সামান্য রসুন বাটা দিয়ে সরিষার তেল মিশিয়ে বুকে ও পিঠে মালিশ করলে আরাম লাগবে। এছাড়া স্টিমিং পদ্ধতিতে গরম পানির সঙ্গে সরিষার তেলের ঝাঁঝ নিলেও সর্দি-কাশি থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।

সরিষার তেল মস্তিষ্কের জন্যও উপকারী। ডিপ্রেশন কাটাতে, স্মৃতিশক্তি ও মনঃসংযোগ বাড়াতে সরষের তেলের ভূমিকা অদ্বিতীয়।

শ্বাসজনিত নানা সমস্যা, হাঁপানিতে সরষের তেল বুকে মাসাজ করলে আরাম পাওয়া যায়।

দাঁতের যন্ত্রণা, হলদেভাব দূর করে সাদা রং ফিরিয়ে আনতে আধ চামচ সরিষার তেল, এক চামচ হলুদ ও আধ চামচ লবণ মিশিয়ে দাঁতে ঘষুন। মুক্তি পাবেন দাঁতের সমস্যা থেকে।

প্রাকৃতিক উদ্দীপক হওয়ার জন্য সরিষার তেল খিদে বাড়ানো ও দ্রুত হজমে সাহায্য করে।

হঠাৎ পাওয়া চোটে পেশি অবশ হয়ে গেলে সরিষার তেল দিয়ে মাসাজ করুন। দ্রুত সংবেদনশীলতা ফিরে পাবেন।

রোজ সরিষার তেল দিয়ে মাসাজ করলে গাঁটের ব্যথা ও আর্থ্রাইটিসের সমস্যা কমে। পেশি সচল হয়।

#কাঠের_ঘানি_ভাঙ্গা_সরিষার_তেল
যাদের লাগবে যোগাযোগ করুন।
01616-104834

 #সরিষার_তেলের_নানা_গুণপ্রাচীনকাল থেকে সরিষার তেল ব্যবহার করে আসছে মানুষ। সাধারণত সরিষার বীজ কালো, বাদামী এবং সাদা রঙের ...
01/07/2024

#সরিষার_তেলের_নানা_গুণ

প্রাচীনকাল থেকে সরিষার তেল ব্যবহার করে আসছে মানুষ। সাধারণত সরিষার বীজ কালো, বাদামী এবং সাদা রঙের হয়ে থাকে। এ থেকেই তৈরি হয় তেল। মানবদেহের জন্য সরিষার তেল অনেক স্বাস্থ্যকর এবং এই তেল খাবারে ব্যবহার করা হলে খাবারের স্বাদও বৃদ্ধি করে থাকে। এদিকে জেঁকে বসেছে শীত। শীতে কম-বেশি সবারই ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে থাকে। কেউ কেউ ত্বককে ভালো রাখার জন্য বাজারে পাওয়া বিভিন্ন ময়েশ্চরাইজ, লোশন, গ্লিসারিন ও বিভিন্ন রকম তেল ব্যবহার করে থাকেন। এসব থেকে সরিষার তেল অনেক উপকারী। এবার তাহলে সরিষার তেল ব্যবহারের উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক-হার্ট সুস্থ রাখতে: আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি গবেষণা অনুসারে, ডায়েটে নিয়মিত সরিষার তেল রাখার ফলে স্বাস্থ্যের অনেক উপকার হয়। এই তেল শরীরের খারাপ কোলেস্টেরল হ্রাস পায় এবং রক্তের চর্বিগুলোর মাত্রা পর্যবেক্ষণ করে ও সঞ্চালনে সহায়ক ভূমিকা রাখে। এছাড়াও এই তেল আলফা-লিনোলেনিক অ্যাসিড সমৃদ্ধ।

নখকে মসৃণ করে তোলা: অনেকের হাতের নখ ও আঙুল ভঙ্গুর ধরনের হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে নখ ও আঙুলে নিয়মিত সরিষার তেল ব্যবহারে অনেক উপকার আসে। অন্যান্য তেলের থেকে দ্রুত ফলাফল পাওয়া যায়। ক্ষতিকর দিক ছাড়া সহজেই নখ ও আঙুলকে সারিয়ে তুলতে সক্ষম এই তেল।

সংক্রমণ থেকে রক্ষা: অ্যান্টি-ব্যাকটেরিয়া, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্যসম্পন্ন উপাদান রয়েছে সরিষার তেলে। সরিষার তেল বাহ্যিক ব্যবহারের পাশাপাশি তরকারি রান্নায় ব্যবহারের ফলে হজম সংক্রমণসহ সংক্রমণের বিরুদ্ধে একাধিক উপায়ে সহায়তা করে।

ত্বক ভালো রাখতে: সরিষার তেলে ভিটামিন-ই রয়েছে। এ উপাদানটি ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। নিয়মিত ত্বকে ব্যবহারের ফলে ত্বকের সূক্ষ্ম রেখা, বলিরেখা কমাতে সহায়তা করে এবং সানস্ক্রিন হিসেবেও কাজ করে। বাচ্চাদের ক্ষেত্রে সীমিত পরিমাণে সরিষার তেলের ম্যাসাজ করা উচিত। অত্যধিক পরিমাণে ম্যাসাজ করা ক্ষতিকারক এবং জ্বালাপোড়ার কারণ হতে পারে। তবে প্রাপ্ত বয়স্করা পরিমাণ মতো ম্যাসাজের ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বককে সুস্থ রাখে।

সূত্র : এনডিটিভি

এসআর/ এমকে

প্রাচীনকাল থেকে সরিষার তেল ব্যবহার করে আসছে মানুষ। সাধারণত সরিষার বীজ কালো, বাদামী এবং সাদা রঙের হয়ে থাকে। এ থেকে....

শরীরে সরিষার তেল মাখলে কী পরিবর্তন হয়, আর কতটা ভালো?আমরা অনেকেই সরিষার তেল শরীরে মাখি! শীতকালে তো মাখিই অনেকে আবার গরমেও...
30/06/2024

শরীরে সরিষার তেল মাখলে কী পরিবর্তন হয়, আর কতটা ভালো?

আমরা অনেকেই সরিষার তেল শরীরে মাখি! শীতকালে তো মাখিই অনেকে আবার গরমেও এই তেল গায়ে মাখেন। ধরে নেওয়া হয় এই তেল খুব ভাল। কিন্তু সত্যিই কী ত্বকের জন্য সরিষার তেল ভাল? হ্যাঁ সরিষার তেল শরীরের জন্য অনেক ভালো।
তবে অবশ্যই সরিষার তেল খাঁটি হতে হবে সব সময়। তাই কাচ্চিঘানিতে ভাঙানো তেল ব্যবহার করাই সব থেকে ভাল। সরিষার তেলে আছে ভিটামিন ই, এ এবং বি কমপ্লেক্স। যা ত্বকের জন্য খুব ভাল। বলিরেখা কমাতে দারুণ কাজ দেয় এই তেল।

বর্ষাকালে চুলকানি, বা ঘামাচি, ঘা হয় ত্বকে। সরিষার তেলে আছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান। নিয়মিত এই তেল মাখলে ত্বকের এই সব সমস্যা দূরে থাকবে।

সারা বছর অনেকের ঠোঁট ফাটে। রাতে একটু সরিষার তেল লাগিয়ে শুতে যান। কমে যাবে! রোদে পোড়া ত্বকের দাগ ছোপ তুলতে চান? বেসন, দই ও লেবুররসে সরিষার তেল মিশিয়ে মাখুন। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন! সপ্তাহে দু থেকে তিন দিন করলেই মুক্তি!
মুখে সরিষার তেল ও নারকেল তেল মিশিয়ে মালিশ করে ভাল করে ফেশ-ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। উজ্জ্বলতা ফিরে পাবেন

#কাঠের_ঘানি_ভাঙ্গা_সরিষার_তেল
যাদের লাগবে যোগাযোগ করুন।
01616-104834

 #ত্বকে_সরিষার_তেল_ব্যবহার_করলে_কী_হয়?ঝাঁঝালো স্বাদের জন্য সরিষার তেল অনেকেরই পছন্দ। বিভিন্ন রকম রান্নার কাজে, ভর্তা কিং...
29/06/2024

#ত্বকে_সরিষার_তেল_ব্যবহার_করলে_কী_হয়?

ঝাঁঝালো স্বাদের জন্য সরিষার তেল অনেকেরই পছন্দ। বিভিন্ন রকম রান্নার কাজে, ভর্তা কিংবা আচার তৈরিতে সরিষার তেল দরকার পড়েই। কিন্তু শুধু স্বাদের জন্য নয়, এটি আরও নানা কারণে প্রয়োজনীয়। শরীরের নানা সমস্যা দূরে রাখতে সরিষার তেল ভীষণ কার্যকরী।

আমাদের ত্বক ভালো রাখতেও এই তেল সমান উপকারী। মুখে সরিষার তেল দিয় মালিশ করলে ত্বকে অনেক উপকার মেলে। সরিষার তেল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করলে মুখের দাগ দূর হবে সহজেই।

ফেসপ্যাক তৈরির পদ্ধতি
সরিষার তেলের ফেসপ্যাক তৈরির জন্য ২ চামচ সরিষার তেল, ১ চামচ বেসন, ১ চামচ দই এবং আধা চামচ লেবুর রস নিন। একটি বাটিতে সরিষার তেল, দই, বেসন এবং লেবুর রস একসঙ্গে ভালোভাবে মিশ্রিত করে ঘন পেস্ট তৈরি করুন। এরপর মুখে লাগিয়ে মিনিট বিশেক রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

ট্যান দূর করে
রোদ শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত রোদ নানা সমস্যার কারণ হতে পারে। রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করেন অনেকেই। এরপরও প্রতিদিন রোদে বের হতে হলে অনেক সময় ত্বকে ট্যান পড়ে যায়। সরিষার তেলের ফেসপ্যাক প্রয়োগ করলে ত্বকের ট্যান কমে যায়। এই ফেসপ্যাকের একটি উপাদান হলো লেবু। আর লেবুতে ভিটামিন সি রয়েছে যা ত্বকের ট্যান দূর করতে সহায়ক।

ত্বক উজ্জ্বল করে
সরিষার তেলের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের ডার্ক স্পট কমার পাশাপাশি ত্বক উজ্জ্বল হয়। রাতে শোয়ার সময় সরিষা এবং নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন।

ফাটা ঠোঁটের জন্য
সামনেই শীতের মৌসুম। এসময় ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় সবার। লিপবাম কিংবা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে ঠোঁট এক থেকে দুই ঘণ্টা নরম থাকে, কিন্তু তারপর আবার একই সমস্যা দেখা দেয়। রাতে ঘুমানোর সময় নাভিতে সরিষা তেলের কয়েক ফোঁটা দিয়ে রাখলে ঠোঁট ফাটার সমস্যা দূর হবে।

#কাঠের_ঘানি_ভাঙ্গা_সরিষার_তেল
যাদের লাগবে যোগাযোগ করুন।
01616-104834

 #ত্বকে_ঔজ্জ্বল্য_আনতে_প্রতিরাতে_সরিষার_তেলআমরা কথায় কথায় বলে থাকি আগেকার মানুষের আয়ুকাল বেশি তারা অনেক দিন বাঁচে। কথাটা...
27/06/2024

#ত্বকে_ঔজ্জ্বল্য_আনতে_প্রতিরাতে_সরিষার_তেল

আমরা কথায় কথায় বলে থাকি আগেকার মানুষের আয়ুকাল বেশি তারা অনেক দিন বাঁচে। কথাটা নিতান্তই বাস্তব তবে আগেকার মানুষের গড় আয়ুর বেশি হওয়ার পেছনে রয়েছে নানান ঔষধি উপকরন, যা তারা নিজেদের অজান্তেই গ্রহন করে থাকতেন।

সেসব উপকরনের মাঝে অন্যতম একটি হলো সরিষার তেল। সরাসরি পকৃতি থেকে পাওয়া এ তেলে রয়েছে নানা ঔষধি গুনাগুন।

গ্রামাঞ্চলে এখনো দেখা যায়, শিশুদের সরিষার তেল মাখিয়ে রোদে রাখার রেওয়াজ। ধারনা করা হয়, তেল ও সূর্যের ভিটামিন ডি শিশুকে ঠাণ্ডা থেকে দূরে রাখবে এবং শরীরের হাড়গোড় মজবুত হবে। শুধু তা-ই নয়, বড়রাও নিয়মিত শরীরে সরিষার তেল মাখে।

ত্বক বিশেষজ্ঞদের মতে, ব্যান্ডেড তেল কিংবা বাজারচলতি লোশনের চেয়ে সরিষার তেলে আস্থা রাখাই বুদ্ধিমানের কাজ। তবে সেই তেলকে অবশ্যই খাঁটি হতে হবে।

শুধু ত্বকই নয় হৃৎপিণ্ড, পেশি, গাঁট— হাজারো সমস্যার মোকাবিলায় সরিষার তেলের বিকল্প নেই। তাই কেবল মুড়িমাখা কিংবা আচাড়ে সরিষার তেল নয়, তা কাজে লাগে নানা রোগ নিরাময়েও। কেমন সে সব? তা জেনে নিন...

১। ত্বকে ঔজ্জ্বল্য আনতে প্রতিরাতে সরিষার তেলের সঙ্গে সমপরিমাণ নারিকেল তেল মিশিয়ে মিনিট দশেক ধরে মাসাজ করুন। তারপর ভাল করে মুখ ধুয়ে ঘুমোতে গেলে ত্বক যেমন নরম থাকবে, তেমনই উজ্জ্বল হবে।

২। রোদে ত্বকে ট্যান পড়া স্বাভাবিক। ডার্ক স্পট, ট্যান বা পিগমেন্টেশন ঠেকাতে বেসন, দই, লেবুর রসের সঙ্গে সরিষার তেল মিশিয়ে মুখে-ঘাড়ে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা পানি ধুয়ে ফেললে উপকার পাবেন।

৩। সরিষার তেলে রয়েছে ভিটামিন এ, ই এবং বি কমপ্লেক্স। ফলে এটি রিংকল কমাতে সাহায্য করে।

৪। সানস্ক্রিনে খুব ঘাম হলে বা কোনভাবে সানস্ক্রিন বাড়িতে না থাকলে অল্প সরিষার তেল হাতের তালুতে ঘষে মুখে লাগিয়ে নিলে তা সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে। তবে বেশি তেলে ধুলোবালি ধরে রাখে ত্বক। তাই খেয়াল রাখবেন পরিমাণের প্রতি।

৫। সরিষার তেল অ্যান্টি ব্যাকটিরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদানে ভরপুর। তাই অ্যালার্জি ও র‌্যাশের হানা প্রতিরোধে সাহায্য করে।

৬। ত্বকের শুষ্কতা ও চুলকানি রুখতেও সরিষার তেল বিশেষ কাজে আসে।

৭। সরিষার তেলে আয়রন, ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকে, যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এ ছাড়া প্রতি রাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হবে এবং চুল পাকা রোধ হবে।

৮। শরীরে মালিশ করলে শরীরের রক্ত সঞ্চালন এবং ঘর্মগ্রন্থি উদ্দীপিত হয় এবং শরীরের তাপমাত্রা কমে।

#কাঠের_ঘানি_ভাঙ্গা_সরিষার_তেল
যাদের লাগবে যোগাযোগ করুন।
01616-104834

 #কাঠের_ঘানি_ভাঙ্গা_সরিষার_তেলযাদের লাগবে যোগাযোগ করুন।01616-104834
26/06/2024

#কাঠের_ঘানি_ভাঙ্গা_সরিষার_তেল
যাদের লাগবে যোগাযোগ করুন।
01616-104834

সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তৈরী তেতুল কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়।
26/06/2024

সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তৈরী তেতুল কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়।

Address

Pahartalli,raozan,chittagong
Chittagong
4348

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাফি সরিষার তেল/Nafi Mustard Oil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category