Ananda TV

Ananda TV তুমি তোমার একমাত্র রক্ষাকর্তা, আর কেউ নয়...!🌸☸️

- গৌতম বুদ্ধ 🌷

26/03/2026
পুষ্পিত শ্রদ্ধাঅভিনন্দনবাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত সভাপতি পরম শ্রদ্ধেয় কর্মবীর প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ ...
10/03/2026

পুষ্পিত শ্রদ্ধাঅভিনন্দন
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত সভাপতি পরম শ্রদ্ধেয় কর্মবীর প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাথের মহোদয় এবং নবনির্বাচিত মহাসচিব পরম শ্রদ্ধেয় এস. লোকজিৎ মহাথের মহোদয়-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
আপনাদের প্রজ্ঞা, ত্যাগ ও নেতৃত্বে সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে—এই প্রত্যাশা রইল।
আপনাদের যুগল চরণে জানাই সহস্র প্রণাম ও বিনম্র বন্দনা।
সকলের কল্যাণ ও ধর্মের উন্নতিই হোক আপনাদের পথচলার মূল প্রেরণা।

09/03/2026

দান শুধু বস্তু দেওয়া নয়, এটি মানবতার এক মহান গুণ। একজন সত্যিকারের দানশীল ব্যক্তি নিজের সুখের পাশাপাশি অন্যের কষ্ট লাঘবের কথাও ভাবেন এবং অন্যের মুখে হাসি ফোটাতে আনন্দ অনুভব করেন।

অভিনন্দন বার্তাগর্বের সাথে জানাচ্ছি যে, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে গুরুত্বপ...
05/03/2026

অভিনন্দন বার্তা
গর্বের সাথে জানাচ্ছি যে, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬–এর জন্য মনোনীত হয়েছেন।
তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, অধ্যবসায় ও জ্ঞানচর্চার মাধ্যমে সমাজ ও দেশের জন্য যে মূল্যবান অবদান রেখে চলেছেন, এই সম্মাননা তারই স্বীকৃতি।
তাঁর এই গৌরবময় অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করি।
আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌸🙏

🌼 শুভ জন্মদিন ভান্তে 🌼শ্রদ্ধেয় ভান্তে,আপনার শুভ জন্মদিনে জানাই অসীম শ্রদ্ধা, ভক্তি ও প্রণাম। আপনার পবিত্র জীবন, সৎচিন্ত...
01/03/2026

🌼 শুভ জন্মদিন ভান্তে 🌼
শ্রদ্ধেয় ভান্তে,
আপনার শুভ জন্মদিনে জানাই অসীম শ্রদ্ধা, ভক্তি ও প্রণাম। আপনার পবিত্র জীবন, সৎচিন্তা ও ধর্মদেশনা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা।
আপনার করুণা, মৈত্রী ও প্রজ্ঞা যেন সবসময় আমাদের পথ দেখায়। আপনি সুস্থ, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন লাভ করুন—এই কামনাই করি।
আপনার স্নেহময় আশীর্বাদে আমরা যেন বুদ্ধের দেখানো সৎপথে চলতে পারি এবং আমাদের জীবন কল্যাণময় করতে পারি।
আপনার জন্মদিন হোক ধর্মময়, শান্তিময় ও আনন্দঘন।
আবারও জানাই—শুভ জন্মদিন ভান্তে। 🙏🌸
pal bhikkhu

ভদন্ত দীপানন্দ মহাথেরো বর্তমানে অসুস্থএই সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। তিনি আমাদের জন্য প্রেরণা, প্রজ্ঞা ও করু...
14/02/2026

ভদন্ত দীপানন্দ মহাথেরো বর্তমানে অসুস্থ
এই সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। তিনি আমাদের জন্য প্রেরণা, প্রজ্ঞা ও করুণার আলোকবর্তিকা। ভান্তে সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনায় আমরা সকলেই আন্তরিকভাবে প্রার্থনা করছি।
ভান্তের প্রতি আমাদের বিনম্র প্রার্থনা
তিনি যেন অচিরেই রোগমুক্ত হয়ে সুস্থ দেহে পুনরায় ধর্মদেশনা ও সংঘসেবায় আত্মনিয়োগ করতে পারেন।
বুদ্ধের অশেষ করুণা, ধর্মের পবিত্র শক্তি ও সংঘের আশীর্বাদ ভান্তে উপর বর্ষিত হোক।
সব দুঃখ-ক্লেশ দূর হয়ে তিনি যেন শান্তি, শক্তি ও দীর্ঘায়ু লাভ করেন।
সব্বে সত্তা সুখিতা হোন্তু। 🙏

🪷🪷 শুভ ৪৩তম জন্মদিন 🪷🪷ভদন্ত দীপানন্দ মহাস্থবির মহাথেরোশীল, সমাধি ও প্রজ্ঞার অনুপম সাধনায়যাঁর জীবন উৎসর্গিত,যিনি ত্যাগ ও...
05/02/2026

🪷🪷 শুভ ৪৩তম জন্মদিন 🪷🪷
ভদন্ত দীপানন্দ মহাস্থবির মহাথেরো
শীল, সমাধি ও প্রজ্ঞার অনুপম সাধনায়
যাঁর জীবন উৎসর্গিত,
যিনি ত্যাগ ও সংযমের মহৎ আদর্শে
নিজেকে গড়ে তুলেছেন মানবকল্যাণের দীপশিখা হিসেবে—
আজ সেই পূজনীয় মহাথেরোর
৪৩তম জন্মবার্ষিকী।
ভদন্ত দীপানন্দ মহাস্থবির মহাথেরো
আপনার শান্ত স্বভাব, মধুর বাণী ও করুণাময় আচরণ
অগণিত নর-নারীর জীবনে
ধর্মবোধ, নৈতিকতা ও মানবিকতার আলো জ্বালিয়েছে।
আপনার ধর্মোপদেশে মানুষ খুঁজে পায়
দুঃখ থেকে মুক্তির পথ,
অস্থির জীবনে শান্তির আশ্রয়।
এই শুভ জন্মদিনে
ত্রিরত্নের অপার কৃপায়
আপনার আয়ু হোক দীর্ঘ,
শরীর-মন থাকুক সুস্থ ও সবল,
প্রজ্ঞা হোক গভীর ও প্রসারিত।
ধর্মপ্রচারের পবিত্র পথে
আপনার সাধনা আরও দৃঢ় হোক,
আর আপনার স্নেহ ও মৈত্রীর ছায়ায়
সমস্ত জীব সুখ ও শান্তির স্বাদ লাভ করুক।
আপনার জীবন হোক
বুদ্ধের করুণার প্রতিফলন,
ধর্মের শুদ্ধ আলোয় আলোকিত এক অনন্য দৃষ্টান্ত,
এবং সংঘের গৌরবময় অলংকার।
🙏🙏🙏
শুভ ৪৩তম জন্মদিন, ভদন্ত দীপানন্দ মহাস্থবির মহাথেরো।
আপনার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও প্রণাম।

 #আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘমনীষা, বিচিত্র ধর্মকথিক, 'শাসনস্ত', বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য চতুর...
03/02/2026

#আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘমনীষা, বিচিত্র ধর্মকথিক, 'শাসনস্ত', বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য চতুর্দশ সংঘরাজ ভদন্ত #ধর্মপ্রিয়_মহাস্থবির #মহাথের_মহোদয়_থেরবাদী বৌদ্ধদের সুপ্রাচীন সর্বোচ্চ সাংঘিক সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু "মহামান্য চতুর্দশ সংঘরাজ" মনোনীত করায়
🌸' #সংঘরাজ_বরণোৎসব_২০২৬।🌸
#তারিখ: ১৯ ও ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, #বৃহস্পতিবার_ও_শুক্রবার।
#স্থান: #মহানন্দ #সংঘরাজ #বিহার, #মহামুনি #পাহাড়তলী, #রাউজান_চট্টগ্রাম।
#জগতের_সকল_প্রাণী_সুখী_হোক #দুঃখু_তেখে_মুক্তি_লাভ_করুক

—কুকুর শ্রামণের প্রতি যে মায়া, মমতা ও স্নেহ ধারণ করে, তা নিঃশব্দ কিন্তু গভীর।সে মানুষের ভাষা পুরোপুরি না জানলেও, মনের ভা...
31/01/2026


কুকুর শ্রামণের প্রতি যে মায়া, মমতা ও স্নেহ ধারণ করে, তা নিঃশব্দ কিন্তু গভীর।
সে মানুষের ভাষা পুরোপুরি না জানলেও, মনের ভাষা বুঝতে পারে।
একটি স্নিগ্ধ দৃষ্টি, শান্ত কণ্ঠস্বর, কিংবা করুণ স্পর্শেই
কুকুর বুঝে নেয়—কে আপন, কে পর।
শ্রামণের সরলতা ও করুণা কুকুরের হৃদয় ছুঁয়ে যায়।
তাই সে কোনো প্রত্যাশা ছাড়াই পাশে থাকে,
নিঃস্বার্থ ভালোবাসায় আগলে রাখে।
এই মায়া কোনো কথায় প্রকাশ পায় না—
তবু তা অনুভবে পূর্ণ, বিশ্বাসে অটল, স্নেহে গভীর।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ananda TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Grocery Store?

Share