শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রম,কালীপাহাড়, পদুয়া,রাংগুনিয়া।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রম,কালীপাহাড়, পদুয়া,রাংগুনিয়া।

শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রম,কালীপাহাড়, পদুয়া,রাংগুনিয়া। কালীপাহাড়,উত্তর পদুয়া,রাংগুনিয়া, চট্টগ্রাম।

“আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ...
21/08/2026

“আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন সৃষ্টিকর্তা তাঁদের দান করেন।”

জয় মা মনসা🙏🙏এবারের পূজা-২০২৬
21/08/2026

জয় মা মনসা🙏🙏
এবারের পূজা-২০২৬

শোকবার্তা
08/08/2026

শোকবার্তা

'আমার মৃত্যু নেই'-----------------------🙏🌺🙏 আজ ০৩জুন, ২০২৬ইং,১৯ জ্যৈষ্ঠ,১৪৩২,মঙ্গলবার,শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ...
03/06/2026

'আমার মৃত্যু নেই'
-----------------------
🙏🌺🙏 আজ ০৩জুন, ২০২৬ইং,১৯ জ্যৈষ্ঠ,১৪৩২,মঙ্গলবার,শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব। তিনি এই দিনে বেলা ১১-৪০ মিনিটে মহাযোগে উপবেশন করলেন। দেহত্যাগের মাধ্যমে তিনি তাঁর স্থূল দেহ ত্যাগ করে সুক্ষ্ম দেহ ধারণ করে, ত্রিলোকে বিরাজ রইলেন। ১৮৯০ খ্রিস্টাব্দের (১২৯৭ বঙ্গাব্দ) ১৯ শে জ্যৈষ্ঠ ১৬০ বছরের পুরাতন মানবদেহ পরিত্যাগ করার আগে লোকনাথ সবাইকে বলে যান -- 'আমি নেই এ কথা তোমরা কখনো মনে করবে না - আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।'
লোকনাথ বাবা দেহাবসানের অন্তিম মূহুর্তে বলে গেছেন --- 'ওরে তোরা চিন্তায় এত কাতর হচ্ছিস কেন? আমি কি মরে যাব? কেবল আমার জীর্ণ দেহটা পাত হবে। আমি যেমন আছি, ছিলাম তোদের কাছে ঠিক তেমনই থাকব। আমার মৃত্যু নেই।

ভক্তি আর বিশ্বাস নিয়ে আমাকে একটু আদর করে ডাকলেই দেখবি তোদের কত কাছটিতেই আছি। এখন তোদের কথা শুনছি, কৃপা করছি তখনও শুনব, দেখিস ডাকলেই কৃপা পাবি। একথা মিথ্যা হবে না। আরে আমি যাবই বা কোথায়? সর্বভূতের অস্তিত্বে যে আমিই বিরাজ করছি। তোরা আত্মনিষ্ঠ হয়ে ভক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চল। তোদের বাধা দেবে কে? তোরা যে আমারই সন্তান। আমার সন্তানের উপর কারো শাসন চলবে না। আমি উপদেশ করছি না এ আমার আদেশের স্থল। তোরা আমায় ছাড়া নস, এই ভাবটি ভূলিস না। আমি তোদের মধ্যেই আছি, তোদের মধ্যেই থাকব। আমি নিত্য, আমি অবিনাশী।'

আজ বিশ্বের অগুনিত মানুষ বাবার স্মরণাপন্ন
ও চরণাশ্রিত।🙏🌺🙏

🙏🌺🙏বাবার চরণে জানাই লাখো কোটি প্রণাম🙏🌺🙏

🙏🕉️🌺জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী🌺🕉️🙏

02/06/2026

শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন -
শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রম মহোৎসব পরিচালনা পরিষদ সম্মানিত উপদেষ্টা শ্রীযুক্ত বটন দে(আমিন)।

শিবকল্প মহাযোগী, একালদর্শী পূর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রমের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মহোৎসবের পূর...
30/05/2026

শিবকল্প মহাযোগী, একালদর্শী পূর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রমের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মহোৎসবের পূর্ণমিলনী সভা সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক শ্রীযুক্ত সুধীর বিশ্বাস মহোদয় এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীযুক্ত নয়ন দে।
মহোৎসবকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে যারা আর্থিক, শারীরিক ও নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিশেষভাবে কালীপাহাড় এলাকার সর্বস্তরের ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও প্রণাম। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অংশগ্রহণেই মহোৎসব হয়ে উঠেছে প্রাণবন্ত ও সার্থক।
“জয় বাবা লোকনাথ” 🙏

🙏 শ্রী শ্রী লোকনাথ বাবার কৃপায় 🙏 শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহোৎসবের পুনর্মিলনী, হি...
26/05/2026

🙏 শ্রী শ্রী লোকনাথ বাবার কৃপায় 🙏
শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহোৎসবের পুনর্মিলনী, হিসাব নিকাশ ও পূজার কমিটি গঠন সভায় সকলের সাদর আমন্ত্রণ।
আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও মহাপ্রসাদ গ্রহণ অনুষ্ঠানকে করবে আরও সার্থক ও আনন্দময়।

🕉️ জয় বাবা লোকনাথ 🕉️

গভীরভাবে শোকাহত 😢বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের...
24/05/2026

গভীরভাবে শোকাহত 😢
বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি,
চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি
শ্রদ্ধেয় শ্রী রাখাল দাশগুপ্ত মহোদয়ের পরলোকগমনে আমরা গভীরভাবে শোকাহত।

শিবকল্প মহাযোগী, ত্রিকালদর্শী পূর্ণব্রহ্মশ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রমের✨২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে✨আয়োজিত📖 প্রথম পর...
10/05/2026

শিবকল্প মহাযোগী, ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম
শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রমের
✨২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে✨
আয়োজিত
📖 প্রথম পর্ব: শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা
🪔 ধর্মীয় আলোচনা সভা
🏆 ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
এই পবিত্র আয়োজনে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষের আন্তরিক উপস্থিতিতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
লোকনাথ বাবার কৃপায় সকলের জীবন হোক শান্তিময়, মঙ্গলময় ও আলোকিত।
॥ জয় বাবা লোকনাথ ॥ 🙏

01/05/2026

Address

কালীপাহাড়, পশ্চিম খুরুশিয়া, পদুয়া, রাংগুনিয়া, চট্টগ্রাম।
Chittagong
4360

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রম,কালীপাহাড়, পদুয়া,রাংগুনিয়া। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category