Abir Chowdury

Abir Chowdury ছোট নবাব

22/03/2026

আমি অনেক স্বার্থপর। কেউ আমাকে ভালো না বাসলে আমি তাকে ভালোবাসিনা। কেউ আমাকে মনে না রাখলে আমিও রাখিনা। যে যতটুকু ভালোবাসে আমিও ততটুকু ভালোবাসি। যে যেভাবে এফোর্ট দেয় আমিও ঠিক সেভাবেই এফোর্ট দেই।
যে মানুষের ইগোর জন্য এতো বছরের ভালোবাসা কিছু না সেই মানুষের থেকে কিছু আশা করা বিলাসিতা।

যে মানুষটার কাছে আমার কোনো গুরুত্ব নাই ,আমার কথার কোনো গুরুত্ব নাই সেই মানুষ টার জন্য আমি কেন কষ্ট পাবো.!

এটা আমার maturity কিংবা immaturity আমি জানি না তবে আমার রাজ্যে আমি ঠিক। কাউকে কেয়ার করলে দেখতে হয় সে মানুষটাও আমাকে করছে কিনা। যে মানুষটাকে আমি priority ভাবতেছি , কিন্তু আমাকে পাউরুটি হিসেবে কাউন্ট করছেনা সে মানুষটার জন্য কষ্ট পাওয়া বেমানান। আমি সব মনে রাখি কে আমার দুঃসময়ের সঙ্গী, কে আমার সুসময়ের সঙ্গী, কে আমার জন্য বালিশ ভেজায়, কে আমাকে নিয়ে মজা উড়ায়।

I always forgive but never forget.

সব ভুলি মানুষ ভুলি না ।😅🫀
C:Abir Islam Suhan

19/03/2026

আপনি আমার খুব সখের মানুষ এটা সত্য, আপনারে আমি খুব ভালোবাসি এটাও ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাইখেন, যদি কখনো আপনার কন্ঠে অন্য পুরুষের ভাষা শুনা যায় তবে আপনি যদি পৃথিবীর সবচেয়ে রূপবতী রাজকন্যাও হন তাহলে আপনারে আমার ন্যানো সেকেন্দ্র এর জন্যও প্রয়োজন নাই। মনে রাইখেন তার থেকেও দ্রুতগতিতে আমি আপনার থেকে দূরে সরে যাব।

17/03/2026

যার আপন ঠিকানায় সুখ নাই তার জন্য
হয়তো মহাবিশ্বের সব জায়গাতেই দুঃখ বরাদ্দ!

14/03/2026

-মানুষ নেশা করলে মসজিদে যাওয়াহারাম; কারণ নেশাগ্রস্ত ব্যক্তি মাতাল হয়ে তেলওয়াতে ব্যাঘাত ঘটাবে তাই

আর আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সহস্রবার আল্লাহ কে ভুলে তোমার ভাবনায় নামাজে ভুল করছি..!

13/03/2026

“তোমার ভালোবাসা, আমার অহংকার”

জানো, এই যে আমি গর্ব করে বলি- "তুমি আমাকে অনেক ভালোবাসো!” এটা কোনো বাড়াবাড়িও নয়... এটা আমার বুক ভরা শক্তি! যেন সেটা আমার সবচেয়ে দামী অলংকার।

আমি জানি, পৃথিবী বদলায়, সময় বদলায়। কিন্তু তুমি যেন না বদলাও! কারণ এই একটা কথাতেই আমি সাহস পাই- মানুষের ভিড়ে নিজেকে অনন্য মনে করার সাহস, হাজার কষ্টের মাঝেও হাসতে পারার সাহস, আর চোখ বন্ধ করে ভবিষ্যৎ কল্পনা করার সাহস।

এই অহংকারটা ভেঙে যেও না কখনো। আমার এই বড় গলায় বলা কথাটা যেন একদিন চুপ হয়ে না যায়। যদি কখনো আমি ভুল করি, রাগ করি, তবুও মনে রেখো, আমার সেই কথাটার ভেতরে লুকিয়ে আছে তোমার প্রতি অগাধ বিশ্বাস🤍

13/03/2026

সম্পর্কের মাঝে ইগো

সম্পর্কটা ভাঙে না সবসময় ঝগড়ায়, কখনো ভাঙে অদৃশ্য এক অহংকারে।

দুজনেই চুপচাপ, নিস্তব্ধ নীরব, তবুও ভিতরে ভিতরে বেড়ে যায় দূরত্ব।

একটা ছোট “সরি” বলতে না পারার- দাম হয় কখনো পুরো সম্পর্ক। ভালোবাসা থাকে, অনুভূতিও থাকে, তবু ইগোর দেয়ালটা বড় হয়ে যায়।

শেষে দেখা যায়-

জিতে গেছে ইগো, হেরে গেছে সম্পর্ক।

13/03/2026

পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো?

নাহ্ জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়।

সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি।

11/03/2026

শখ?

আমার শখ হলো কেউ আমাকে পাগলের মতো ভালোবাসুক ফুলের মতো যত্ন করে আগলে রাখুক! আমার মন খারাপে অস্থির হয়ে যাক, তার সব জায়গায় সব সময় সব কথাই সব শখে আমাকে পাওয়া যাক! যার কাছে আমার রাগ অভিমান নাটক মনে হবে না! যে তার ইগোর আগে আমাকে রাখবে" যার কাছে আমার জন্য সময় ভালোবাসা যত্ন সম্মান সব কিছু থাকবে! যে দিন শেষে আমাকে খুঁজবে যার আমার সাথে একদিন না কথা বললে দিন রাত পার হবে না এরকম একটা মানুষ থাকবে! এটাই আমার শখ"!

09/03/2026

আত্মসম্মান ভালোবাসার চেয়েও মূল্যবান

আমি শত অবহেলা পেলেও তার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেছি। ভাবতাম, একদিন হয়তো বুঝবে-ভালোবাসা মানে ছাড়া না, আঁকড়ে ধরে রাখে।

কিন্তু সময় শিখিয়ে দিয়েছে কঠিন সত্য-সব প্রচেষ্টা মূল্য পায় না, সব সম্পর্ক স্থায়ী হয় না। কখনো কখনো দূরে সরে যাওয়া মানে-নিজেকে বাঁচিয়ে নেওয়া।

আজ বুঝি, ভালোবাসা যতই গভীর হোক, আত্মসম্মান তার চেয়েও মূল্যবান। কারণ যেখানে নিজের মর্যাদা হারিয়ে যায়, সেখানে ভালোবাসাও ধীরে ধীরে মরে যায়।

09/03/2026

পুরুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে দূরত্ব..!!

03/03/2026

সে জানে তাকে ছাড়া আমি ভালো নেই, তবুও একটু খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না !!✨

Address

Paramount Cty
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir Chowdury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category