আলোহীন ল্যাম্পপোস্ট

আলোহীন ল্যাম্পপোস্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আলোহীন ল্যাম্পপোস্ট, Grocers, Chittagong.

-তুমি সুখী হও 😊তুমি যেখানেই থাকো; যেভাবেই থাকো, যে পরিস্থিতিতেই থাকো না কেন! যখনই আমার কথা মনে পড়বে; জেনে রেখো, আমি আজও ...
22/08/2026

-তুমি সুখী হও 😊

তুমি যেখানেই থাকো; যেভাবেই থাকো, যে পরিস্থিতিতেই থাকো না কেন! যখনই আমার কথা মনে পড়বে; জেনে রেখো, আমি আজও তোমার ভালোটাই চাই..!😊❤️‍🩹

21/08/2026

-এ আক্ষেপ টা রয়েই গেল. .!😅❤️‍🩹
Md Saddam Hossain Adar

10/08/2026

-তোমার চলে যাওয়াটা আমার সাজানো গুছানো জীবনটা ধ্বংস করে দিলো। কেন জানি মন টা আজ ভিষন অশান্ত। কোন কিছুতেই- শান্তি খুজে পাচ্ছি না।

মনে হচ্ছে,বুকের ভেতর অদৃশ্য এক ঝড়, অবিরাম বয়ে চলেছে, যার শব্দ কেউ শুনতে পায় না,শুধু আমিই অনুভব করি। হাসার চেষ্টা করি, স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু মনের গভীরে জমে থাকা অস্থিরতা কোন ভাবেই কমেনা।

মনে হয়, আমি যেন নিজের সাথেই এক নিরব যুদ্ধ করে চলেছি।
জানিনা এই অশান্তির শেষ কোথায়..?🙂❤️‍🩹

05/08/2026

-একদিন ভেবেছিলাম,
তোমার হাসির কারণ হবো,
তোমার শান্তির ঠিকানা হবো।
কিন্তু নিয়তি হয়তো
অন্য গল্প লিখে রেখেছিল।
আজ তুমি ভালো আছো,
সেটাই আমার জন্য যথেষ্ট।
শুধু মাঝে মাঝে মনে হয়—
যে স্বপ্নে আমরা ছিলাম,
সেখানে শেষ পর্যন্ত
আমি একাই রয়ে গেলাম।
তবুও দোয়া করি—
তোমার হাসি যেন কখনো না ফুরায়।
কারণ তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম,
শুধু আফসোস…
সেই সুখের মানুষটা
আমি হতে পারলাম না…!😊❤️‍🩹

18/07/2026

-আমি যাকে ভালোবেসেছিলাম, সে আজ অন্য কারো ভবিষ্যৎ গড়তে ব্যস্ত...
আর আমি দাঁড়িয়ে আছি একই জায়গায়, তার দেওয়া স্মৃতিগুলো বুকে নিয়ে।
হয়তো ভালোবাসাটা আমারই বেশি ছিল, তাই সে সহজেই এগিয়ে গেল, আর আমি আটকে গেলাম তার ফেলে যাওয়া মুহূর্তগুলোর ভিড়ে। কখনো ভেবেছিলাম, একসাথে পথ চলবো, একই স্বপ্নে রঙ মেখে জীবন সাজাবো-কিন্তু আজ বুঝি, কিছু মানুষ শুধু গল্প হয়ে আসে, বাস্তব হওয়ার জন্য নয়।
তার সুখের জন্য আজও নিঃশব্দে দোয়া করি, কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া না-কখনো কখনো ছেড়ে দিয়েও ভালোবাসতে হয়..!☺️❤️‍🩹

আল্লাহ যেনো তোমাকে সারাজীবন সুখে রাখে☺️💝

17/07/2026

-এক ভাইয়ের মৃত্যুর আগে বলে যাওয়া কথা...!😅

তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ যেন সে জগৎটাকে দুইদিনেই চোখের সামনে ভেঙেচুরে চুরমার করে দিলে। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের মাঝখানে তরী ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সদরে গ্রহন করে মৃত্যুকে, তেমনি আমারও যেন কিছুই করার নেই।😌

কত তুচ্ছ বাহানা দিয়ে মানুষ একটা গভীরতম সম্পর্কের ইতি টানে, আমি অবাক হই, মানুষ আসলেই কী মানুষকে ভালোবাসে..?

জানো.? মাঝে মাঝে কেন জানি নিজেরে দেখলে
নিজের অনেক মায়া লাগে, হাহাকার লাগে কি হয়ে গেলাম কি বানাইয়া গেলা, আচ্ছা বলতো আমার দোষটা কি ছিল.? কি করছিলাম আমি.? তোমারে ভালোবাসাটা অপরাধ.? নাকি সব কিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটা অপরাধ.?

তুমি না বলছিলা মৃত্যু ছাড়া তুমি কখনোই আমাকে ছেড়ে যাবে না.? এখন কই তুমি? আমিতো তোমার অভাবেই শেষ হয়ে গেলাম, অনেকবারই তো আঘাত করছো সব ভুলে বার বার মাপ করে তোমাকে বুকে টেনে নিলাম এই মূল্য দিলা.? একেবারেই শেষ করে দিতে আসলা? আমি তো নিয়তি মেনে নিয়ে দুরেই ছিলাম তোমার থেকে কেন আবার আসছিলা কেন এত কাছে আসচিলা? কোন উত্তর খুঁজে পাইনা আমি। 😅

শুধু দ্বিতীয় বার না
তৃতীয় বার না
চতুর্থ বার না
আমি হাজার বার সুযোগ দিয়েছি
কিন্তু তুমি প্রতিবার'ই আমাকে বুঝিয়ে দিয়েছো
মানুষকে এতটাও বিশ্বাস করতে হয়না যে বিশ্বাস করলে নিজেই আর বাঁচার সুযোগ থাকেনা। 😌

হারিয়ে ফেলতে চাইনি বলে'ই আমাদের সম্পর্কের নাম দিয়েছি স্বামী-স্ত্রী। যদি তোমাকে হারানোর ইচ্ছে থাকত, যদি এই ভালোবাসা ক্ষণিকের মোহ হতো তবে কখনোই এত পবিত্র এক বন্ধনের নামে তোমাকে নিজের বলে ঘোষণা করতাম না। কখনোই তোমাকে নিজের নামে লিখিত করতাম না। আমার কাছে এই সম্পর্ক কোনো সাময়িক অনুভূতি নয় এটি আজীবনের অঙ্গীকার, বিশ্বস্ততা আর একে অপরকে পাশে থাকার নীরব শপথ ছিল কিন্তু তুমি সব শেষ করে দিলা।

আচ্ছা যদি যাওয়ারই ছিল আসছিলাই কেন.?

বহুকাল বয়ে বেড়াতে হবে হৃদয় ভাঙ্গা এই ব্যাথা, হয়তো এই জন্মে আর সেরে উঠবে না মৃত্যু ছাড়া,।
তাই আমি সেই পথেই গেলাম।

সারা জীবন মানুষের" বুঝাইলাম অথচ
দিন শেষ এসে দেখি আমি নিজেই
অবুঝ..!😅💔

যাও ভলো থালো যতটুকু দূরত্ব নিয়ে তুমি চলে গেলে তার থেকে দ্বিগুণ দূরত্ব নিয়ে আমি হারিয়ে গেলাম সুখে থাকো এটাই কামনা। ☺️ তোমাকে বলেছিলাম না এটাই আমার শেষ শক্তি হয়তো তুমি, নয়তো আমি শেষ।নাও তারও প্রমাণ দিলাম সারা জীবন তো প্রমাণই দিয়ে আসলাম তারপরও। 😅যাই হোক।

তুমি তো জানোই চাইলে আমি অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমার প্রতিপক্ষ তো তুমি হয়ে গেলা কি আর করব,
যাও প্রমাণ সব তোমার অনুকূলে কারন আমার পক্ষের উকিল হচ্ছে এমন নীরবতা আমার নীরবে হারিয়ে যাওয়া, যেখানে তুমি জবানবন্দি দিলে আর তুমি দিলে বিচ্ছেদের চূড়ান্ত রায়।

দুঃখিত আম্মু আব্বু আপনাদের ছেলে আর নিতে পারতেচেনা আম্মু আর পারতেচেনা আর তিলে তিলে মরার শক্তি আমার নাই। মাপ করবেন আপনাদের অযোগ্য ছেলেকে। আমার যেন আর কিছুই করার নাই।।

একদম ভেঙে চুরে শেষ হয়ে গেলাম।☺️

মায়া মানুষ কে তিলে তিলে একদম শেষ করে দেই 😅🙂
আল্লাহ যেন ভাইয়ের সমস্ত ভুল মাফ করে দেই 🤲😭

15/07/2026

-সবকিছু ছেড়ে দিতে দিতে
একসময় নিজেকেও হারিয়ে ফেললাম।
তারপর একদিন শুনলাম—
'তুই অনেক বদলে গেছিস!'
'তুই আগের মতো নেই!'
'তুই খারাপ হয়ে গেছিস!' ❤️‍🩹😊
কিন্তু কেউ জিজ্ঞেস করল না—
কেন বদলে গেলাম?
কী এমন ঘটেছিল
যার জন্য হাসিখুশি মানুষটা
এত চুপচাপ হয়ে গেল?
মানুষ শুধু পরিবর্তনটা দেখে,
পরিবর্তনের পেছনের কষ্টটা দেখে না।
তাই আজ আর কাউকে কিছু বোঝাই না—
যারা বুঝতে চায়,
তারা নীরবতাও বুঝে নেয়।
আর যারা বুঝতে চায় না,
তাদের কাছে হাজারটা ব্যাখ্যাও
অর্থহীন..!🖤😅

09/07/2026

😅🤐

30/06/2026

কেমন আছো তুমি...?

অনেকদিন হলো তোমার কোনো খবর পাই না। না কোনো বার্তা, না কোনো কল, না কোনো অভিমান মেশানো কথা। অথচ বিশ্বাস করো আজও হঠাৎ ফোনে কোনো নোটিফিকেশন আসলে বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি জেগে ওঠে। মনে হয়, হয়তো তুমি লিখছো। হয়তো এতদিন পর একটা ছোট্ট বার্তা পাঠাইছো। হয়তো লিখছো, "কেমন আছো?"
তারপর ফোনটা হাতে নিয়ে দেখি, না। তুমি নন। অন্য কেউ।
জানো।সময় অনেক কিছু বদলে দেয়। মানুষের অভ্যাস বদলে যায়, রুটিন বদলে যায়, প্রিয় মানুষও বদলে যায়। কিন্তু কিছু অপেক্ষা আছে, যেগুলো সময়ের সাথেও শেষ হয় না।
তোমার জন্য আমার অপেক্ষাটাও ঠিক তেমন।
আমি এখন আর তোমার কাছে কোনো দাবি করি না। অভিমানও করি না। কেন খোঁজ নেও না, কেন কথা বলো না, এসব প্রশ্নও আর করি না। শুধু মাঝে মাঝে জানতে ইচ্ছে করে, তুমি কেমন আছো?
তোমার দিনগুলো কি ভালো কাটছে?
তুমি কি এখন আগের মতোই হাসো?
নাকি তোমার জীবনেও কোনো কোনো রাতে অকারণ মন খারাপ নামে?
অনেক সময় ভাবি, হয়তো তুমি আমাকে অনেক আগেই ভুলে গেছো। হয়তো আমার কথা এখন আর তোমার মনে পড়ে না। হয়তো আমার নামটা এখন তোমার কাছে স্রেফ পুরোনো একটা স্মৃতি।
কিন্তু মানুষ চাইলেই কি সব ভুলতে পারে?
কিছু মানুষ থাকে, যাদের সাথে যোগাযোগ না থাকলেও তাদের জন্য মন থেকে যাওয়া শুভকামনা কখনো শেষ হয় না।
আজও তোমার কথা মনে পড়লে আমি রাগ করি না। শুধু নিঃশব্দে প্রার্থনা করি, তুমি ভালো থাকো।
কারণ একসময় তুমি আমার জীবনের এমন একটা অংশ ছিলে, যাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারতাম না।
জীবন আমাদের অনেক দূরে নিয়ে গেছে। সময় আমাদের মাঝখানে অনেক ব্যবধান তৈরি করেছে। তবুও কোথাও একটা জায়গায় আমি আজও সেই মানুষটাই রয়ে গেছি, যে হঠাৎ কোনো নোটিফিকেশন দেখলে এক মুহূর্তের জন্য মনে করে, হয়তো তুমি লিখছো...!
হয়তো কোনোদিন আর কথা হবে না। হয়তো কোনোদিন আর খোঁজ নেওয়া হবে না। তবুও যদি কখনো এই লেখাটা তোমার চোখে পড়ে, তাহলে শুধু এটুকু জেনে রাইখোা, দূরত্ব মানুষকে দূরে নিতে পারে, কিন্তু কিছু মানুষের জন্য মনের ভেতরে থাকা শুভকামনাগুলোকে কখনো দূরে নিতে পারে না।
কেমন আছো তুমি...?
প্রশ্নটা আজও রয়ে গেছে, উত্তরটা শুধু আর জানা হয় না..?😅❤️‍🩹

28/06/2026

-আমি তোমাকে পাইনা, আবার পাই
আমি খুচরো পয়সার মত
বুকপকেটে তোমার স্মৃতি জমাই!

আমি তোমাকে চাই না, আবার চাই
"তোমাকে আমার না হলেও চলবে",
এমন অভিনয় করে যাই!

তোমাকে পাওয়ার চেয়েও বেশি সুখ যে চাওয়ার প্রাথনায়। হারানোর হিসেব নিকেশ এই আমাকে ভাবাই জীবনের সব মানে নিয়ে তুমি আছো কখনো আবার অর্থহিন অযথায়। বুনো মেঘ তুমুল আবেগ আমি এই সমস্তটা নিয়ে বেঁচে আছি, তুমি না থাকার মত করে পাশে আছো তাই..!😅💔

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোহীন ল্যাম্পপোস্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category