03/08/2025
📌 ঘোষণা — গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমাদের প্রিয় উরকিরচর গ্রামে বর্তমানে কতগুলো স্কুল ও মাদ্রাসা রয়েছে — তার একটি সঠিক তালিকা প্রস্তুত করার কাজ হাতে নেওয়া হয়েছে। এই তালিকাটি ভবিষ্যতে গ্রামের শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, সামাজিক প্রকল্প, এবং অনলাইন তথ্যভান্ডার তৈরির কাজে ব্যবহার করা হবে ইনশাআল্লাহ।
🙏 সেই লক্ষ্যে অনুরোধ রইল — আমাদের প্রতিটি ওয়ার্ডের সম্মানিত মেম্বার এবং সচেতন জনগণকে, নিম্নোক্ত তথ্যগুলো আমাদের কাছে পৌঁছে দিতে অনুরোধ করছি:
📌 প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের:
1. নাম
2. ধরণ (স্কুল / মাদ্রাসা)
3. স্তর (প্রাথমিক / মাধ্যমিক / দাখিল / আলিম ইত্যাদি)
4. স্থাপনের সাল
5. বর্তমান শিক্ষার্থী সংখ্যা (প্রায়)
6. প্রধান শিক্ষক/অধ্যক্ষের নাম
7. অবস্থান (গ্রামের কোন অংশে / ওয়ার্ড নাম্বার)
✅ তথ্য পাঠানোর মাধ্যম: ইনবক্স।
উদ্দেশ্য শুধু একটি — আমাদের গ্রামের সঠিক তথ্যভিত্তিক উন্নয়ন। আপনার একটুখানি সহযোগিতা পারে পুরো গ্রামের উপকার করতে।
জয় হোক উরকিরচরের ✨
ধন্যবাদান্তে,
মোহাম্মদ সালাহ উদ্দীন চৌধুরী
হালদা পাড়ের গ্রাম উরকিরচর।