Pure Water BD.

Pure Water BD. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pure Water BD., Grocers, Nasirabad Society 1 no Road, Chittagong.

Safe Water Is Essential For All Healthy Lives.Contraminated Water Destroyed Human Body Anti Protection Immune Systems & Create Fully Risk at Life.No Compromise For Safe Water.So,Drink Pure Water & Stay Safe For-Cure Wealthy Lifestyles.

বিশুদ্ধ নামের অশুদ্ধ পানির পসরা, এটাতেই কি আটকে থাকবেন?নাকি পরিবর্তন হবেন?https://www.facebook.com/reel/1971106456876761...
06/09/2026

বিশুদ্ধ নামের অশুদ্ধ পানির পসরা, এটাতেই কি আটকে থাকবেন?নাকি পরিবর্তন হবেন?https://www.facebook.com/reel/1971106456876761/

আল্লাহ!  ছাড় দেন,কিন্তু ছেড়ে দেন না; মানব সংকট সৃষ্টকারী কোন কওম রেহাই পায়নি-তাদের কৃতকর্মের ফল আস্বাদন করা ছাড়া।নিঃসন্দ...
06/09/2026

আল্লাহ! ছাড় দেন,কিন্তু ছেড়ে দেন না; মানব সংকট সৃষ্টকারী কোন কওম রেহাই পায়নি-তাদের কৃতকর্মের ফল আস্বাদন করা ছাড়া।
নিঃসন্দেহে এ বিপর্যয় সকল মানবের জন্য-আশাতীত ক্ষতিবৃদ্ধির কারণ হবে,
যা পরম করুণাময় ইচ্ছা করেন....

ওয়াসার দূষিত পানির নহর...চট্টগ্রাম নগরীর ওয়াসা, নলকূপ ও বাণিজ্যিক জারের পানির মান নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে এক গবেষণ...
02/09/2026

ওয়াসার দূষিত পানির নহর...
চট্টগ্রাম নগরীর ওয়াসা, নলকূপ ও বাণিজ্যিক জারের পানির মান নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে এক গবেষণায়। গবেষণায় দেখা গেছে, এসব উৎসের পানিতে অনুমোদিত সীমার চেয়ে অতিরিক্ত জীবাণুর উপস্থিতি রয়েছে। এমনকি বাসাবাড়িতে ২০-৩০ মিনিট ফুটানো কিংবা ফিল্টারে শোধনের পরও পানিতে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে।

গবেষণায় দেখা গেছে, ওয়াসার অপরিশোধিত পানিতে প্রতি মিলিলিটারে ৯ হাজার ২৫০ থেকে ১৪ হাজার ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বাসাবাড়িতে শোধনের পরও প্রতি মিলিলিটারে ৩ হাজার ৪শ থেকে ১০ হাজার ৩শ ব্যাকটেরিয়া রয়েছে। নলকূপের পানিতে অপরিশোধিত অবস্থায় ৬৮০ থেকে ১৩ হাজার ৫শ এবং শোধনের পর ৬৮০ থেকে ১০ হাজার ব্যাকটেরিয়া পাওয়া গেছে। জারের পানিতেও অপরিশোধিত অবস্থায় ১৫০ থেকে ১ হাজার এবং শোধনের পর ১শ থেকে ৬৫০ ব্যাকটেরিয়া মিলেছে।

গবেষণার তথ্য অনুযায়ী, চান্দগাঁও এলাকার ওয়াসার অপরিশোধিত পানিতে প্রতি মিলিলিটারে ১৪ হাজার ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এক মিলিলিটার পানিতে প্রায় ২০ ফোঁটা ধরলে এক ফোঁটায় থাকে প্রায় ৭শ ব্যাকটেরিয়া। বন্দর এলাকার নলকূপের পানিতে প্রতি ফোঁটায় প্রায় ৬৭৫টি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। শোধনের পরও সেখানে প্রতি ফোঁটায় প্রায় ৫শ ব্যাকটেরিয়া থেকে গেছে।

শুধু জীবাণু নয়, পানিতে ভাসমান ক্ষুদ্র কণার উপস্থিতিও উদ্বেগজনক। পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, খাবার পানিতে এ ধরনের কণার গ্রহণযোগ্য সীমা প্রতি লিটারে সর্বোচ্চ ১০ মিলিগ্রাম। অথচ ওয়াসা ও নলকূপের পানিতে তা ৪০ থেকে ১ হাজার ৮৮৮ মিলিগ্রাম পর্যন্ত পাওয়া গেছে। কোতোয়ালি এলাকার ওয়াসার পানি ছাড়া প্রায় সব ক্ষেত্রেই শোধনের পর ভাসমান কণার পরিমাণ আরও বেড়েছে।

গবেষকদের ধারণা, বাসাবাড়ির ফিল্টার নিয়মিত পরিষ্কার না করা বা ত্রুটিপূর্ণ থাকার কারণে শোধনের পরও পানিতে দূষণ থেকে যাচ্ছে।

জরিপে অংশ নেওয়া ওয়াসার পানি ব্যবহারকারীদের ৭৬ শতাংশই পানি পানের অনুপযোগী বলে জানিয়েছেন। তাদের মধ্যে ৫৬ শতাংশ পানিতে দুর্গন্ধ এবং ১৭ শতাংশ ভাসমান কণার অভিযোগ করেছেন। নলকূপ ব্যবহারকারীদের ৫৮ শতাংশ পানিতে অস্বাভাবিক বাদামি রঙের কথা জানিয়েছেন। শোধন করে পান করার পরও ওয়াসার পানি ব্যবহারকারীদের ১১ শতাংশ এবং নলকূপের পানি ব্যবহারকারীদের ৯ শতাংশ ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছেন। উভয় উৎসের পানির ক্ষেত্রে ৭ শতাংশ মানুষ জন্ডিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছেন।

ওয়াসার মারাত্মক দূষিত পানি গ্রহন থেকে সাবধান থাকুন;আপনি ওয়াসার পানি না ফুটিয়ে খাচ্ছেন?-গবেষণা বলছে, আপনি প্রতি ফোঁটা পা...
01/09/2026

ওয়াসার মারাত্মক দূষিত পানি
গ্রহন থেকে সাবধান থাকুন;
আপনি ওয়াসার পানি না ফুটিয়ে খাচ্ছেন?

-গবেষণা বলছে, আপনি প্রতি ফোঁটা পানির সঙ্গে ৭০০ জীবাণু পান করছেন। অর্থ্যাৎ প্রতি লিটারে প্রায় এক কোটি ৪০ লাখ জীবাণু পান করছেন।

আপনি ওয়াসার পানি ফুটিয়ে বা পরিশোধন করে খাচ্ছেন?

-তাও আপনার প্রতি ফোটা পানিতে জীবাণু আছে ৫০০ এর বেশি।

আপনি নলকূপের পানি খাচ্ছেন?

-তাহলে আপনি গিলছেন প্রতি লিটারে প্রায় এক কোটি জীবাণু।

আপনি জারের পানি কিনে খাচ্ছেন?

-তাহলে আপনার জন্যও দুঃসংবাদ। কারণ আপনি প্রতি লিটারে পান করছেন ১০ লাখ জীবাণু।

তাহলে উপায় কি? ‍উপায় আছে। গবেষক কি বলছে শুনুন।

-গবেষণা দলের অন্যতম সদস্য, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব ওয়াটার রিসার্চের গবেষক ও চবি অধ্যাপক ড. শ্যামল কর্মকার বলেছেন, ‘এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র বৈজ্ঞানিক ও টেকসই সমাধান হলো— বাসাবাড়ির পাশের নালা থেকে শুরু করে ভূগর্ভ ও ভূপৃষ্ঠের পানির উৎসগুলোকে দূষণমুক্ত করা। নয়তো পানিচক্রের মাধ্যমে এই দূষিত পানি আবার প্রবেশ করবে আমাদের শরীরে।’

খাবার পানিতে জীবাণুর এই উপস্থিতি নিয়ে সম্প্রতি প্রকাশিত সিডিএর খসড়া মাস্টারপ্ল্যানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

গবেষণাটি পরিচালনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি অব নটিংহ্যাম মালয়েশিয়ার পাঁচ গবেষক।

বিস্তারিত আজকের Agamir Somoy এর প্রথম পাতায়।

জীবন রক্ষাকারী পানি নিয়ে এ কেমন তামাশা;ওয়াসার পানিতে মারাত্মক দূষণ ও নানা প্যারাসাইট...অথচ পানি -যার অপর নাম জীবন...আপনা...
30/08/2026

জীবন রক্ষাকারী পানি নিয়ে এ কেমন তামাশা;ওয়াসার পানিতে মারাত্মক দূষণ ও নানা প্যারাসাইট...
অথচ পানি -যার অপর নাম জীবন...
আপনার বিশুদ্ধ পানির যোগান ও নিশ্চয়তা দিতে ব্যবহার করুন,
RO Water System Purifier

RO Water Machine Installations For 100% Pure Water, At Khulshi R/A,Chattogram
24/08/2026

RO Water Machine Installations For 100% Pure Water, At Khulshi
R/A,Chattogram

কলেরা টিকার ক্যাম্পেইন শুরু হয়েছে,যা বিনামূল্যে গ্রহন করা যায়।কলেরা টিকা কেন নিবেন? নিজে জানুন আর অন্যদের ও উদ্বুদ্ধ করু...
22/08/2026

কলেরা টিকার ক্যাম্পেইন শুরু হয়েছে,যা বিনামূল্যে গ্রহন করা যায়।কলেরা টিকা কেন নিবেন? নিজে জানুন আর অন্যদের ও উদ্বুদ্ধ করুন...

Address

Nasirabad Society 1 No Road
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Pure Water BD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category