25/06/2026
আজকের আচার গল্প ❤️
একজন প্রেগন্যান্ট আপু আমার সাথে যোগাযোগ করলেন। মজার ব্যাপার হলো, তিনি নিজেও খুব ভালো আচার বানান। কিন্তু এই বিশেষ সময়ে যেমনটা অনেকেরই হয়, নিজের হাতের বানানো আচারই তার আর ভালো লাগছিল না! 😊
তাই তিনি গুগলে ভালো আচারের খোঁজ করতে গিয়ে খুঁজে পেলেন আচার গল্প। তারপর শুরু হলো আমাদের দীর্ঘ আড্ডা। কোন আচার তার ভালো লাগবে, সেটা নিয়ে অনেক কথাবার্তা হলো।
শেষে আপু হাসতে হাসতে বললেন,
"আপু, আমি আসলে জানি না এখন কোন আচার খেতে ইচ্ছে করছে। আপনি যত ধরনের আচার পারেন, আমাকে বানিয়ে দেন। যেটা ভালো লাগবে, আমি সেটাই খাবো!" 🥰
আপুর সেই আবদার রাখতেই আমরা পাঠিয়ে দিলাম ৫ ধরনের মজাদার আচার।
এখন অপেক্ষা শুধু আপুর রিভিউয়ের—দেখি শেষ পর্যন্ত কোন আচারটা তার মন জয় করে! ❤️🌿
#আচারগল্প #আজকের_আচার_গল্প #ঘরোয়া_আচার #প্রেগন্যান্সি_ক্রেভিং #পাহাড়ি_আচার