Jannat It Tv

Jannat It Tv ভালো মানুষে সবাই মনে রাখে।

03/07/2026

*ভুমিকম্পে সতর্কতা*

#ব্রেকিং

বেশকিছু গ্লোবাল সোর্স থেকে সতর্কতা এসেছে এশিয়ার ৮ টি দেশে যে কোনো মুহুর্তে বড় ভূমিকম্প হওয়ার শতভাগ চান্স রয়েছে। এরমধ্যে টপ কান্ট্রি আমাদের দেশ।
ইভেন আমি নিজেও একটি বিশ্বস্ত মাধ্যম থেকে এই প্রেডিক্টশনের কথা জানতে পেয়েছি।
আল্লাহ নিজ কুদরতে রক্ষা না করলে এই প্রেডিক্টশন সত্য হওয়ার চান্স খুব বেশি।

ল্যাণ্ডিক প্লেট ১২ ডিগ্রী সরে গেছে। যে কোনো সময় ৭ দশমিক মাত্রায় কম্পন হবে। গতবার ৫ দশমিকে যা হয়েছিলো, আল্লাহ না করুন ৭ দশমিক হলে মারাত্মক ব্লেন্ডার হবে। বিল্ডিং ধ্বস তো আছেই, সাথে মাটির নিচে গ্যাসের পাইপগুলো ফেটে দ্রুত আগুনের চেইন বিস্ফোরণ ঘটবে। আর অপরিকল্পিত নগরায়নের জন্য উদ্ধার কাজে বিঘ্ন ঘটবে।

যেহেতু বিপদে সতর্ক থাকা নিষেধ নয়, তাই আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেই যার যার জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। ভূমিকম্পের প্রেডিকশন অনেকটা আবহাওয়ার মতো। রিসার্চ করে অনুমান করা যায়, শিয়রিটি দেওয়া যায়না। না বলা যায় কখন কোন মাত্রায় কতটুক ক্ষতি করবে। এটা সম্পূর্ণ মালিকের ইচ্ছে।

কাইন্ডলি কেউ বলবেননা মানুষকে প্যানিক এ্যাটাক দিচ্ছি। নির্ভরযোগ্য সোর্স থেকে খবর পেয়েছি বলেই শেয়ার করা।
আমি না বললে কম্পন হবেনা এটার তো শিয়রিটি নেই তাইনা!
তাহলে যেটা রিসার্চ বলছে এটলিস্ট সতর্ক থাকার চেষ্টা করা উচিত। নাহলে তো আলহামদুলিল্লাহ।

তাহলে এ মুহূর্তে কি কি সতর্কতা অবলম্বন করতে পারি?

১। প্রথমত দুআ, খুব বেশি দুআ করি। একমাত্র দুআ-ই পারে সমস্ত বিপদ টলাতে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সম্ভব হলে কিছু সাদাকাহ করি। সাদাকা বিপদআপদ টলায়।

২। বড় খিমার/ নিকাব/ ওড়না হাতের কাছে রাখি। বাইরে বের হতে পারি না পারি ইন্সট্যান্ট এগুলো পরে নিবো। বেঁচে ফিরি না ফিরি সতর আবৃত থাকবে ইন শা আল্লাহ।

৩। যাদের বাসা নিচের ফ্লোরে আশেপাশে ফাঁকা জায়গা খুঁজে রাখি। সাথে সাথে যেনো মুভ করা যায়। কিন্তু যাদের বাসা ৩ তলার উপরে তারা ঘরের মধ্যে পিলারের নিচে, খাট/টেবিলের নিচে আশ্রয় নিবো।

৪। সম্ভব হলে হেলমেট কিনে রাখি। যেহেতু মাথায় আঘাত খেয়েই মৃত্যুর সম্ভাবনা বেশি। হেলমেট কিছুটা সেইফটি দিবে আল্লাহ চাইলে।

৫। ঘরে একটা প্যাকেটে বাঁশি, পানি, শুকনা খাবার রেখে হাতের কাছে রাখি। বেঁচে গেলে উদ্ধারকর্মী আসা অব্দি কিছুটা শারীরিক যোগান দিবে ইন শা আল্লাহ।

৬। যাদের গ্রামের বাড়িতে ফাঁকা জায়গা আছে, গাছ অথবা বৈদ্যুতিক তার নেই মাঠের মতো, তারা সম্ভব হলে ১০-১৫ দিনের জন্য মুভ করতে পারি।

৭। স্বামী,স্ত্রী, বাবা, মা, সন্তান বিশেষ করে এই সম্পর্কে যারা আছি একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেই।

৮। কেউ লিফট ব্যবহার করবেননা, আর না ছাদে আশ্রয় নিবেন। ইভেন বাসার বাইরে ফাঁকা জায়গা না থাকলে দৌড় দিবেননা। মেইনরোডে যাওয়া যাবেনা। কোনো ব্রীজের নিচে যাবেননা। মূল কথা যেখানেই যান আশেপাশে বিল্ডিং, ব্রীজ, বৈদ্যুতিক তার, গাছপালা আছে কিনা দেখে নিবেন।

৯। ঘুমানোর আগে নফল নামাজ এবং ইস্তিগফার, কালিমা পড়ে ঘুমানো উত্তম। সকাল সন্ধ্যার মাসনুন আমলে জোর দেই।

সবমিলিয়ে আমি সতর্কতার জন্য বলছি, দুআর জন্য বলছি, প্যানিক হয়ে ফায়দা নেই। আল্লাহর দয়া ছাড়া বাঁচা পসিবল না। এমনও হতে পারে অনেকে সেইফ প্লেসে থেকে মারা পড়েছে, অনেকে আবার ডেঞ্জার জোন থেকেও ফেরত এসেছে। হায়াত-মউত নির্ধারিত। আল্লাহর কাছে দুআ করি বার্মা প্লেট যেনো ফিক্সড হয়ে যায়, তাহলেই কেবল বড় কম্পন থেকে বাঁচা যাবে।
পরিশেষে, আপনাদের কখনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাচ্ছি, আল্লাহর জন্য মাফ করে দিবেন। সবাই সবার দাবি ছেড়ে দেই ইন শা আল্লাহ।

কপি

22/06/2026

যমজ বোনের প্রেম | Prank King | Shoeb Shanto | Lamha Ansu | Jamrul ...

22/06/2026
22/06/2026

গরিব ঘরে রাজপুত্র ৩৪ ...

22/06/2026

দুনিয়া টাকার গোলাম ০৯ | Shoeb Shanto Lamha Ansu Prank King Tulona...

তাদের কে কি চিনতে পারেন?
27/05/2026

তাদের কে কি চিনতে পারেন?

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকের ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়ে...
27/05/2026

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকের ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে গ্রেফতার আসামি সোহেল রানা। শিশুটির ওপর চালানো নৃংশতার বর্ণনা দেয় ঘাতক
বুধবার (২০ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের পাশের ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।

কী ঘটেছিল রামিসার সঙ্গে

আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে সোহেল জানান- মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে রামিসা ঘর থেকে বের হলে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যায়। এরপর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সোহেল। এতে জ্ঞান হারায় ছোট্ট রামিসা।



শিশুটির মা সোহেলের বাসার দরজায় কড়া নাড়তে থাকেন। এ সময় সোহেল তাকে গলাকেটে হত্যা করে। পরে মরদেহ গুম করার জন্য তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে আলাদা করে। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখে। এছাড়া ছুরি দিয়ে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে। ঘটনার সময় তার স্ত্রী একই রুমে ছিল। একপর্যায়ে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল।

ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলেও জবানবন্দিতে জানায় ঘাতক। জানায়, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পূর্ব কোনো শত্রুতাও ছিল না তার।

আরও পড়ুন: ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, বাইরে দরজায় নক করছিলেন তার মা
মামলা সূত্রে জানা যায়, হত্যার শিকার শিশু রামিসা রাজধানীর একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সে বাসা থেকে বের হয়। সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। পরবর্তীতে ‎সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। পরে অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা। ওই সময় ফ্ল্যাটের একটি কক্ষে শিশুটির মথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ ছাড়া আরেকটি কক্ষের ভেতরে একটি বালতির মধ্যে তার মাথাটি রাখা ছিল।
আবেদনে আরও বলা হয়, মরদেহ গুমের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শিশু রামিসার মাথা শরীর থেকে আলাদা করা হয়। সেই সঙ্গে তার সংবেদনশীল অঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। পরে খণ্ডিত মাথাটি বালতির মধ্যে রাখা হয়।

অন্যদিকে ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল রানা। প্রথমে স্বপ্নাকে আটক করে পুলিশ। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহলেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেন বলেও জানিয়েছে পুলিশ। #

Address

Comilla
3542

Telephone

+8801615733168

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat It Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat It Tv:

Shortcuts

Share

Category