গহীন বালুচর

  • Home
  • গহীন বালুচর

গহীন বালুচর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গহীন বালুচর, Grocers, .

16/05/2025
নারী—শুধু একটি শব্দ নয়, একটি অনুভব।সে কখনো মা, কখনো বোন, কখনো প্রেয়সী, কখনো স্ত্রী। আবার কখনো কেবল একজন "সে", যে নিঃশব...
10/05/2025

নারী—শুধু একটি শব্দ নয়, একটি অনুভব।
সে কখনো মা, কখনো বোন, কখনো প্রেয়সী, কখনো স্ত্রী। আবার কখনো কেবল একজন "সে", যে নিঃশব্দে সাহসী, নিঃস্বার্থে ভালোবাসে, আর হৃদয়ের গভীরে সবার জন্যই একখণ্ড আশ্রয় গড়ে তোলে।

নারী কেবল মেঠো পথের মাটি নয়, সে সূর্যের মতো দীপ্ত, চাঁদের মতো কোমল।
সে যতটা নরম, ততটাই দৃঢ়।
সে যখন ভালোবাসে, নিজেকে ভেঙে ভেঙে ভালোবাসে। আর যখন সহ্য করতে করতে ক্লান্ত হয়, তখন পাহাড়ের মতো অবিচল হয়।

তার আত্মত্যাগ কখনো উপহার হয় পরিবারের হাসিতে, তার রাতজাগা কান্না ঢাকা পড়ে সন্তানের নিদ্রায়।
সে নিজের শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে অন্যকে পূর্ণ করে তোলে।
তবু সে বলে না কিছু, চায় না কিছু।
কারণ, তার মনের গভীরে লুকানো থাকে এক অদ্ভুত শক্তি—
যে শক্তি শুধু নারীর পক্ষেই ধারণ করা সম্ভব।

তাকে দুর্বল ভাবার ভুল কোরো না।
তাকে চুপ ভাবার মানে এই নয় যে সে অসহায়।
তাকে অবহেলা কোরো না, কারণ যাকে তুমিও বোঝো না, সেই নারী তোমার জগতের ভিত্তি।

তাই বলি—
নারী ভীষণ দামী।
কারণ, সে সৃষ্টি করে, ধরে রাখে, আর ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলে অন্যের পূর্ণতায়।

তাকে শ্রদ্ধা করো, ভালোবাসো, তার পাশে দাঁড়াও।
কারণ, সে যখন হাসে, পৃথিবী হাসে।
সে যখন কাঁদে, নীরব হয় সমস্ত দিগন্ত।

শুধু ভালোবাসলেই হয় না। ভালোবাসার মানুষের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে হয়।তার শুধু ভালো দিকই নয় ভালো মন্দ সবকিছুই ভালো লাগত...
09/05/2025

শুধু ভালোবাসলেই হয় না। ভালোবাসার মানুষের ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে হয়।তার শুধু ভালো দিকই নয় ভালো মন্দ সবকিছুই ভালো লাগতে হয়।
আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায়, দুইটার মধ্যে পার্থক্য অনেক। ভালো তো যে কেউই বাসতে পারে।

কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনিই হবেন শেষ বিকল্প। আর এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত, তীব্র আকুতি,দায়িত্ববোধ, সুখ-দুঃখ,আপনাকে না পাওয়ার বা হারানোর ভয় সব সময় থাকে।

যে আপনাকে চাইবে সে যেকোনো পরিস্থিতিতে, যেকোনো কিছুর মূল্যেই আপনাকে চাইবে। আপনাকে বিকল্প হিসেবে না ভেবে প্রায়োরিটি হিসেবে দেখবে।

তাই কে তোমাকে পছন্দ করলো বা ভালোবাসলো সেটা গুরুত্বপূর্ণ নয়। বরং দেখো, কে তোমাকে মন থেকে চাইছে, দিন শেষে তোমার হাসি-খুশির কারণ হচ্ছে, তোমার ছোট থেকে ছোট ইচ্ছার মূল্য দিচ্ছে, তোমার অপ্রকাশিত অনুভূতি গুলো বুঝে নিচ্ছে, সেই তো আসল মানুষ।

মুখে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না! ভালোবাসা টা অনুভব করে নিতে হয়, তার প্রকাশিত ও অপ্রকাশিত বাক্যবাণে ও আচরণে!🥰

09/05/2025

-"কিছু সম্পর্কের শেষ নেই....!! 🍁
- শব্দের নয়...!!
নিঃশব্দে, যেখানে একপক্ষ কাঁদে আর অন্যপক্ষ কিছু নেই অনুভবই করে না...!!💚🤍

08/05/2025

~এখন আর কারো সাথে ঠিকমতো কথা বলি না। কারো সাথে বন্ধুত্ব গভীর করার চেষ্টা করি না। যার যখন ভালো লাগে, আসবে, থাকবে, চলে যাবে। এসব নিয়ে ভাবি না, কারণ মানুষ আসবে, মায়া বাড়িয়ে আবার চলে যাবে....💔

---জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো যখন একান্তই নিজের, তাহলে জীবনের ভালো সময়গুলোও একান্তই নিজের হোক...🙂🥀

08/05/2025

সব সমস্যা উপেক্ষা করেই বাঁচতে হবে, সমস্যাগুলো এক পাশে রেখে জীবন কাটুক তার আপন গতিতে

Address


3500–3583

Website

Alerts

Be the first to know and let us send you an email when গহীন বালুচর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share