05/08/2026
সাবেক স্ত্রী হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক স্ত্রী সালেহা বেগমকে হত্যার মামলায় চার্জশিটভুক্ত আসামি জামায়াত নেতা আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ আগস্ট) তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক সাদেকুর রহমান তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডে ভাড়াটে ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তদন্ত শেষে আবু বকরকে চার্জশিটভুক্ত আসামি করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।