টেকনাফ সংবাদ ৭১ ডটকম

টেকনাফ সংবাদ ৭১ ডটকম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from টেকনাফ সংবাদ ৭১ ডটকম, Grocers, Cox's bazar, Cox's Bazar.

ব্রাহ্মণবাড়িয়ায় ১,৮০০ ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও সহযোগী গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের...
30/07/2026

ব্রাহ্মণবাড়িয়ায় ১,৮০০ ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও সহযোগী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জোকারপাড় এলাকায় অভিযান চালিয়ে ১,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. রবিউল হাসান (রবিউল) এবং ঝালকাঠির নলছিটি উপজেলার জগন্নাথপুর গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে মো. রানা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রবিউল হাসানের বিরুদ্ধে আগে থেকেই ৯টি মাদক মামলা রয়েছে। এছাড়া রানা নামের অপর আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ বিভাজন নিয়ে হামলা মামলায় সিনিয়র সাংবাদিক আবুল কাসেম ভাই ও জসিম উদ্দিন টিপুকে জড়ানোর...
29/07/2026

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ বিভাজন নিয়ে হামলা মামলায় সিনিয়র সাংবাদিক আবুল কাসেম ভাই ও জসিম উদ্দিন টিপুকে জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে ইউনিয়ন বিভাজন নিয়ে সংবাদ প্রকাশের কারণে হয়রানিমূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়ে থাকলে তাদের নাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ডিসেম্বরে প্রকাশিত হচ্ছে কবি এম এরশাদুর রহমানের নতুন গ্রন্থ ‘ফুটন্ত গোলাপ ফুল ডক্টর গাজী কামরুল নিজস্ব প্রতিবেদক:আগামী ২...
25/07/2026

ডিসেম্বরে প্রকাশিত হচ্ছে কবি এম এরশাদুর রহমানের নতুন গ্রন্থ ‘ফুটন্ত গোলাপ ফুল
ডক্টর গাজী কামরুল

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০২৬ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হতে যাচ্ছে কবি এম এরশাদুর রহমান-এর নতুন গ্রন্থ ‘ফুটন্ত গোলাপ ফুল
ডক্টর গাজী কামরুল ’।

বইটি শিক্ষা, আদর্শ, স্বপ্ন ও অনুপ্রেরণার বিভিন্ন দিক তুলে ধরবে বলে জানিয়েছেন লেখক। নতুন এ প্রকাশনাকে ঘিরে সাহিত্যপ্রেমী ও পাঠকমহলের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বইটির মাধ্যমে
হারিয়ে যাওয়া ডক্টর গাজী কামরুল ইসলাম কে খুঁজে পেতে সহায়ক ভূমিকা পালন করবে।

লেখকের নতুন এই গ্রন্থের সফল প্রকাশ এবং ব্যাপক পাঠকপ্রিয়তা কামনা করেছেন তাঁর শুভানুধ্যায়ী, সাহিত্যপ্রেমী ও পাঠকরা।

ব্রেকিং নিউজ!টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ ফের সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক।
25/07/2026

ব্রেকিং নিউজ!
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ ফের সাড়ে ৪ হাজার
ইয়াবাসহ আটক।

৬০ হাজার পিস ইয়াবাসহ দুই সুন্দর রোহিঙ্গা নারী আটক করা হয়েছে। টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ...
24/07/2026

৬০ হাজার পিস ইয়াবাসহ দুই সুন্দর রোহিঙ্গা নারী আটক করা হয়েছে।

টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই সহোদর রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্তে মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

১০,০০০ ইয়াবা ও প্রাইভেটকারসহ  পেশাদার মাদক ব্যবসায়ী রায়হান গ্রেফতার-র‌্যাব-১৫প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যা...
24/07/2026

১০,০০০ ইয়াবা ও প্রাইভেটকারসহ পেশাদার মাদক ব্যবসায়ী রায়হান গ্রেফতার-র‌্যাব-১৫

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) "বাংলাদেশ আমার অহংকার" এই স্লোগানকে বুকে ধারণ করে সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাধ দমন এবং বিশেষ করে মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজ তথা দেশকে রক্ষা করতে র‌্যাব সর্বদা সতর্ক দৃষ্টি রাখছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গতকাল ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ আনুমানিক সকাল ১১:৩০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-১ এর আভিযানিক দল টেকনাফ থানাধীন শামলাপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে প্রাইভেটকারযোগে উখিয়া থানাধীন জালিয়াপালং ইউপি’র ০৭ নং ওয়ার্ডের রূপপতি সাকিনস্থ মেরিন ড্রাইভ বিচ এলাকা দিয়ে অতিক্রম করবে। সংবাদ পাওয়ার সাথে সাথেই আভিযানিক দলটি আনুমানিক ১১:৪৫ ঘটিকায় উক্ত স্থানে (বিজিবি চেকপোস্টের প্রায় ১০০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর) একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। আনুমানিক ১১:৫৫ ঘটিকায় একটি সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেটকার আসলে র‌্যাব সদস্যরা থামার সিগন্যাল দেয়। গাড়িটি থামানোর পর চালককে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে সে গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে ধৃত আসামি নিজ হাতে প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নিচ থেকে স্কচটেপ ও পলিথিন দ্বারা মোড়ানো অবস্থা থেকে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রায়হান(২৭)। সে টেকনাফ উপজেলার অলিয়াবাদ (০৫ নং ওয়ার্ড, সদর ইউপি) গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল্লাহর ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর ও অলআউট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টেকনাফে ২৪ হাজার পিস ইয়াবা ও সিএনজি অটোরিকশাসহ ০১ জন পেশাদার মাদক কারবারি আব্দুল হোসেন গ্রেফতার:র‌্যাব-১৫প্রশাসন ও আইন-শ...
24/07/2026

টেকনাফে ২৪ হাজার পিস ইয়াবা ও সিএনজি অটোরিকশাসহ ০১ জন পেশাদার মাদক কারবারি আব্দুল হোসেন গ্রেফতার:র‌্যাব-১৫

প্রশাসন ও আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়ন এবং সন্ত্রাস ও অপরাধ দমনে ২০০৪ সালে গঠিত হয় দেশের শীর্ষ অভিজাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বভৌমত্ব রক্ষা, সন্ত্রাসবাদ নির্মূল, জলদস্যু-বনদস্যু দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য ভূমিকা পালন করে আসছে এই এলিট ফোর্স। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

গত ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় সিপিসি-১ (টেকনাফ), র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি চালানের সাথে সিএনজি অটোরিকশযোগে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপির কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কের ইসমাইল স্টোরের সামনে পাকা রাস্তা দিয়ে গমন করবে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আভিযানিক ব্যবস্থার লক্ষ্যে আনুমানিক সকাল ০৭:৫৫ ঘটিকায় আভিযানিক দলটি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপির ০৫ নং ওয়ার্ডের কচ্ছপিয়া সাকিনের মেরিন ড্রাইভ রোডস্থ ইসমাইল স্টোরের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। পরবর্তীতে আনুমানিক সকাল ০৮:১০ ঘটিকায় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশাকে সংকেত দিয়ে থামানো হয়। সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে উপস্থিত লোকজনের সামনে তার পেটের অংশ ও দুই পায়ে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে পেঁচানো ৬টি প্যাকেটে ১২০টি বায়ুরোধক নীল জিপার পলি ব্যাগ থেকে সর্বমোট ২৪,০০০ (চব্বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল হোসেন (৫৩) কক্সবাজাে জেলার টেকনাফ উপজেলার গুদারবিল (০৬ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি) গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ আব্দুল হোসেন (৫৩) স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী মিয়ানমার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ডক্রুজার গাড়ি থেকে ২৮ হাজার...
24/07/2026

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ডক্রুজার গাড়ি থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক সাবেক ল্যান্স কর্পোরালকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি হলেন ওবায়দুল হাসান (৪১)। তিনি বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মণ্ডলবাড়ি এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেনাবাহিনীর স্টিকার সংবলিত ল্যান্ডক্রুজার গাড়িটি তল্লাশি করে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওবায়দুল হাসানকে আটক করা হয়।

ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে আরও তদন্ত করছেন।

23/07/2026

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী,

হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে আজ সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোয়াইক্যং ইউনিয়ন শাখাকে জড়িয়ে যে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও জনকল্যাণের স্বার্থে আমরা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির পক্ষে অবস্থান নিয়েছি। এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক আমন্ত্রণে আমাদের কয়েকজন দায়িত্বশীল নেতা সভায় উপস্থিত ছিলেন। তবে সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক।
আমাদের দৃঢ় বিশ্বাস, ইউনিয়ন পরিষদে স্থাপিত সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট সকল তথ্য-প্রমাণ নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে এবং সত্য উদ্ঘাটিত হবে।
আমরা পুনরায় স্পষ্টভাবে জানাতে চাই, জনগণের স্বার্থ, সেবা ও উন্নয়নের লক্ষ্যে হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির পক্ষে আমরা রয়েছি। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ইউনিয়ন বিভক্তির উদ্যোগ গ্রহণ করা হলে তা জনগণের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করবে।
অতএব, হোয়াইক্যং ইউনিয়নবাসীর প্রতি আমাদের আহ্বান—গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখুন।

— বাংলাদেশ জামায়াতে ইসলামী
হোয়াইক্যং ইউনিয়ন শাখা

#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #হোয়াইক্যং #হোয়াইক্যং_ইউনিয়ন #ইউনিয়ন_বিভক্তি #বিবৃতি #প্রতিবাদ #অপপ্রচার_বন্ধ_হোক #সত্য_উদ্ঘাটনের_দাবি

হ্নীলা ইউনিয়ন বিভক্ত করণ বিষয়ে পরিষদে এসে পরিদর্শন বইয়ে সাক্ষর করেছেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধ...
23/07/2026

হ্নীলা ইউনিয়ন বিভক্ত করণ বিষয়ে পরিষদে এসে পরিদর্শন বইয়ে সাক্ষর করেছেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী, দক্ষিণ হ্নীলা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, মেম্বারগণসহ হ্নীলা ইউনিয়নের বিভিন্ন স্থরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

Address

Cox's Bazar
Cox's Bazar
4761

Website

Alerts

Be the first to know and let us send you an email when টেকনাফ সংবাদ ৭১ ডটকম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category