coxDaily news

coxDaily news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from coxDaily news, Grocers, Cox's bazar, Cox's Bazar.

আদালত কাঁদলো আজ-কাঁদালেন এক পুলিশ অফিসার।নিজস্ব প্রতিবেদক:রামিসা হ/ত্যা মামলার অকাট্য সাক্ষীদের একজন এসআই ইকবাল হোসেন।যি...
05/06/2026

আদালত কাঁদলো আজ-কাঁদালেন এক পুলিশ অফিসার।

নিজস্ব প্রতিবেদক:

রামিসা হ/ত্যা মামলার অকাট্য সাক্ষীদের একজন এসআই ইকবাল হোসেন।যিনি নিজের হাতে অবুঝ শিশুটির নিথর দেহ তুলেছেন, জব্দ করেছেন আলামত।
আজ সেই ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে আদালতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
নীরব হয়ে যায় পুরো আদালত।
কারও মুখে কথা নেই-চোখে শুধু চাপা অশ্রু।

সাক্ষ্য শেষে কাঁপা গলায় ইকবাল হোসেন বলেন-

“ভাই, রামিসাকে দেখার পর টানা ১০ দিন ঠিকমতো ভাত খেতে পারিনি।ওর মতো আমারও একটা মেয়ে আছে। আমিও বাবা।একটা নিষ্পাপ শিশু -এমন কষ্ট জীবনে কখনো পাইনি।নিজ হাতে আমি রামিসার দেহ তুলেছি…”

এই শুধু একটি সাক্ষ্য নয়-এটা একজন বাবার ভেতরকার ভেঙে পড়া,এটা নিষ্পাপ শিশুর নীরব আর্তনাদ,
এটা বিবেকের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের এক করুণ সত্য।

04/06/2026

শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা!

​মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার/ দোয়ারাবাজার

পবিত্র হজ পালন শেষে পরম শান্তি আর তৃপ্তি নিয়ে দেশে ফিরেছিলেন তারা। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতেই সেই শান্তি রূপ নিলো চরম ক্ষোভ আর হতাশায়। বিমানবন্দর থেকে বের হওয়ার পর প্রায় ১৫০ জন হাজি দেখতে পান, তাদের সাধের লাগেজগুলোর তালা ভাঙা, চেইন কাটা, কিংবা ব্লেড দিয়ে কেটে ভেতর থেকে উধাও করে দেওয়া হয়েছে মূল্যবান মালামাল। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিদের সাথে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনাটি নিয়ে এখন তীব্র সমালোচনা চলছে।
​ভুক্তভোগী হাজিদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বেল্ট থেকে যখন তারা লাগেজ সংগ্রহ করেন, তখনই বিষয়টি নজরে আসে। লাগেজগুলোর ভেতর থেকে সৌদি আরব থেকে কেনা মূল্যবান স্বর্ণালঙ্কার, নগদ রিয়াল, দামী স্মার্টফোন, হাতঘড়ি, এমনকি জমজমের পানি ও উপহার সামগ্রীও লুট করা হয়েছে। জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে আল্লাহর ঘর জিয়ারত করে আসার পর, নিজ দেশের মাটিতেই এমন চুরির শিকার হওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না আল্লাহর মেহমানরা।
​নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী হাজি ক্ষোভ প্রকাশ করে বলেন, "পবিত্র হজ পালন করে দেশে ফেরার পর দেশের মাটিতেই আমাদের এই উপহার দেওয়া হলো? বিমানবন্দরের ভেতরে সাধারণ মানুষের ঢোকার অনুমতি নেই, তাহলে এই চুরির সাহস কারা পায়? ভেতরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ছাড়া কি এতগুলো লাগেজের তালা কাটা সম্ভব?"
​বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ও লাগেজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের দাবি, লাগেজগুলো ঢাকা আসার আগেই ট্রানজিটে বা সৌদি আরবের বিমানবন্দর থেকে কাটা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ভুক্তভোগীদের দাবি, প্রতি বছরই হজের পর ঢাকার বিমানবন্দরে লাগেজ কাটার এমন ঘটনা ঘটে এবং প্রতিবারই "তদন্ত চলছে" বলে দায় এড়ানো হয়। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ সঠিকভাবে পর্যবেক্ষণ করলে এবং জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনলে এই চক্রের দৌরাত্ম্য থামানো সম্ভব।
​দেশের প্রধান প্রবেশদ্বারে হাজিদের সাথে এমন আচরণ শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং দেশের ভাবমূর্তির জন্যও চরম ক্ষতিকর। সাধারণ মানুষের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিমানবন্দরের ভেতরে লুকিয়ে থাকা চোর চক্রের সদস্যদের দ্রুত শনাক্ত করা হোক এবং ভুক্তভোগী হাজিদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।

হ্নীলা-মৌলভীবাজার সংযুক্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দেরনিজস্ব প্রতিবেদক:টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ম...
04/06/2026

হ্নীলা-মৌলভীবাজার সংযুক্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১নং ওয়ার্ডের রোজার ঘোনা, আলী আকবর পাড়া এবং কম্বনীয়া পাড়া সংযুক্ত সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্ধারিত পরিমাণে সামগ্রী না দেওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর সড়কটির উন্নয়ন কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা নির্মাণকাজে মান বজায় রাখছেন না। সড়কের কাজে নিম্নমানের ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। পাশাপাশি প্রকল্পের নকশা ও বরাদ্দ অনুযায়ী সামগ্রী ব্যবহার না করে কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলেও দাবি স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, সড়কটি এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ পাড়া ও বসতির সঙ্গে সংযোগ স্থাপন করেছে। তাই নিম্নমানের কাজ হলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অভিযোগ করেন, কাজের গুণগত মান তদারকির অভাবে ঠিকাদার প্রতিষ্ঠান ইচ্ছামতো কাজ পরিচালনা করছে।
স্থানীয়দের মতে, উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য জনগণের দুর্ভোগ লাঘব করা হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা দ্রুত কাজের মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দাবি করেছেন, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করলে প্রকৃত অবস্থা স্পষ্ট হবে।
এলাকাবাসী আরও জানান, নির্মাণকাজের প্রতিটি ধাপে কঠোর নজরদারি নিশ্চিত করা হলে সরকারি অর্থের অপচয় রোধের পাশাপাশি একটি টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ সম্ভব হবে।
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের ও গর্ভবতী মহিলাদের যাতায়ত সুবিধা ও অবিলম্বে প্রকল্পের কাজ পরিদর্শন করে নির্মাণসামগ্রীর মান পরীক্ষা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।

04/06/2026

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পেইন; ৪৪১ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

দূরবর্তী দ্বীপাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী এর ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, ক্যাম্পেইনের মাধ্যমে দ্বীপের অসহায়, দুঃস্থ, নিম্ন আয়ের মানুষ ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় মোট ৪৪১ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

04/06/2026
04/06/2026
04/06/2026
ঈদ মোবারক,,,
28/05/2026

ঈদ মোবারক,,,

সতর্কবার্তা: প্রতারক চক্র হতে সাবধান!​সম্মানিত টেকনাফ উপজেলাবাসী, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভাতাভোগী (বয়স্ক, বিধবা ও প্র...
16/05/2026

সতর্কবার্তা: প্রতারক চক্র হতে সাবধান!

​সম্মানিত টেকনাফ উপজেলাবাসী, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভাতাভোগী (বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা) ভাই-বোন ও মুরুব্বীগণ,

​সাম্প্রতিক সময়ে একদল প্রতারক চক্র সমাজসেবা অফিসের কর্মকর্তা/কর্মচারী সেজে ভাতাভোগীদের ফোনে কল করছে। তারা ভাতার টাকা বাড়িয়ে দেওয়া বা বকেয়া টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিকাশ/নগদ অ্যাকাউন্টের গোপন পিন (PIN) বা ওটিপি (OTP) কোড চাওয়া হচ্ছে।

সমাজসেবা অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনোই আপনার পিন নম্বর জানতে চাইবেন না।

সমাজসেবা অধিদপ্তর কখনোই ফোনে আপনার অ্যাকাউন্টের পিন (PIN) বা পাসওয়ার্ড জানতে চায় না।

কোনো সন্দেহজনক ফোন আসলে কেউ বিভ্রান্ত হবেননা।

অনুরোধক্রমে, উপজেলা সমাজসেবা অফিসার, টেকনাফ, কক্সবাজার।

Address

Cox's Bazar
Cox's Bazar
4761

Website

Alerts

Be the first to know and let us send you an email when coxDaily news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category