Swapnojora Social Organization

Swapnojora Social Organization Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swapnojora Social Organization, Cumilla.

– একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা শিক্ষার্থীদের অর্থায়নে পরিচালিত হয়। সংগঠনটি মানবতার সেবায় নিবেদিত থেকে বাংলাদেশের প্রতিটি সমাজকে একটি আদর্শ সমাজে রূপান্তর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পরিবেশ আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশ সংরক্ষণের ক...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬

পরিবেশ আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বপ্নজোড়া সামাজিক সংগঠন সকলের প্রতি আহ্বান জানাচ্ছে— আসুন, আমরা বেশি বেশি গাছ লাগাই, প্লাস্টিকের ব্যবহার কমাই, পরিবেশ দূষণ রোধে সচেতন হই এবং আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখি।

আজকের ছোট ছোট সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পারে।

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক আগামী।

স্বপ্নজোড়া সামাজিক সংগঠন
#বিশ্ব_পরিবেশ_দিবস #স্বপ্নজোড়া_সামাজিক_সংগঠন

On the occasion of the holy Eid-ul-Adha, Swapnojora Social Organization extends its warmest greetings and congratulation...
27/05/2026

On the occasion of the holy Eid-ul-Adha, Swapnojora Social Organization extends its warmest greetings and congratulations to everyone.
Eid Mubarak!

May this holy Eid bring the lessons of sacrifice, love and humanity. May everyone's life be filled with peace, happiness and prosperity. Let's share the joy of Eid with everyone and stand by the helpless people.

Eid-ul-Adha greetings —
Swapnojora Social Organization

ঈদের আনন্দ ভাগাভাগি হোক সবার মাঝে স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে একটি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা ...
26/05/2026

ঈদের আনন্দ ভাগাভাগি হোক সবার মাঝে

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে একটি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। ঈদের আনন্দ যেন শুধু কিছু মানুষের মাঝে সীমাবদ্ধ না থেকে সমাজের সকল মানুষের ঘরে পৌঁছে যায়— সেই লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রয়াস।

মানবতার সেবায় ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে স্বপ্নজোড়া সামাজিক সংগঠন সবসময় কাজ করে যাচ্ছে। সকলের দোয়া ও সহযোগিতা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে ইনশাআল্লাহ।

স্বপ্নজোড়া সামাজিক সংগঠন
মানবতার পাশে, ভালোবাসার বন্ধনে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি আজ বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তাঁর লেখ...
25/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

আজ বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। তাঁর লেখনী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, শোষিত মানুষের কণ্ঠস্বর এবং ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বহন করে যুগের পর যুগ আমাদের অনুপ্রাণিত করে আসছে।

নজরুল শুধু একজন কবি নন, তিনি ছিলেন সাহস, জাগরণ ও মানবতার প্রতীক। তাঁর আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

জাতীয় কবির জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ জন্মদিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

— স্বপ্নজোড়া সামাজিক সংগঠন

ভোগ নয়, কোরবানি হোক আত্মত্যাগের স্বপ্নজোড়া সামাজিক সংগঠনআসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে “ভোগ নয়, কোরবানি হোক আত...
18/05/2026

ভোগ নয়, কোরবানি হোক আত্মত্যাগের
স্বপ্নজোড়া সামাজিক সংগঠন

আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে “ভোগ নয়, কোরবানি হোক আত্মত্যাগের” এই প্রতিপাদ্য নিয়ে স্বপ্নজোড়া সামাজিক সংগঠন সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করেছে।

আমাদের লক্ষ্য— কোরবানির আনন্দ ও মানবতার বার্তা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেওয়া। আপনার ছোট্ট সহযোগিতাও হতে পারে একটি পরিবারের হাসির কারণ।

আসুন, আত্মত্যাগের প্রকৃত শিক্ষা ধারণ করে মানবতার পাশে দাঁড়াই।
সহযোগিতায় — স্বপ্নজোড়া সামাজিক সংগঠন

Happy Mother’s Day to all the amazing mothers around the world!A mother is the greatest blessing in life — her love, sac...
10/05/2026

Happy Mother’s Day to all the amazing mothers around the world!

A mother is the greatest blessing in life — her love, sacrifice, care, and prayers make our lives beautiful and meaningful. No words are enough to express the respect and gratitude we have for our mothers.

Today, let’s take a moment to appreciate every mother for her endless support and unconditional love. May all mothers be blessed with happiness, good health, and endless peace.

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের হা...
07/05/2026

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের হাতে পরিবেশবান্ধব গাছ, শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন সংগঠনের চেয়ারম্যান শাহরিয়ার ইসলাম সাইফ এবং আয়োজন কমিটির প্রধান আহমেদ ফরহাদ। 🌱

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শাহজাদা এমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো মহিউদ্দিন লিটন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আইডিয়াল কলেজ উপদেষ্টা স্বপ্নজোড়া সামাজিক সংগঠন

এছাড়াও অনুষ্ঠানের সঞ্চালক আশাদুজ জামান রনিকেও শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। 💚

#স্বপ্নজোড়া_সামাজিক_সংগঠন
্রতিষ্ঠাবার্ষিকী

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য গর্ব, ভালোবাসা এবং মানবিকতার এক অনন্য দিন। এই বিশেষ দিনটি উদযা...
06/05/2026

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য গর্ব, ভালোবাসা এবং মানবিকতার এক অনন্য দিন। এই বিশেষ দিনটি উদযাপন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। তাদের উজ্জ্বল মুখের হাসি আর শেখার আগ্রহ আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে। শিক্ষার এই ছোট্ট উপহার তাদের স্বপ্নপূরণের পথে সামান্য সহায়ক হবে—এই বিশ্বাসই আমাদের এগিয়ে চলার প্রেরণা।

অনুষ্ঠানের আরেকটি সুন্দর মুহূর্ত ছিল শিশুদের সাথে মিলেমিশে কেক কাটা। তাদের আনন্দ, উচ্ছ্বাস আর নিষ্পাপ হাসি আমাদের এই আয়োজনকে করে তুলেছে আরও অর্থবহ ও স্মরণীয়।

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের গঠনের মূল লক্ষ্য সবসময়ই মানুষের পাশে থাকা, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।

আসুন, আমরা সবাই মিলে স্বপ্ন দেখি—একটি আলোকিত, সচেতন ও মানবিক সমাজ গড়ার।

#স্বপ্নজোড়া #প্রতিষ্ঠাবার্ষিকী #শিক্ষা_সামগ্রী_বিতরণ #মানবতা #একসাথে_এগিয়ে_চলি

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ✨স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা...
05/05/2026

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ✨

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা আইডিয়াল কলেজের মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার জমিনের প্রকাশক ও সম্পাদক শাহজাদা এমরান, সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের চেয়ারম্যান শাহরিয়ার ইসলাম সাইফ এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য আসাদুজ্জামান রনি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে সহ-সম্পাদক মোঃ ইমরান হোসেন হিমেল ও মোঃ আহসানুল হক সাকিব। প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ফরহাদ আহম্মেদ সিয়াম।

📚 এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি সুন্দর প্রতিফলন ঘটেছে।

💙 মানবিকতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্বপ্নজোড়া সামাজিক সংগঠন এগিয়ে যাবে—এই অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা।

#স্বপ্নজোড়া #প্রতিষ্ঠাবার্ষিকী #সামাজিকসংগঠন #শিক্ষাসামগ্রীবিতরণ

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান আগামী ৪ই মে, রোজ সোমবার স্বপ্নজোড়া সামাজিক সংগঠ...
03/05/2026

স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান

আগামী ৪ই মে, রোজ সোমবার স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হবে।

দুই বছরের এই গৌরবময় পথচলায় যারা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন—সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা। মানবতা, ঐক্য, ভালোবাসা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরও বহুদূর।

উক্ত অনুষ্ঠানে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

স্বপ্নজোড়া সামাজিক সংগঠন
স্বপ্ন থেকে সেবার পথে।

Address

Cumilla
01954032720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swapnojora Social Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share