Diya's Story

Diya's Story “Stories worth reading. Moments worth sharing.”

28/01/2026

যদি কখনো আমার সময় বদলায়,
আমি বলব—কিসে কিসে আমার দুঃখ হয়েছিল।
খারাপ সময়ে যাদের সঙ্গ চেয়েছিলাম,
তাদের কাছ থেকে ঠিক কতটুকু সঙ্গ পেয়েছি,
সেটাও আমি একদিন বলব।
যদি কখনো আমার সময় বদলায়,
আমার জীবনের সেই তিনটি বছরের ইতিহাস—
প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘণ্টা
কিভাবে কেটেছে, সবটাই তুলে ধরব।
আল্লাহ, আমি সুদিনের অপেক্ষায় আছি।
আমার ওপর তোমার রহমত নাযিল করো,
আমাকে পথ দেখাও, শক্তি দাও, ধৈর্য দাও।
আমার ভাগ্যকে সুন্দর করে দাও, হে পরম করুণাময়। 🤲

01/12/2025

মানুষকে ঠকানো সত্যিই খুব সহজ…
কিন্তু আফসোসটা থাকে অন্য জায়গায়—
এতো রুক্ষ, এতো স্বার্থের ভিড়ে ভরা পৃথিবীতে বসে
তুমি ঠকালে ঠিক সেই মানুষগুলোকে,
যারা তোমাকে নিজের মানুষ ভেবেছিল,
নিজের মতো বিশ্বাস করেছিল,
আর চোখ বুজে তোমার হাতে নিজের অনুভূতির দায়িত্ব তুলে দিয়েছিল।

বিশ্বাস ভাঙা শুধু এক মুহূর্তের কাজ,
কিন্তু সেই ভাঙন থেকে মানুষকে স্বাভাবিক হতে
অনেক রাত কেটে যায়,
অনেক কান্না থামতে চায় না,
অনেক সম্পর্কের প্রতি আস্থা চিরদিনের জন্য হারিয়ে যায়।

তুমি হয়তো ভুলে যাবে,
কিন্তু যাকে ঠকালে—
তার ভেতরের মানুষটা আর কখনো আগের মতো হবে না।
তাই মনে রেখো,
মানুষকে নয়, নিজের বিবেককেই সবচেয়ে বেশি ঠকানো হয়
যখন কাউকে অকারণে আঘাত দেওয়া হয়।

20/11/2025

এই ভিডিওটি দেখার পর চোখের পানি ধরে রাখতে পারিনি...কীভাবে একজন সন্তান তার বৃদ্ধ বাবা-মাকে ভুলে যেতে পারে?জন্ম দিলেই বাবা-...
19/04/2025

এই ভিডিওটি দেখার পর চোখের পানি ধরে রাখতে পারিনি...
কীভাবে একজন সন্তান তার বৃদ্ধ বাবা-মাকে ভুলে যেতে পারে?
জন্ম দিলেই বাবা-মা হয়ে যায়, আর জন্ম নিলেই কেউ প্রকৃত সন্তান হয় না—
নেককার সন্তান হওয়াটাই আসল প্রয়োজন।

আজকের সমাজে এমন কত মা-বাবা আছেন যারা সন্তান থাকার পরও একা, অসহায়, অবহেলিত।
জীবনের শেষ প্রান্তে এসে যাদের চোখে কেবলই আশাভঙ্গের অশ্রু…

হে আল্লাহ, তুমি ঐসব সন্তানের প্রতি তোমার লানত বর্ষণ করো
যারা বাবা-মায়ের খোঁজখবর রাখে না, দায়িত্বশীল নয়,
আর আমাকে সেই শক্তি দাও, সেই সামর্থ্য দাও,
যাতে আমি এমন অসহায় মা-বাবার পাশে দাঁড়াতে পারি।

শুধু সন্তান হলেই চলবে না—
সন্তান হিসেবে দায়িত্বশীল হওয়া, কৃতজ্ঞ হওয়া,
আর নেককার হওয়াটাই হচ্ছে আসল পরিচয়।

একটি খোঁজ, একটি কথা, একটি স্পর্শ…
এটাই হতে পারে আপনার বাবা-মায়ের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সুখ।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং নেককার সন্তান হওয়ার তাওফিক দিন।

06/01/2025

যেখানে তোমার মূল্য নেই সেখানে না যাওয়াই ঠিক,
সেটা কারো মন হোক কিংবা ঘর।

06/01/2025

ধৈর্য ধরো,
সহ্য করো
হয় জিতে যাবেন না হয় অনেক কিছু শিখে যাবেন। 👈

Address

Brahmonpara, Comilla, Bangladfesh
Cumilla
3526

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diya's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share