02/09/2025
বিশ্বাস করেন কার পোষ্ট এইটা আমি জানি না। তবে কথা গুলো পরলে বুকটা কেঁপে উঠলো।
(A)💔 15/10/2018
প্রিয় (A),
আজ বহুদিন হয়ে গেল আমার বিয়ে হয়ে গেছে। বহুদিন হলো আমি অন্য কারো স্ত্রী হয়ে গেছি। 💔😅 খুব অল্প সময়ের পরিচয় ছিল আমাদের, তাই না কলিজা? অল্প সময়ের জন্য তোমাকে পেয়েছিলাম, ভালোবেসেছিলাম, আর আজীবনের জন্য হারিয়ে ফেললাম।
আমি তোমায় আগলে রাখার মতো ভালোবেসেছিলাম। কেউ জানুক বা না জানুক, তুমি জানো আমি কতটা ভালোবাসতাম তোমায়। প্রতিদিন কথা না হলে, একদিন দেখা না হলে অস্থির হয়ে যেতাম। অথচ আজ বহুদিন হলো তোমার সাথে কথা বলি না, তোমার কণ্ঠ শুনি না, তোমার মায়া ভরা মুখ দেখি না। আর কোনোদিন দেখতেও পারব না। আজীবনের জন্য হারিয়ে ফেলেছি এই অধিকার।
আমি যেদিকেই যাই, সেদিকেই তোমার স্মৃতি দেখি। কলিজা, তুমি যদি একদিন অনলাইনে না থাকতে, আমি কত টেনশনে থাকতাম। আর আজ তুমি সারাজীবনের টেনশন দিয়ে গেলে।
আজ আর তুমি বলবে না “আমি শুধু তোমার”।
আজ আর তুমি বলবে না “আমাকে কেউ নিতে পারবে না”।
আজ আর তুমি বলবে না “গোলাপ, আমি শুধু তোমার জন্যই আছি”।
হ্যাঁ, কলিজা, আজীবনের জন্য তোমায় না পাওয়ার যন্ত্রণা দিয়ে গেলে। 😅☒
কি করিনি তোমাকে পাওয়ার জন্য? প্রতিটা মানুষের কাছে দোয়া চেয়েছি। কিন্তু কি করার, কত মানুষ যে স্বার্থপর! 💔
তোমাকে আমার জীবন থেকে একবারে সরিয়ে দিল, কলিজা। 😭
তবুও মনে রেখো, সারাজীবন তুমি-ই আমার জীবনের সবচেয়ে আপন জায়গায় থাকবে। ❤️