14/06/2025
সততাই ব্যবসার মূলধন।
🥭আমে পোকা, পচা বা অন্যকোন অসঙ্গতি; অবশ্যই জানাবেন কিন্তু।
ইনশাআল্লাহ যথাসম্ভব পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবো🥭
✒️📕📔📙
তোমাদের কর্তব্য হচ্ছে, আল্লাহকে স্মরণ রাখা এবং হালাল পদ্ধতিতে আয় উপার্জনের চেষ্টা করা। হাদীস শরীফে এসেছে-
التّاجِرُ الصّدُوقُ الأَمِينُ مَعَ النّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشّهَدَاءِ.
সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দীকীন এবং শহীদগণের সঙ্গে থাকবে। -জামে তিরমিযী, হাদীস ১২০৯
ইমাম বুখারী রাহ.-এর ব্যবসা
ইমাম বুখারী রাহ., যার কিতাব বুখারী শরীফ অত্যন্ত বিখ্যাত এবং أصح الكتب بعد كتاب الله পরিচয়ে অভিহিত, তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে ব্যবসার অঙ্গনে-
التّاجِرُ الصَدُوقُ الأَمِينُ.
‘সৎ ও আমানতদার ব্যবসায়ী’-এর এক আদর্শ নমুনা বানিয়েছিলেন।