22/01/2026
দিনটি ছিল শুক্রবার। তখন ভোর ৪ টা, চারপাশে শুনশান নিরবতা। সেই নিরবতা ভেদ করে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন রানু। কন্যা সন্তানের আগমনে রানু খুশি হলেও খুশি হতে পারেন নি তার স্বামী আর শশুর বাড়ির লোকজন। মেয়েটির জন্ম হয় রানুর বাবার বাড়িতেই।রানুর ভাই ফুটফুটে ও-ই কন্যা শিশুটির নাম রাখেন চারুলতা। দেখতে দেখতে বড় হতে থাকে চারু।প্রায় তিন মাস কেটে গেলেও চারুর বাবা তাকে দেখতে আসেনি।চারু জানেনা বাবা দেখতে কেমন হয়। হঠাৎ একদিন বিকাল বেলা রানুর স্বামী আসে মেয়েকে দেখতে। ফুটফুটে ওই মেয়েটির নিষ্পাপ চাহনি বাবা মহিনের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। সে কোলো তুলে নেয় তার মেয়েকে।সে বারবার রানুর কাছে ক্ষমা চাইতে থাকে এতদিন আসতে না পারায়। তারপর,,,,,,, বাকি অংশ থাকছে পরের পার্টে,,,,,,