Rafi-HealthCare.

Rafi-HealthCare. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rafi-HealthCare., Health Food Shop, Dhaka.

#আপনার_স্ত্রী_কাছে_আপনি_কি_ভীত??
#অতি_রিক্ত_হস্ত_মৈথু_নের_কারনে_বিয়ে_করতে_ভয়_??
🎖️ডেলিভারিঃ- বাংলাদেশর যে কোন জেলা বা থানায় প্রোডাক্ট হোম ডেলিভারি দিচ্ছি। প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্টের টাকা দিবেন।

পুরুষের সেক্সের উর্বরতা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন লাইফস্টাইলের ৬টি মারাত্মক ভুল  নিচে বর্ণনা করে দেওয়া  হলো.........১. ...
26/04/2026

পুরুষের সেক্সের উর্বরতা ক্ষতিগ্রস্ত করতে পারে এমন লাইফস্টাইলের ৬টি মারাত্মক ভুল নিচে বর্ণনা করে দেওয়া হলো.........

১. ধূমপান ও তামাক সেবন
শুক্রাণুর সংখ্যা, গতি ও DNA-র গুণগত মান কমিয়ে দেয়।

২. অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ
টেস্টোস্টেরন হরমোন কমায় এবং শুক্রাণু উৎপাদন ব্যাহত করে।

৩. স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তা
হরমোনের ভারসাম্য নষ্ট করে ও স্ক্রোটাল তাপমাত্রা বাড়ায়।

৪. অতিরিক্ত তাপের সংস্পর্শ-
ল্যাপটপ কোলে রাখা, গরম পানি দিয়ে গোসল, টাইট আন্ডারওয়্যার, শুক্রাণু ক্ষতিগ্রস্ত করে।

৫. দীর্ঘমেয়াদি মানসিক চাপ ও কম ঘুম স্ট্রেস হরমোন বাড়িয়ে প্রজনন হরমোন দমন করে।

৬. অতিরিক্ত হস্তমৈথুনের ফলে বীর্য পাতলা, লিংগ উত্থানে সমস্যা, দ্রুত বীর্য পাত, সহবাসে অনিহা ও শারীরিক দূর্বলতা হয়।

উল্লেখিত জীবন যাপনে অভ্যস্ত থাকলে দ্রুত পরিত্যাগ করে চিকিৎসকের পরামর্শ নিন৷

হ্যা এবার আসুন আসল কথায়
যৌন শক্তি কমে গেলে বা যৌন রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বেশির ভাগ ক্ষেত্রে চিকিৎসা ছাড়া যৌন রোগ ভালো হয়না। অনেকে মনে করে কিছুদিন পুষ্টিকর খাবার খাবো আর রেষ্ট নিবো তাহলেই রোগ সেরে যাবে কিন্তু একবার রোগ জন্ম নিলে বিনা চিকিৎসায় ভালো হবার সম্ভাবনা নেই। মনে রাখবেন যৌন রোগের জন্য অন্য চিকিৎসার তুলনায় আয়ুর্বেদিক বা ভেষজ চিকিৎসা সবচেয়ে নিরাপদ ও স্থায়ী।
কারন অন্য চিকিৎসায় ওষধে নিশ্চিত ক্যামিকেল থাকে যা কিছুটা উপকার করলেও দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা আছে আর ভালো আয়ুবেদিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে তিনি সঠিক ভেষজ দ্বারা ওষধ দিলে দিবে যাহা কিছুদিন সেবনের ফলে সঠিক সমাধান হবে স্থায়ী ভাবে

15/04/2026

যৌন সমস্যা কোনো লজ্জা নয়, এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা! 🩺✨

আমাদের সমাজে আজও যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলাকে 'লজ্জার' বিষয় মনে করা হয়। কিন্তু জানলে অবাক হবেন, শরীরের অন্যান্য অসুখের মতো যৌন সমস্যাও সঠিক চিকিৎসায় পুরোপুরি নিরাময়যোগ্য।

কেন সমস্যা লুকিয়ে রাখা বিপজ্জনক?
অনেকেই লজ্জা বা সংকোচের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না গিয়ে হাতুড়ে ডাক্তার বা ইন্টারনেটের ভুল তথ্যে বিভ্রান্ত হন। এতে সমস্যা কমার বদলে আরও জটিল আকার ধারণ করতে পারে।

সঠিক চিকিৎসা কেন জরুরি?

সুস্থ দাম্পত্য জীবন: সুন্দর ও বাধাহীন যৌন জীবনের জন্য সঠিক চিকিৎসা ও পরামর্শ অত্যন্ত প্রয়োজন।

জটিলতা প্রতিরোধ: সময়মতো চিকিৎসা না নিলে পরবর্তীতে বন্ধ্যাত্ব বা শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হতে পারে।

মানসিক প্রশান্তি: যৌন সুস্থতা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়。

মনে রাখবেন, সচেতনতাই সুস্থ জীবনের প্রথম ধাপ। আপনার সমস্যা লুকিয়ে না রেখে আজই সঠিক পথে সমাধানের চেষ্টা করুন। 🌱

31/03/2026

ডি'ভোর্স..!

জীবনটা আসলে খুব সহজ, কিন্তু সংসারটা? সংসারটা ভয়ংকর কঠিন। বিশেষ করে আমাদের গ্রাম বাংলায়। আর এই কষ্টটা যেন শুধু মেয়েদেরই ভোগ করতে হয়। ছেলেরা যেখানে একটু স্বাধীনভাবে চলতে পারে, সেখানে একটা মেয়েকে বিয়ের পর থেকে পুরো পরিবারের, আত্মীয়স্বজনের, এমনকি পাড়া-প্রতিবেশীরও মন যুগিয়ে চলতে হয়।

গ্রামের সংস্কৃতিটাই এমন। নতুন বউয়ের উপর সবার প্রচণ্ড এক্সপেক্টেশন থাকে। রাঁন্না, ঘরকন্না, শাশুড়ির সেবা, দেবর-ননদের খেয়াল রাখা সবকিছুতেই তাকে পারফেক্ট হতে হবে। কিন্তু বউয়ের যেনো কোনো এক্সপেক্টেশন রাখার অধিকার নেই। এটাই আমাদের সংস্কৃতি। একটা মেয়ে যেন শুধু দিতেই জন্মেছে, নিতে নয়।

আচ্ছা এবার আসল কথাটা বলি:
বিয়ের ক্ষেত্রে প্রেম করে বিয়ে করুন, অথবা ঘটকের মাধ্যমে সেটা বড় বিষয় নয়। সাইকোলজিক্যালি দেখতে গেলে বিয়ের পর প্রায় *১২ থেকে ১৮ মাস* পর্যন্ত সংসারে ঝ'গড়া-ঝা'মেলা, অ'শান্তি, অভিমান লেগেই থাকে। কারণ আপনি একটা সম্পূর্ণ অচেনা মানুষকে বিয়ে করেছেন। আর যদি চেনা হয়েও থাকে দূর থেকে তার হাসি, কথা, স্বপ্ন এসব দেখেছেন, কিন্তু তার রাগ, অভ্যাস, ছোট ছোট পছন্দ-অপছন্দ, সীমাবদ্ধতা এগুলো তো জানতেন না। এই ১৮ মাস সময় লাগে একে অপরকে সত্যিকারের চেনার। তারপরই সংসারটা ধীরে ধীরে নিউট্রাল হয়, স্বাভাবিক হয়।

কিন্তু যদি ১৮ মাস পার হয়ে যাওয়ার পরও প্রতিদিন অ'শান্তি লেগেই থাকে? যদি দুজনের মধ্যে কোনো বনিবনা না হয়? যদি একে অপরের কথা, অনুভূতি, স্বপ্ন কেউই বুঝতে না চায়?

তখনই আপনি *সেপারেশন* বা ডি'ভোর্সের কথা ভাবতে পারেন।

Mere Pyare Bhai Aur Bahana.
কিন্তু মনে রাখবেন: যেকোনো সম্পর্কই টিকে থাকে শুধুমাত্র যখন *দুজনেই* তা টিকিয়ে রাখতে চায়। একজন একা চেষ্টা করলে কিছুই হয় না।

তবে ডি'ভোর্সের আগে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই: যে মেয়ে স্বাবলম্বী (independent), তার তো কোনো ঠেকা পরে নাইই, আপনার মা'ইর খাওয়ার পরও আপনার সংসার করবে। সে চাইলে চলে যেতে পারে। কিন্তু যে মেয়ে আপনার উপর নির্ভরশীল (dependent), যার কোনো আলাদা আয় নেই, যে শুধু স্বামী আর সংসারের উপর নির্ভর করে আছে দয়া করে তার উপর কখনো জুলুম করবেন না। মা'রধর, মানসিক নি-র্যাতন, অ'ত্যাচার এগুলো কখনোই সমাধান নয়।

স্বামী-স্ত্রীর সম্পর্কটা আসলে মধুর সম্পর্ক।
সমস্যা হলে দুজনে সরাসরি বসে কথা বলুন, চিৎকার-চেচামেচি নয়, কোনো অভিযোগ নয়। একজন আরেকজনের ভালো লাগা-মন্দ লাগা বোঝার চেষ্টা করুন। আপনি যদি তারটা বোঝেন, সে-ও আপনারটা বুঝবে। এভাবেই সম্পর্ক মজবুত হয়।

আল্লাহ বলেন:
“তোমরা তাদের সাথে উত্তমভাবে বসবাস করো।” (সূরা আন-নিসা ৪:১৯) অর্থাৎ, সম্পর্কের ভিত্তি হলো মমতা, সম্মান, ন্যায়। আর ডি'ভোর্স? এটাও হালাল, কিন্তু সবচেয়ে অপছন্দনীয় নি'কৃষ্ট হালাল কারণ এটা একটা ভাঙন, সমাধান না।

যে যার মতো চললে পৃথিবীর কোনো সম্পর্কই টিকবে না। সংসার মানে শুধু একসাথে থাকা নয় একসাথে বাঁচার চেষ্টা করা।

Reality Check:
তাই নিজেকে প্রশ্ন করুন: আমি কি সত্যিই সবটা দিয়েছি? আমি কি তার মনটা বোঝার চেষ্টা করেছি? সব দোষ কি তার আমার কোন দোষ নেই.?

সংসার ভাঙা সহজ।
কিন্তু একটা সুন্দর সংসার গড়ে তোলা সেটাই আসল চ্যালেঞ্জ। ❤️

29/03/2026

আপনার জীবনে একজন ভালো জীবনসঙ্গী থাকলে আয়ু বাড়ে!

Mere Pyare Bhai Aur Bahano.
আজকের ব্যস্ত জীবনে অনেকে ভাবেন, বিয়ে করলে ঝামেলা বাড়বে, স্বাধীনতা কমবে। কিন্তু বিজ্ঞান ও ইসলাম দুটোই বলছে ঠিক উল্টোটা, একজন সত্যিকারের ভালো, সহানুভূতিশীল জীবনসঙ্গী থাকলে শুধু মনের শান্তি নয়, শরীরের আয়ুও বাড়ে.!

বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী, সুখী বিবাহিত দম্পতিরা অবিবাহিত বা অসুখী দম্পতিদের চেয়ে দীর্ঘায়ু হয়।

আচ্ছা, এবার মূল টপিক আসি:
নিউরোসাইন্স কী বলে জানেন? মানুষের মস্তিষ্ক সামাজিক সংযোগের জন্য ডিজাইন করা। বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্ক যেমন জীবনসঙ্গী মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ সিস্টেমকে প্রভাবিত করে:

১। (Oxytocin) Bonding Hormone, ভালোবাসা, স্পর্শ, নিরাপদ সম্পর্ক এসব অক্সিটোসিন বাড়ায়।
এবং এটা: স্ট্রেস কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হার্টের ঝুঁকি কমায়।

২। (Cortisol) Stress Hormone, একজন সাপোর্টিভ পার্টনার থাকলে কর্টিসল লেভেল কম থাকে। কিন্তু টক্সিক সম্পর্ক হলে ঠিক উল্টোটা হয় তখন আপনার শরীর প্রতিদিন ছোটখাটো যু-দ্ধ করে।

৩। (Vagus Nerve) অ্যাক্টিভেশন, নিরাপদ সম্পর্ক ভেগাস নার্ভকে সক্রিয় করে যা হার্ট, ইমিউন সিস্টেম, এবং Emotional Regulation ঠিক রাখে। সুখী দাম্পত্য জীবন হার্ট ডিজিজ, ডি'প্রেশন এবং Premature D'eath এর ঝুঁকি কমায়।

উদাহরণস্বরূপ: দুইজন ব্যক্তির কথা কল্পনা করুন: সুমন: বাসায় গেলে মানসিক শান্তি পায়। স্ত্রী তার কথা শোনে, বুঝে, মানসিক সাপোর্ট দেয়। ফলে তার ব্রেইন নিরাপত্তা ফিল করে, শরীর রিল্যাক্সড হয়, ঘুম ভালো + আয়ু বাড়ে।

অন্যদিকে মাহফুজ:
বাসায় গেলে টেনশন শুরু। ঝ'গড়া, অবমূল্যায়ন, মানসিক চাপ। ফলে কর্টিসল বাড়ে, ব্লাড প্রেসার বাড়ে, ইমিউনিটি কমে + আয়ু কমে। একই বয়স, একই শহর কিন্তু সম্পর্কের কোয়ালিটি তাদের শরীরের ভেতরে দুইটা আলাদা জগত তৈরি করে।

আল্লাহ বলেন:
"আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও… (সূরা Qur'an 30:21) ইসলাম সম্পর্ককে শুধু দায়িত্ব হিসেবে না, বরং Well Being System হিসেবে দেখে।

কিন্তু বাস্তবে হয় কি.?
মানুষ একটু ভুল করবেই, আর শিক্ষার জন্য ভুল করার প্রয়োজনও আছে! আপনার জীবনসঙ্গী সেও মানুষ তারও ভুল হবে, এখন সেই ভুলকে কেন্দ্র করে আপনি যদি তিলকে তাল বানান, তাহলে সম্পর্ক নষ্টের মূল ভোক্তা আপনি নিজেই।

একজন ভালো জীবনসঙ্গী শুধু সুখ নয়, সে আপনার মস্তিষ্ক, হৃদয় ও আত্মাকে সুস্থ রাখে, আপনার জীবনে যদি এমন সঙ্গী থাকে, আল্লাহর শুকরিয়া করুন। আর যদি না থাকে, তাহলে দোয়া করুন, আল্লাহ যেন আপনাকে এমন সঙ্গী দান করেন যে আপনার আয়ু, শান্তি ও ঈমান বাড়িয়ে দেয়।

ছোট্ট একটা জীবন, এই জীবনে কিছু হইতে পারেন বা না পারেন কিন্তু একজন ভালো জীবনসঙ্গী হয়েন.!

বিয়ে করুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন!

28/03/2026

নিজের স্ত্রীকে কখনো প-র্ন ভিডিও দেখাবেন না। ❤️

Mere Pyare bhai, আজকাল অনেকেই মনে করেন.? আরে, স্ত্রীকে একটু প-র্ন দেখালে তো মজা বাড়বে, সেও এক্সাইটেড হবে, আমাদের মধ্যে স্পার্ক আসবে! সম্পর্ক আরও রোমাঞ্চকর হবে, intimacy বাড়বে।

কিন্তু বাস্তবতা হচ্ছে এটা ঠিক তার উল্টো কাজ করে। একবার দেখানোর পর আর ফেরানো যায় না। এটা শুধু একটা ভিডিও নয় এটা আপনার সংসারের শান্তি, আপনার স্ত্রীর মনে আপনার প্রতি যে নির্ভেজাল ভালোবাসা ছিল, সেটাকেই ধীরে ধীরে বিষিয়ে দেয়।

যখন আপনি নিজের স্ত্রীকে এই জিনিস দেখান, তখন তার মস্তিষ্কে একটা নতুন Benchmark তৈরি হয় যেটা বাস্তব জীবনে কখনোই মেলানো সম্ভব না।

চলুন এবার দেখে নেওয়া যাক কেন এটা এত ক্ষতিকর?

১। তুলনা শুরু হয়ে যায়।
প-র্নের নায়কেরা ৬ ফুট লম্বা, পারফেক্ট বডি, ঘণ্টার পর ঘণ্টা ধরে অসম্ভব পারফর্ম করে। আপনার স্ত্রী যখন আপনাকে তার সাথে তুলনা করবে (অজান্তেই), তখন আপনি কম পড়ে যাবেন। অনেক স্বামী পরে বলেন, আমার বউ এখন আর আমার সাথে সন্তুষ্ট হয় না, সবসময় অন্য কিছু চায়। এটা শুরু হয় প- র্ন থেকেই। আর হওয়ারই কথা, কারণ একটা ১৫ মিনিটের প-র্ন ভিডিও বানাতে তাদের কমপক্ষে ১৫ ঘন্টা সময় লাগে, ড্রা-গ নিতে হয় ইত্যাদি ইত্যাদি যেটা বাস্তব জীবনে আপনার দ্বারা সম্ভব নয়।

২। অন্য পুরুষের প্রতি আসক্তি তৈরি হয়, প-র্ন থেকেই শুরু হয় প'রকীয়া। সবচেয়ে বড় ক্ষতি এটাই। একটা বাস্তব গল্প বলি: আমার এক পরিচিত ভাই ছিল। সে ভেবেছিল, বউকে প-র্ন দেখাই, একটু মজা হবে। কিন্তু দু’মাস পর তার বউ রাতে ঘুমের মধ্যে অন্য একজনের নাম নিয়ে ফিসফিস করে কথা বলত। পরে স্বীকার করল সে পাশের বাসার হ্যান্ডসাম বয় যাকে প-র্নের নায়কের মতো দেখা যায়। আজ সেই দম্পতির ডিভোর্সের মা-মলা চলছে।

৩। আপনার প্রতি শ্রদ্ধা ও আকর্ষণ কমে যায়।
প-র্ন দেখার পর স্ত্রী আপনাকে আর তার পুরুষ হিসেবে দেখে না। সে আপনাকে দেখে একজন সাধারণ মানুষ হিসেবে, যার সাথে প-র্নের সুপারম্যানদের তুলনা হয় না। ফলে আপনার ছোঁয়া, আপনার চুমু, আপনার ভালোবাসা আর আগের মতো রোমাঞ্চকর লাগে না তার কাছে।

৪। সম্পর্কে অসন্তোষ ও অশান্তি বাড়ে,
প-র্ন দেখার পর অনেক স্ত্রীরা বলেন, তুমি তো এমন করো না কেন? ওরকম করতে পারো না কেন? এই তুলনা থেকে ঝগড়া, অভিমান, তারপর দূরত্ব। অনেক ক্ষেত্রে স্ত্রী নিজেই প-র্ন দেখা শুরু করে এবং স্বামীর অজান্তে নিজের মনকে অন্য জগতে নিয়ে যায়।

৫। মানসিক ও শারীরিক ক্ষতি।
স্ত্রী যখন প-র্নের আসক্তিতে পড়ে, তার নিজের আত্মসম্মান কমে। সে নিজেকে অপর্যাপ্ত মনে করে। আর আপনি? আপনার পারফরম্যান্স নিয়ে টেনশন বাড়ে, যা পরে ইরেকটাইল ডিসফাংশনের কারণ হয়ে দাঁড়ায়।

ভাই, সত্যি বলছি:
প-র্নে যাদের দেখানো হয়, তারা সাধারণ মানুষ না, তাদের শরীর, পারফরম্যান্স সবই ফিল্টার করা, এডিট করা। প-র্ন কখনোই দাম্পত্য জীবনকে উন্নত করে না। বরং সে আপনার স্ত্রীর মনে এমন একটা দরজা খুলে দেয়, যেটা শুধু আপনি ছাড়া অন্য সবাই ঢুকতে পারে।

যা করবেন:
আপনার স্ত্রীকে আপনার ভালোবাসা, আপনার স্পর্শ, আপনার সময় আর আপনার নিজস্ব রোমান্স দিয়ে ভরিয়ে দিন। আসল আনন্দ প-র্নে নয়, দুজনের মধ্যে খাঁটি, নির্ভেজাল ঘনিষ্ঠতায়।

যারা এখনো দেখাননি কখনো দেখাবেন না।
যারা দেখিয়েছেন এখনই বন্ধ করুন এবং স্ত্রীর সাথে খোলাখুলি কথা বলুন।

আপনার সংসারটা সুন্দর রাখুন।
প-র্নের জন্য নয়। আপনার পিওর ভালোবাসার জন্য।

**n

28/03/2026

মধ্যবয়সী পুরুষের তারুণ্য ধরে রাখার ১০টি কৌশল

'আমার কথাটি ফুরোলো, নটে গাছটি মুড়োলো।'

চল্লিশে অনেকেই ভাবতে থাকেন তাঁদের জীবনের গল্প শেষের পথে— আর কী লাভ এত কিছু করে?

ভাবনাটি ভুল।

মানুষের গড় আয়ু হিসেবে করলে আপনি অর্ধেক জীবন পার করেছেন মাত্র। এখন গল্প ফুরানোর ভাবনা ভাববেন কেন?

এ ধরনের ভাবনা আপনাকে দ্রুত কুঁজো হয়ে হাঁটা বুড়ো বানিয়ে ফেলবে। চল্লিশকে মনে হবে পঞ্চাশ।

অথচ সামান্য কিছু কাজ আপনার তারুণ্য আটকে রাখতে পারে।

চলুন— আজ সে গল্প করি।

১) উচ্ছল থাকুন। উচ্ছলতা তারুণ্যের সবচেয়ে বড় সিক্রেট।

ভাবছেন, এত সমস্যা— উচ্ছল থাকি কী করে?

একদম ভুল— আপনার টেবিলে যদি তিনবেলা খাবার আসে, রাতে ঘুমানোর জন্য যদি বিছানা থাকে, তবে আপনি দুনিয়ার ৭০% মানুষের চাইতে ভালো আছেন। সন্তুষ্ট থাকুন— খুশি থাকুন। দেখবেন, চল্লিশে নটে গাছ মুরাবে না।

২) বয়সের চিহ্ন কী?
উত্তর হচ্ছে ‘রিংকেল’ (Wrinkle), মানে ত্বক কুঁচকে যাওয়া, ভাঁজ পড়া, ঝুলে যাওয়া।

বাস্তবতা হলো, বয়সের সাথে সাথে এটা হবেই। আপনি রোধ করতে পারবেন না। তবে কমাতে পারবেন, এর গতি ধীর করে দিতে পারবেন।

এর জন্য কী করতে হবে?

ক) মুখে ও শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। চামড়া যত শুকনা থাকবে, তত বেশি রিংকেল পড়বে। বুড়োভাব বেশি আসবে। তাই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

খ) রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নইলে সূর্যের অতি বেগুনি রশ্মি মুখের চামড়া কুঁচকে দেবে।

৩) বয়স কমানোর চেষ্টা মানে কিন্তু রঙচঙে কাপড় পরে তরুণ সাজা নয়। বরং আপনার বয়সের সাথে যায় এমন পোশাক পরুন। টিনএজ সেজে বয়স কমানোর চেষ্টা হাস্যকর— বরং বয়সের সাথে মানানসই পোশাক পরলে অনেক বেশি আকর্ষণীয় লাগে। যাই পরুন— একটু হালকা রঙ বেছে নিন। খুব টাইট বা ঢিলা না, সাইজমতো পোশাক পরুন।

৪) ঘুমের অভাব মানুষকে দ্রুত বুড়িয়ে ফেলে। প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুমান।

৫) পর্যাপ্ত পানি পান করুন। শরীর আর্দ্র থাকলে তারুণ্য সজীব থাকে।
খুব অল্প দামে তারুণ্য কেনার অন্যতম উপায় হলো— পানি।

৬) প্রার্থনা মনের চাপ কমায়— শান্তি আনে। শরীর ও মনকে তরতাজা রাখতে ইবাদতের তুলনা হয় না। তাছাড়া, মেডিটেশনও মনে প্রশান্তি আনে এবং শান্ত মন তারুণ্য ধরে রাখে।

৭) পুষ্টিকর খাবার খান। চিনি খাওয়া কমিয়ে দিন। এটি এমন একটি ঘোড়া, যার পিঠে চড়ে অকাল বার্ধক্য ছুটে আসে।

৮) চুল রঙ করতে চাইলে ন্যাচারাল কালার বেছে নিন। বয়সটা চুলের রঙ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নয়। তবে না করলেও সমস্যা নেই। চল্লিশের পর হালকা নুন-গোলমরিচ রঙের প্রাকৃতিক চুল ভালোই লাগে। (ব্যক্তিগতভাবে আমি চুল রঙ করি না)

৯) নিয়মিত তিন-চার সপ্তাহ পর চুল কাটুন। দাঁড়ি, নাক, কান, ভ্রু এবং নখ নিয়মিত ট্রিম করাটাও কিন্তু চিরযৌবনের অন্যতম রেসিপি।

১০) উপরের কোনো বুদ্ধিই কাজ করবে না, যদি শরীরের যত্ন না নেন। সেক্ষেত্রে ব্যাপারটা হবে— ‘উপরে ফিটফাট— ভেতরে সদরঘাট’। তাই নিয়মিত হাঁটুন কিংবা সাইকেল চালান বা জিমে যান। যেটা ভালো লাগে, তাই করুন— কিন্তু শরীরচর্চা বাদ দেওয়া যাবে না।

আপনি কি জানেন, ১৯৯৯ সালে মহিলাদের ভোটে বিংশ শতাব্দীর সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে নির্বাচিত হয়েছিলেন?

অভিনেতা শন কনোরি (Sean Connery)

তখন তাঁর বয়স কত ছিল, জানেন?

৬৯!

এ বয়সে শন কনোরি যদি শতাব্দীর সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হতে পারেন— আপনি চল্লিশে এসে পারবেন না কেন?

আপনাকে বিশ্বজয় করতে বলছি না— নিজের আয়না জয় করুন, তাহলেই হবে।

পাদটীকা: চিরন্তন সত্য হলো, বয়স আপনি আটকাতে পারবেন না— তবে বুড়োটে ভাবকে থমকে দিতে পারেন। এটিও কম পাওনা নয়। পঞ্চাশে যদি মনে হয় আপনার বয়স চল্লিশ— কী চমৎকার হবে তাই, না?

ছবি: অভিনেতা শন কনোরি। বিংশ শতাব্দীর সবচেয়ে আকর্ষণীয় পুরুষ।

26/03/2026

‘চলো একসাথে বুড়ো হই— সামনে কত আনন্দ যে অপেক্ষা করছে!’

যারা নতুন বিয়ে করেছেন তাঁদের অভিনন্দন।

মাত্র শুরু করা সংসারযাত্রা অনেক দীর্ঘ হবে। যদি এ যাত্রাপথ আনন্দের না হয়— যদি দুজনে হাত ধরে সে পথ পাড়ি না দেন তবে জীবন অনেক কঠিন হবে।
এটি যাতে আনন্দের হয়, উপভোগের হয়, সেজন্য প্রথম তিন বছর কিছু কাজ করতে পারেন। কাজগুলো ছোটো ছোটো বীজের মতো— কিন্তু ঠিকভাবে রোপণ করলে এগুলোই সংসারকে ফুলে ফুলে ভরা বিশাল বাগানে পরিণত করবে।

১) টিনএজার হয়ে যান। মাটিতে লেপ্টা মেরে বসে খুনসুটি করুন। বকবক করুন। সহজ কাজ, কিন্তু সম্পর্ককে জমিয়ে মিষ্টি ক্ষীর বানিয়ে ফেলে। এই ক্ষীরের নাম বন্ধুত্ব। যে দম্পতি পরস্পরের বন্ধু হয়ে যান, তাঁদের চেয়ে সুখী আর কেউ নেই।

২) চায়ের কাপ নিয়ে মুখোমুখি বসুন। চায়ের কাপ সংসারে যে উষ্ণতা আনে, তা অতুলনীয়।

৩) বাড়ির বাইরে যান— গল্প করতে করতে দুজনে একসঙ্গে হাঁটুন। এটি দুজনের বোঝাপড়ায় আলাদা মাত্রা আনবে।

৪) বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখুন। দেখবেন সম্পর্কে নতুন রসায়ন জন্ম নিচ্ছে। বৃষ্টির শব্দের মাদকতা এই অপার্থিব রসায়ন তৈরি করে।

৫) দুজন দুজনের জন্য আলাদা আলাদা ডিশ রান্না করুন। সে খাবার একসাথে খান। আজ মনে হচ্ছে, খুব ছোটো ব্যাপার, কিন্তু এটিই একসময় সবচেয়ে আনন্দের স্মৃতিগুলোর একটি হবে।

৬) একসাথে প্রিয় গানগুলো শুনুন। গান হচ্ছে উষ্ণ প্রেমের জন্মগৃহ। সে ঘরে একবার ঢুকতে পারলে বুকের ভেতর অলৌকিক এক নেশা তৈরি হয়। এ নেশা পরস্পরকে আরও ভালোবাসার নেশা।

৭) দুজনে মিলে রোমান্টিক সিনেমা দেখুন। শুধুই দুজনে। রোমান্টিকতায় কিছুক্ষণ হারিয়ে যান। সময়টা রোমান্টিকতার।

৮) কোনো ঘোষণা ছাড়াই একটি দিন একান্ত নিজেদের করে নিন।

সেদিন শুধু নিজেদের—
আর কারো নয়।

কোনো কাজ নয়—
বিছানাটা অগোছালো থাকুক,
সিঙ্কে পড়ে থাকুক থালাবাসন—
এমনকি রান্নার ঝামেলায়ও যাবেন না।

খাবার কিনে আনুন।
ফোন থাকুক বন্ধ।

‘সেদিন শুধু মিশিবার—
অলস ভালোবাসিবার।’

৯) খুব ছোটো ছোটো উপহার দিয়ে একে অন্যকে সারপ্রাইজ দিন। এ বিস্ময় বড় আনন্দের। বড় মমতার। এই মমতা আপনাদের চিরদিন ছায়া দিয়ে রাখবে।

১০) মাঝে মাঝে রাত জাগুন। বারান্দা বা জানালার কাছে বসে মধ্যরাতের ভাষা শুনুন— সে ভাষা অদ্ভুত রোমান্টিক! কী অসাধারণ এ মুহূর্ত, কল্পনাও করতে পারবেন না।

আপনাদের আগে পরিচয় থাকুক বা না থাকুক— বিয়ের পর প্রথম তিন বছর পরস্পরকে নতুন করে আবিষ্কার করার জন্য খুব গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন প্রেম থাকলেও বিয়ের পর আপনি সঙ্গীর অনেক কিছুই আবিষ্কার করবেন, যা আগে দেখেননি। সেগুলো ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। এগুলো সয়ে নিয়ে বাস্তবে সংসার সাজানোর জন্য এ তিন বছর প্রেমকে নবায়ন করা খুব জরুরি।

আগে পরিচয় না থাকলে নতুন মানুষটির সাথে ঘোরতর প্রেম করা শুরু করতে হবে। এ রসায়ন ভালো না হলে সামনে একসাথে চলা খুব কঠিন হবে।

মনে রাখবেন— মোটাদাগে প্রায় পঞ্চাশ বছরের যুগল জীবন আপনারা শুরু করেছেন।
এটি একটি দীর্ঘ রেলভ্রমণ। প্রথম তিনটি স্টেশন খুব ভালোভাবে পাড়ি দিন— বাকি সাতচল্লিশটি স্টেশন খুব আনন্দে পার হয়ে যাবেন।

তিনটি স্টেশন মানে প্রথম তিন বছর।

একসাথে আপনাদের চুল পাকুক— এরচেয়ে আনন্দের আর কিছু নেই।

আপনাদের ট্রেন যেদিন পঞ্চাশতম স্টেশন পার হবে, সেদিন আমি হয়তো থাকব না। তাই অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম।

পাদটীকা: বিয়ের তিন বছর পর যে এগুলো করা যাবে না- তা কিন্তু নয়।



#আসুনমায়াছড়

24/03/2026

‎কেন নারীর চোখে ঘরের স্বামীর চেয়ে বাহিরের পুরুষটাই বেশি সুন্দর লাগে?

‎২ মিনিট সময় ব্যয় করে সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য,, এটি একটি সচেতন মূলক পোস্ট।

‎ঘরের ভেতরে থাকা মানুষটাকে আমরা কখনোই “নতুন” চোখে দেখি না।
‎কারণ—একসাথে থাকা মানেই শুধু প্রেম নয়; সঙ্গে থাকে দায়িত্ব, সমস্যা, ঝগড়া, অভিমান, হিসাব—প্রতিদিনের জীবনের ধুলোবালি।

‎আর বাইরে থাকা মানুষটার কাছে আমাদের কোনো সমস্যা নেই।
‎তার সামনে আমরা সবসময় পরিপাটি, হাসিমুখ, নিয়ন্ত্রিত।
‎এই জায়গাটা থেকেই তুলনা শুরু হয়।

‎১,ঘরের স্বামীর চেয়েও বাইরের পুরুষকে ভালোলাগার প্রথম কারণ হচ্ছে—পরিচিত মুখে ‘একঘেয়েমি’ তৈরি হয়

‎দীর্ঘদিন একই মানুষকে দেখলে আকর্ষণটা কমে যাওয়া খুব স্বাভাবিক।
‎মানুষের মস্তিষ্ক নতুন জিনিসে বেশি টান পায়—এটা প্রাকৃতিক।

‎স্বামীকে প্রতিদিন ক্লান্ত, চাপা, বিরক্ত, চাপে থাকা অবস্থায় দেখা যায়।
‎বাইরের পুরুষটাকে দেখা যায়—হাসিমুখে
‎সাজগোজ করে —আত্মবিশ্বাসী ভঙ্গিতে
‎বিনয়ী আচরণে
‎তাই চোখে তাকে বেশি “সুন্দর” মনে হয়।

‎✔ ২. বাহিরের মানুষ দেখায় শুধু “সেরা দিক”টুকু

‎বাহিরের পুরুষ:
‎সুন্দরভাবে কথা বলে, ভদ্র আচরণ করে,,
‎নিজেকে গুছিয়ে রাখে,, সম্মান দেখায়

‎আর ঘরের স্বামী:
‎নিজের উল্টো দিকও প্রকাশ করে, খারাপ মুডে থাকে,
‎কাজের চাপ থাকে,
‎সবসময় মিষ্টি কথা বলে না।
‎মানুষ যার “খারাপ দিক” জানে না তাকে সবসময়ই বেশি ভালো মনে করে।

‎✔ ৩. দায়িত্বহীন মানুষ সবসময় আকর্ষণীয়
‎বাইরের পুরুষের কোনো দায়িত্ব নেই—
‎সে শুধু কথা বলবে, হাসবে, ভালো আচরণ করবে।

‎স্বামীর কাঁধে থাকে— পরিবার, টাকা-পয়সা
‎ভবিষ্যতের চিন্তা,
‎ঘরের দায়িত্ব।
‎দায়িত্ব মানুষকে কখনো কখনো কঠিন করে দেয়, যা আকর্ষণ কমিয়ে দেয়।

‎✔ ৪. তুলনা তৈরি হয় ‘স্বামী কী করে না’—আর ‘ও কী করে’
‎যদি স্বামী সময় না দেয়, প্রশংসা না করে, যত্ন না দেখায়—
‎নারীর মনে বাহিরের পুরুষের আচরণটা বাড়তি ভালো লাগতে পারে।

‎কারণ নারী মন চায়: —গুরুত্ব, প্রশংসা,
‎ভালোবাসা, অনুভূতির মূল্য

‎বাইরের মানুষ একটু প্রশংসা করলেই সেটা অস্বাভাবিকভাবে সুন্দর মনে হয়।

‎✔ ৫. কল্পনা বাস্তবের চেয়ে সুন্দর
‎নারী বাহিরের পুরুষকে যতটা দেখে, তার চেয়েও বেশি কল্পনা করে।
‎কল্পনা সবসময় বাস্তবের চেয়ে সুন্দর।

‎স্বামী বাস্তব—
‎কল্পনার সুযোগ নেই।
‎বাহিরের পুরুষ কল্পনায় নিখুঁত—
‎তাই বেশি ভালো লাগে।

‎✔ ৬. সামাজিকভাবে নারীরা সম্মান পেলে দ্রুত আকৃষ্ট হয়
‎বাইরের পুরুষ যদি— সম্মান দেয়,
‎মনোযোগ দেয়,
‎কথা শুনে
‎প্রশংসা করে
‎তাহলে নারীর মনে একটা ভালো লাগা তৈরি হয়।

‎স্বামী অনেক সময় “স্বাভাবিক ধরে নেয়”, তাই সেই মনোযোগটা কমে যায়।

‎✔ ৭. নিজেকে ‘মুল্যবান’ মনে হলে মানুষ আকর্ষিত হয়
‎স্বামীর কাছে নারী হয়— অভ্যস্ত
‎পরিচিত
‎দৈনন্দিনের অংশ
‎কিন্তু বাহিরের মানুষের কাছে যদি নারী নিজেকে— বিশেষ সুন্দর,, গুরুত্বপূর্ণ,,, মূল্যবান মনে করে—তাহলে তাকে বেশি আকর্ষণীয় মনে হয়।

‎🔥সত্যটা হলো
‎বাহিরের পুরুষ বেশি সুন্দর নয়।
‎নারীর চোখে তিনি সুন্দর লাগে কারণ—তিনি “নতুন”, “ঝামেলাহীন”, “সম্মান দেখাতে জানে”, আর “খারাপ দিকগুলো চোখে পড়ে না”।

‎আর স্বামী—
‎সব ভালো-খারাপ দিক মিলিয়ে বাস্তব মানুষ।
‎যারা পেইজটি ফলো করেন নাই নিল লেখাই চাপ দিয়ে ফলো করুন 👉 সুভাষিণী彡
‎—Hafiz Abu Nayem

আর নয় হতাশা, আর নয় অশান্তি, এবার হবে আপনার জয় ইনশাআল্লাহ।সারাদেশে কুরিয়ারে ১ থেকে ৩ দিনের মধ্যে পৌঁছে দেয়া হয়। পন্য হাতে...
17/03/2026

আর নয় হতাশা, আর নয় অশান্তি, এবার হবে আপনার জয় ইনশাআল্লাহ।

সারাদেশে কুরিয়ারে ১ থেকে ৩ দিনের মধ্যে পৌঁছে দেয়া হয়। পন্য হাতে পেয়ে ওখানেই মূল্য পরিশোধ এর সুযোগ রয়েছে।

17/03/2026

মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায়, অথচ বেঁচে থাকতে আমরা টাকা খরচ করি না। সেদিন এক ধনকুবের মারা গেলেন। বিধবা স্ত্রী মৃত স্বামীর ২০০ কোটি টাকার ওয়ারিশ হয়েই (স্বামীর) ড্রাইভারকে বিয়ে করে ফেলল। ড্রাইভার মনে মনে ভাবল, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, এখন দেখি আমার মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন!

নিরেট সত্যটি হচ্ছে, অনেক টাকার মালিক হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘজীবন লাভ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অন্ধের মতো টাকার পিছনে না ছুটে সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত।

জীবনের নানা ঘটনা প্রবাহে আমার এই কথার সত্যতা উপলব্ধি করা যায়। যেমন:

১. দামি এবং অনেক ফাংশন ওয়ালা মোবাইল ফোনের ৭০%-ই অব্যবহৃত থেকে যায়।

২. একটি বিলাসবহুল ও দ্রুতগতি সম্পন্ন গাড়ির ৭০% গতি কখনোই দরকার হয় না।

৩. প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।

৪. আলমারি ভর্তি পোশাক পরিচ্ছদের বেশিরভাগই কোনোদিন পরা হয়ে ওঠে না।

৫. মানুষের সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থ সম্পদের ৭০%-ই আসলে অন্যের জন্য। জমানো অর্থ যাদের জন্য আপনি রেখে যাবেন, আপনার জন্য বছরে একবার প্রার্থনা করার সময়ও তাদের হবে না।

তাহলে করণীয় কী?

১. অসুস্থ না হলেও নিয়ম করে মেডিকেল চেকআপ করান।

২. পিপাসার্ত না হলেও পানি পান করুন।

৩. কারো ওপর রাগ পুষে রাখবেন না। মানুষকে ক্ষমা করতে শিখুন।

৪. আপনার সিদ্ধান্ত সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিন।

৫. যতই ব্যস্ততা থাকুক না কেন, মাঝে মাঝে সঙ্গীর সাথে নিরিবিলি কোথাও বসে গল্প করুন, বাইরে খেতে নিয়ে যান।

৬. ক্ষমতাবান হলেও বিনয়ী হোন।

৭. সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়ুন।

৮. ভালো ভালো বই পড়ুন, মজার মজার সিনেমা দেখুন, পছন্দের গান শুনুন।

৯. মাঝে মাঝে সূর্যোদয়, সূর্যাস্ত, চাঁদের আলো, কুয়াশা, খোলা আকাশ দেখুন। বছরে একবার হলেও বৃষ্টিতে ভিজুন। আর দিনে অন্তত কিছুটা সময় গায়ে রোদ লাগান।

১০. টাকা-পয়সা কম থাকলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, পৃথিবীর অধিকাংশ ধনী লোক মানসিক অশান্তিতে থাকে।

সবশেষে বলি, জীবন তো একটাই, তাই মন খুলে বাঁচুন।

Address

Dhaka
1700

Alerts

Be the first to know and let us send you an email when Rafi-HealthCare. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafi-HealthCare.:

Share