Raisa Fresh Food & Products

Raisa Fresh Food & Products আসসালামু আলাইকুম আমাদের পেইজে আপনাকে

বিশুদ্ধতার সন্ধানীর নিয়মিত ব্যবহারেই আবারও চালু হয়েছে ঘানিশিল্প।কলু, কলুর বলদ, তেঁতুল কাঠের ঘানি, দেশি সরিষা আর শতভাগ বি...
21/10/2020

বিশুদ্ধতার সন্ধানীর নিয়মিত ব্যবহারেই আবারও চালু হয়েছে ঘানিশিল্প।কলু, কলুর বলদ, তেঁতুল কাঠের ঘানি, দেশি সরিষা আর শতভাগ বিশুদ্ধতার সন্ধান করে চলেছেন অনেক প্রাকৃতিক বিশুদ্ধতার অর্গানিক ক্রেতা ও বিক্রেতারা।

লাভের প্রশ্নে আমরা ঘানি ধরে রাখতে আসেনি, আমরা শুধুমাত্র গেরস্তবাড়ির কলু আর তার বলদ যেন বেঁচে থাকে এবং গাঁও গ্রামের বিশুদ্ধ পণ্য গুলো আপনার কাছে পৌঁছানোর জন্য কাজ করছে শিকড়।

কোল্ডপ্রেস কাঠের ঘানি (ঘানির প্রথম চাপের তেল)
১ লিটার ১৮০ টাকা।
মিনিমাম ২ দিন আগে বুক করুন

সম্মানিত গ্রাহকদের কিছু প্রশ্নের জবাব

প্রশ্ন ০১ঃ- আমরা কোন সরিষা ব্যবহার করি
আমরা দেশি রাই সরিষা এবং মাঘি সরিষা ব্যবহার করে থাকি

প্রশ্ন ০২- দাম এত বেশি কেন?

প্রাকৃতিক পদ্ধতিতে সম্পূর্ণ দেশী মাঘি সরিষা দিয়ে তৈরি তেল তৈরিতে সময়, শ্রম ও খরচ দুটোই অনেক বেশি প্রয়োজন হয়। পুষ্টিগুণ অনেক বেশি তাই শতভাগ খাঁটি ঘানির তেলের দামও বেশি।
১ মন সরিষা থেকে ১৪-১৫ লিটার তেল পাওয়া যায়। তাই দাম বিবেচনায় ১৮০/- লিটার।

প্রতিটি ঘানি পরিচালনার জন্য তিন থেকে পাঁচজন লোক দরকার। অপর দিকে অভিজ্ঞতা ছাড়া এ কাজটা নিঁখুতভাবে করতেও পারে না কেউ।

অপর দিকে কোল্ডপ্রেস কাঠের ঘানি, যে তেলটি ঘানির প্রথম চাপেই উৎপাদিত হয় আমরা সেই তেলটি সংগ্রহ করে থাকি, যা প্রচলিত তেলের থেকে পুষ্টিগুণ বেশি তাই এই তেলের দামটিও একটু বেশি।

প্রশ্ন ০৩- তেলের ঝাঁজ?
আমরা সবাই জানি যে খাঁটি সরিষার তেলের ঝাঁজ খুব কড়া হয়। আদতে ঘটনা ভিন্ন। একেবারে খাঁটি দেশীয় সরিষা কাঠের ঘানিতে ভাঙা হলে, সেই তেলের ঝাঁজ হয় খুবই কম। কিন্তু সুঘ্রাণ হয় তীব্র!

আমাদের সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার-
০১৭২৪৪৫৭৮০৯

আমাদের কোন পণ্য পছন্দ না হলে আমাদের জানালে আমরা রিপ্লেস এবং রিফান্ডের ব্যবস্থা করে থাকি।

📷খেজুর কেন খাবেন?📷খেজুর একটি পরিপূর্ণ পুষ্টিকর খাবার। মানব দেহের সুস্থতার জন্য খেজুরের মতো অন্য কোন ফল নেই। সুস্থ শরীরের...
20/10/2020

📷খেজুর কেন খাবেন?
📷খেজুর একটি পরিপূর্ণ পুষ্টিকর খাবার। মানব দেহের সুস্থতার জন্য খেজুরের মতো অন্য কোন ফল নেই। সুস্থ শরীরের জন্য খাদ্যের যেসব উপাদান অতি প্রয়োজন খেজুরে তা সবই আছে। দেহে শক্তি উৎপন্ন করে অতি তাড়াতাড়ি শারীরিক শক্তিকে সর্বদাই অটুট রাখে খেজুর।
📷ইসলামিক দিক থেকে খেজুরের গুরুত্ব খুবই বেশী।
📷মহান রাব্বুল আলামিন তাঁর পবিত্র গ্রন্থ আল-কোরআনে ঘোষণা করেন- “খেজুর এবং আঙ্গুর ফল থেকে উত্তম খাদ্য তৈরী কর। নিঃসন্দেহে বুদ্ধিমান লোকদের জন্য এতে নির্দেশন রয়েছে”-(সূরা: নাহল, আয়াত নং-৬৭)।
📷তাছাড়া সূরা-মরিয়ম এবং আনআমের ২৩নং আয়াতে খেজুরের উপকারিতা বর্ণনা করা হয়েছে। সুতরাং খেজুর একটি আল্লাহর অপার নিয়ামত।
📷পবিত্র কোরআন মাজিদে ৩০ পারার মধ্যে ২৬ বার এই খেজুরের কথা উল্লেখ করা হয়েছে।
📷আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এর প্রিয় ফল ছিল খেজুর। তিনি সকালে ৭টি খেজুর দিয়ে নাস্তা করতেন। খেজুরের উপকারিতা বর্ণনা করতে রাসুল (সা:) বলেছেন-“যে ব্যক্তি সকালে ৭টি আজওয়া খেজুর ভক্ষণ করবে সে দিন তাকে জ্বর বা যাদু আক্রান্ত করতে পারবেন”।
📷📷খেজুর রক্ত উপাদান তৈরিকারী হজম শক্তি বর্ধক, যকৃত ও পাকস্থলির শক্তি বর্ধক, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হাঁড়ক্ষয় রোধ প্রতিরোধক।
📷নিয়মিত খেজুর খেলে শরীরের শক্তি কমে না। শরীরে বয়সের ছাপ পড়ে না। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে।
📷যৌবন শক্তি অটুট থাকে। নিয়মিত খেজুর খেলে বয়স্ক হলেও যৌন ক্ষমতা ক্ষয় হয় না। নারী পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। শুক্রাণুর মান বাড়ায়। শারীরিক সক্ষমতা বাড়ে।
📷আমাদের কাছে পাবেন উন্নত মানের সুস্বাদু খেজুর.........

📷আজওয়া খেজুর-১২৫০ টাকা কেজি।
📷মাবরুম খেজুর-১২০০ টাকা কেজি।
📷সুক্কারি খেজুর-৯৫০ টাকা কেজি।
📷আম্বার (বড়) খেজুর-১৫৫০ টাকা কেজি।
📷কলমী খেজুর-৭৫০ টাকা কেজি।
📷কোন খেজুরটি আপনার পছন্দ হয়েছে জানাবেন ইনশা আল্লাহ

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের   ফেসবুক বিজনেজ পেইজ হিসেবে approved হয়েছে।
06/10/2020

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের ফেসবুক বিজনেজ পেইজ হিসেবে approved হয়েছে।

23/09/2020

খাঁটি গাওয়া ঘি 🥫

খাঁটি ঘিয়ের অনেক ভাল গুণ আছে। তবে বাজার চলতি যে সব ঘি বিক্রি হয় তার কোনটা খাঁটি আর কোনটা ভেজাল তা বুঝে তবেই কেনা উচিত। নচেৎ উপকারের বদলে অপকারও হতে পারে। আমি নিজে তৈরি করি গাওয়া ঘি। নিজে তৈরি করি বলে সবার কাছে বুক ফুলিয়ে বিক্রয় করতে পারি। শতভাগ গরুর দুধ দিয়ে তৈরি খাঁটি গাওয়া ঘি

খাঁটি ঘি-তে থাকে ফ্যাট সলিউবল ভিটামিন যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়া ঘি খেলে শরীরে বিভিন্ন হরমোনের সামঞ্জস্য বজায় থাকে ও গুড কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। আসুন ঘি এর কিছু উপকারিতা জেনে নেইঃ
১) ত্বকের শুষ্কতা দূর করে তা আর্দ্র রাখে।
২) ভিটামিন এ থাকায় এটি চোখের জন্য ভালো। গ্লুকোমা রোগীদের জন্য উপকারী। এটি চোখের চাপ নিয়ন্ত্রণ করে।
৩) ঘি খেলে যে হরমোন নিঃসরণ হয়, এতে শরীরের সন্ধিগুলো ঠিক থাকে।
৪) এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বলে অন্য খাবার থেকে ভিটামিন ও খনিজ শোষণ করে শরীরকে রোগ প্রতিরোধে সক্ষম করে তোলে।
৫) ওজন কামাতে সাহায্য করে।
৬)ত্বকের ভারসাম্যতা বজায় রাখে।
৭) পোড়া ক্ষত সারাতে কাজ করে ঘি। আয়ুর্বেদ শাস্ত্রে আছে ঘি খেলে মস্তিষ্কের ধার বাড়ে ও স্মৃতিশক্তি বাড়ে।

মূল্য: প্রতি কেজি ১৪০০ টাকা।

পাইকারি বিক্রয় করে থাকি। কেউ পাইকারি নিতে চাইলে যোগাযোগ করার অনুরোধ।

Raisa Fresh Food And Products আপনাদেরকে খাঁটি গাওয়া ঘি এর স্বাদ ও ঘ্রাণ দিতে চাই।

  #কালো_হীরা! #কালোজিরা খুব পরিচিত একটি নাম। ছোট ছোট কালো দানাগুলোর মধ্যে সৃষ্টিকর্তা যে কী বিশাল ক্ষমতা নিহিত রেখেছেন ত...
19/09/2020


#কালো_হীরা!

#কালোজিরা খুব পরিচিত একটি নাম। ছোট ছোট কালো দানাগুলোর মধ্যে সৃষ্টিকর্তা যে কী বিশাল ক্ষমতা নিহিত রেখেছেন তা সত্যি বিস্ময়কর। প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। এজন্য একে সকল রোগের মহঔষধও বলা হয়ে থাকে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, “তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্ব রোগের মুক্তি রয়েছে”।

সত্যি তাই, কালোজিরের মধ্যে রয়েছে নাইজেলোন, থাইমোকিনোন, লিনোলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, জিংক, ম্যাগনেশিয়াম ,ফসফেট, সেলেনিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-বি ২, নায়াসিন, ভিটামিন-সি, ফসফরাস, কার্বোহাইড্রেট। সুস্থ থাকতে তাই প্রতিদিন কালোজিরা খাওয়া উচিৎ।

শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার ব্যবহার হয়। কালোজিরার বীজ থেকে একধরণের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও কালোজিরা বিভিন্ন রোগের হাত থেকে দেহকে রক্ষা করে ৷ জেনে নিন কালোজিরার বিভিন্ন উপকারিতা সম্পর্কেঃ

১. রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। এতে করে যে কোনও জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে।

২. বাতের ব্যাথায় আরাম পেতে, ব্যথার জায়গা ভাল করে ধুয়ে পরিষ্কার করে কালোজিরার তেল মালিশ করুন। এক চা- চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে ১ চা চামচ কালোজিরার তেল ও ১ চা চামচ মধু মিশিয়ে দিনে তিনবার খান। ২-৩ সপ্তাহ টানা খেলে ফল মিলবে হাতেনাতে।

৩. সর্দি-কাশিতে আরাম পেতে, এক চা চামচ কালোজিরার তেলের সঙ্গে ১ চা চামচ মধু বা এক কাপ লাল চায়ের সঙ্গে আধ চা চামচ কালোজিরের তেল মিশিয়ে দিনে তিনবার খান। পাতলা পরিষ্কার কাপড়ে কালিজিরা বেঁধে শুকালে, শ্লেষ্মা তরল হয়।
পাশাপাশি, এক চা-চামচ কালোজিরার সঙ্গে তিন চা-চামচ মধু ও দুই চা-চামচ তুলসি পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি-কাশি কমে। বুকে কফ বসে গেলে কালিজিরে বেটে, মোটা করে প্রলেপ দিন একই সাথে ।

৪. ব্লাড প্রেসার নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিন সকালে দু’কোয়া রসুন চিবিয়ে খেয়ে, সারা শরীরে কালোজিরার তেল মালিশ করে রোদে আধ ঘণ্টা বসে থাকুন। পাশাপাশি ১ চা চামচ কালোজিরার তেলে ১ চা চামচ মধু মিশিয়ে খেলেও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে।

৫. কালোজিরা ডায়াবেটিস রোগীদের জন্যও খুব উপকারী। এটি রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়। এতে করে কালোজিরা ডায়াবেটিক নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে।

৬. যারা হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাস কষ্টজনিত সমস্যা দূর করে।

৭. নিয়মিত কালোজিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে মস্তিস্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে; যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।

৮. কালোজিরার থেকে তৈরি তেল আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী রিউমেটিক এবং পিঠে ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়া সাধারণভাবে কালোজিরা খেলেও অনেক উপকার পাওয়া যায়।

৯. নিয়মিত কালোজিরা খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। কালোজিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে।

১০. যেসব মায়েদের বুকে পর্যাপ্ত দুধ নেই, তাদের মহৌষধ কালিজিরা। প্রসূতি মায়েরা প্রতি রাতে শোয়ার আগে ৫-১০ গ্রাম কালিজিরা মিহি করে দুধের সাথে খেলে মাত্র ১০-১৫ দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে। এছাড়া এ সমস্যা সমাধানে কালিজিরা ভর্তা করে ভাতের সাথে খেলেও ভাল। এছাড়া ১ চা-চামচ কালোজিরার তেল সমপরিমাণ মধুসহ দৈনিক ৩বার করে নিয়মিত খেলেও শতভাগ উপকার পাওয়া যায়।
এছাড়াও নিয়মিত কালোজিরা সেবনে চুলের গোড়ায় পুষ্টি ঠিকমতো পায়, ফলে চুলের বৃদ্ধি ভালো হয় এবং চুল পড়া বন্ধ হয়। অনেকেরই চুল পড়া, দুর্বল চুল, শুষ্ক চুল ইত্যাদি নানা রকম সমস্যা থাকে। এক্ষেত্রে সপ্তাহে কয়েকবার কালিজিরার তেলের ব্যবহার চুলের সমস্যাকে দূর করতে পারে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা এলাকায় জনপ্রিয় একটি ঝাল হলো চুইঝাল। বর্তমান...
18/09/2020

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা এলাকায় জনপ্রিয় একটি ঝাল হলো চুইঝাল। বর্তমানে দেশের অন্যান্য জেলাতেও ঝাল হিসেবে এর জনপ্রিয়তা বাড়ছে।

চুই ঝালের উপকারিতা সম্বন্ধে সম্যক ধারণা দিতেই আমার এই লেখা। চুই লতা জাতীয় গাছ। এর কাণ্ড ধূসর এবং পাতা পান পাতার মতো, দেখতে সবুজ রংয়ের। চুইঝাল খেতে ঝাল হলেও এর রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণ।

চুইলতার শিকড়, কাণ্ড, পাতা, ফুল- ফল সবই ভেষজ গুণসম্পন্ন। এছাড়াও মসলা হিসেবেও এটি ব্যবহৃত হয়। তবে ঝাল হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাঁসের মাংস ও গরুর মাংস রান্না করতে।

মূলত,রান্নার জন্যে চুইঝালের কাণ্ড ব্যবহার করা হয়। চুইঝালে দশমিক ৭ শতাংশ সুগন্ধি তেল থাকে। এছাড়াও এতে রয়েছে আইসোফ্লাভোন, অ্যালকালয়েড, পিপালারিটিন, পোপিরন, পোলার্টিন, গ্লাইকোসাইডস,মিউসিলেজ, গ্লুকোজ, ফ্রুকটোজ, সিজামিন, পিপলাস্টেরল থাকে।

চুই এর শিকড়ে রয়েছে ১৩.১৫ শতাংশ পিপারিন।

আসুন এবার জেনে নিই চুইঝালের উপকারিতা।

সমূহরুচি বাড়াতে

সমূহরুচি বাড়াতে খাবারের রুচি বাড়াতে ও ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে।

ক্যানসার প্রতিরোধে

এতে প্রচুর পরিমাণে আইসোফ্লাভোন ও অ্যালকালয়েড নামক ফাইটোক্যামিকাল রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্যানসার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে।

হৃদরোগ প্রতিরোধে

দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এটি হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

পাকস্থলীর সমস্যা দূরীকরণে
পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ দূর করে। তাছাড়া গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা পালন করে।

মানসিক প্রশান্তিতে

স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে।

ব্যথা দূর করতে

আমাদের শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করে শরীর সতেজ রাখতে সহায়তা করে।

ঘুমের ওষুধ হিসেবে

এটি ঘুমের ওষুধ হিসেবে কাজ করে এবং শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে।

প্রসূতি ব্যথা

প্রসূতি মায়ের প্রসব-পরবর্তী ব্যথা প্রশমনে ভালো কাজ করে চুইঝাল। সদ্যপ্রসূতি মায়েদের শরীরের ব্যথা কমাতে চুইঝাল ম্যাজিকের মতো কাজ করে।

অ্যাজমা ও ব্রংকাইটিস রোগের ওষুধ হিসেবে

অ্যাজমা ও ব্রংকাইটিস রোগের ওষুধ হিসেবে কাজ করে।ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগপ্রতিরোধে চুইঝাল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগপ্রতিরোধে সাহায্য করে।

সুতরাং, নিঃসন্দেহে বলা যায় যে মরিচের বিকল্প হিসেবে চুইঝালের জনপ্রিয়তা বাড়লে দেশের হাজার কোটি টাকা সাশ্রয় হবে। একই সঙ্গে ভেষজ গুণ থাকার কারণে অনেক রোগব্যাধির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।

শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, জীববিজ্ঞান অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়।

★ আপনি কি জানেন আখরোট বাদাম ও মধু মিশ্রণ রেসেপি শরিরের জন্য কত উপকারী?জানতে পড়ুন-(আমাদের কাছে ভাল মানের মধু ও কালোজিরার ...
16/09/2020

★ আপনি কি জানেন আখরোট বাদাম ও মধু মিশ্রণ রেসেপি শরিরের জন্য কত উপকারী?জানতে পড়ুন-(আমাদের কাছে ভাল মানের মধু ও কালোজিরার তৈল পাবেন)

→আখরোট বাদাম ও মধু কেন খাবেন?
→ চুলকে শক্তিশালী হতে সাহায্য করে, চুল পড়া কমে এবং চুলের বৃদ্ধিতে
সাহায্য করে-
→আখরোটে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,

→ অনিদ্রা দূর করে,
→ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে,এবং
→ হৃদরোগের ঝুঁকি কমায়,
♦ শিশুদের ব্রেন শক্তিশালী করে্‌
🔴আখরোটে ওমেগা ৩ ফ্যাটি এসিড থাকে যা খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি করতে সাহায্য করে........
🔴এছাড়াও আখরোট শুক্রাণুর মানের উন্নতিতে সাহায্য করে...
🔴অগ্ন্যাশয় ক্যান্সার প্রতিরোধ করে...
🔴গর্ভবতী নারীদের জন্য উপকার......
🔴স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং স্ট্রেসের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে,
🔴বিবাহিতদের জন্য সবচেয়ে কার্যকরি রেসিপি...যা দাম্পত্য জীবনকে সুখকর করতে সাহায্য করে।।
🔴বিস্তারিত জানতে পড়ুন-
১। আখরোটে পাওয়া উচ্চমাত্রার ক্যালরি দ্রুত শারীরিক দুর্বলতা ও বিষণ্ণতা কাটিয়ে তুলতে সক্ষম। ২। উচ্চ মাত্রায় ওমেগা-৩ ফ্যাট থাকায় আখরোট দেহের উপকারী কোলেস্টেরল বাড়ায় এবং ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয়। এটি স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগ প্রতিরোধে সহায়ক।
৩। আখরোটে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বার্ধক্য, ক্যানসার এবং স্নায়ুবিক রোগও প্রতিরোধ করে আখরোট।
৪। আখরোটে পাওয়া মেলাটোনিন মস্তিষ্ককে উর্বর করে। স্মৃতিশক্তি বাড়াতে এর তুলনা নেই।
৫। নিয়মিত আখরোট খেলে টাইপ-২ ডায়াবেটিস রুখে দেয়া সম্ভব।
৬। আখরোটের ওমেগা-৩ দেহের ত্বককে উজ্জ্বল করে। আদ্রতা ধরে রাখে এবং পুষ্টি যোগায়। ত্বকের জন্য ক্ষতিকর কোষকে ধ্বংস করে আখরোট।
৭। এই বাদামে আছে ভিটামন বি এর উপাদান ফোলেট, রিবোফ্লাবিন এবং থায়ামিন। যা গর্ভবতী নারীদের জন্য আদর্শ খাবার।
কোষ্ঠকাঠিন্য দূর করার ওষুধ হিসেবেও আখরোট খাওয়া যেতে পারে।

🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀
🔴মধু ও আখরোট রেসিপি তৈরীতে শুধুমাত্র মধু ও আখরোট বাদাম প্রয়োজন হয়।
🔴🍀🌺আখরোট বাদাম ও মধু মিশ্রণ

🔴কালোজিরা ফুল ৯৫০/-ও ২৫০ গ্রাম আখরোট বাদাম ৩৫০/-মোট দাম পড়বে ১৩০০ টাকা।

🔴এক কেজি সরিষা ফুলের মধু ৫৫০ টাকা ও ২৫০ গ্রাম আখরোট বাদাম ৩৫০ টাকা
মোট -৯০০ টাকা।

🔴কোন প্যাকেজটি লাগবে জানাতে পারেন।
ইনশা আল্লাহ ভাল মানের মধু ও আখরোট বাদাম পাবেন।

কুরিয়ার খরচ ক্রেতা বহন করবেন।

বিঃদ্রঃ যেকোন একটি প্যাকেজ নিলে ছাত্রদের জন্য সার্ভিস চার্জ সর্ম্পূণ ফ্রী।

সরিষার তেলবাজারে ৩ ধরনের সরিষা দানা পাওয়া যায় ঃ১। দেশি মাঘী সরিষা ( সবচেয়ে ভাল )২। শ্বেতী সরিষা৩ । রাই সরিষাসাথে আছে দেশ...
13/09/2020

সরিষার তেল

বাজারে ৩ ধরনের সরিষা দানা পাওয়া যায় ঃ
১। দেশি মাঘী সরিষা ( সবচেয়ে ভাল )
২। শ্বেতী সরিষা
৩ । রাই সরিষা

সাথে আছে দেশের বাইরে থেকে আমদানী করা হাজার হাজার টন বিদেশী নিম্ন মানের সরিষা । বাংলাদেশের মানুষের ধারনা রঙ চকচকে + বেশী ঝাঁজ না হলে সেটা ভাল না কিন্তু দেশি মাঘী সরিষা তে ঝাঁজ কম গন্ধ কম রঙ ও চকচকে হয় না ।

তেলের রঙ ঝাঁজ +কম দামে উৎপাদনের জন্য সব ধরনের সরিষা মিশ্রণ করে মিল মালিক গন তেল ভাঙ্গায় + বিদেশ থেকে আনা নিম্ন মানের সরিষা তো আছেই ।

আপনারা যারা ডাঃ জাহাঙ্গীর এর ভিডিও দেখেছেন সুস্থ জীবন চাইলে + স্বাস্থ্য ভাল রাখতে চাইলে ভাল তেল রান্নায় ব্যবহার করতেই হবে । মানে যে তেলের উৎপাদন প্রক্রিয়ায় যত কম হিট হয় সেই তেল তো ভাল মানে আমাদের দেহের জন্য ভাল ।

আমরা সেই দিক মাথায় রেখে আপনাদের জন্য ঘানির তেল উৎপাদন ও বাজারজাতকরন করছি । সাধারনত তেল উৎপাদন পক্রিয়ার ২ টা মেশিন ব্যবহার করা হয়
১। যান্ত্রিক ঘানি
২ । স্পিনার

যান্ত্রিক ঘানিতে চাম কম দিয়ে দানা ভেঙ্গে ফেলা হয় এতে চাপ কম দেয়া হয় সুতরাং হিট ও কম হয় এ জন্য এখান থেকে যে তেল বের হয় সেটা উৎকৃষ্ট ।
ঘানিতে ৫০% তেল Extract করা হয় বাকি ৫০% স্পিনার মেশিনে ২ বার চাপ দিয়ে বের করা হয় । স্পিনার মেশিনে হিট অনেক বেশী হয় ফলে তেল পুড়ে যায় যার ফলের তেলের মান কমে যায় । গ্রাম্য অনেক মিলে দেখবেন ছোট স্পিনার ওখানে তেল আরও হিট হয় । কেমন হিট হয় পরিক্ষার জন্য যে খৈল বের হয় সেটা হাতে নেবেন আমি সিউর আপনি ওটা হাতে নিয়ে রাখতে পারবেন না ।

দেশে সয়াবিন তেল ব্যবহার চালু হবার কয়েক বছর পর থেকেই দেশের মানুষের মধ্যে মহামারী আকারে হাইপ্রেশার, ডায়াবেটিস, হার্টে ব্লক এ ধরনের বহু সমস্যা শুরু হয়েছিলো যেটি এখনো অব্যাহত আছে।

যারা রান্নার তেল পরিবর্তন করেছেন তারা শারীরিক অনেক সমস্যা থেকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ ডাঃ জাহাঙ্গীর এর ভিডিও গুলা দেখলেই প্রমান পেয়ে যাবেন

আমরা শুধু মাত্র ঘানি Extract তেল আপনাদের জন্য নিয়ে আসি । যেটা নিয়মিত রান্নায় ব্যবহার করলে আপনার "Body metabolic rate" বা "Body Metabolism" বাড়বে । আপনার পেটের গ্যাস্ট্রিক এর সমস্যা থেকে মুক্তি পাবেন ( পরিক্ষিত ) নিয়মিত সকল রান্নায় ব্যবহার করলেই ফল পাবেন 🙂 ।

মজার ব্যাপার হল খাঁটি সরিষার তেল বান্নায় পরিমানে কম লাগে ।

আমাদের কাছে সুলভ মূল্যে ঘানি ভাঙ্গা সরিষার তেল পাবেন
প্রতি লিটার মাত্র ১৮০ টাকা
১০ লিটারের উপর অর্ডার করলে পাবেন আকর্ষণী মূল্য ।

09/09/2020

#গাওয়া_ঘি_নিয়ে_কিছু_কথা

অনলাইনে কিংবা অফলাইনে- সবাই নিজের ঘি-কে খাঁটি দাবি করে একেকজন একেক দামে বিক্রি করছেন। কেউ ১০০০ টাকা কেজি দরে, আবার কেউ ১৬০০ টাকা কেজি দরে।

এক কেজি ঘি'র উৎপাদন খরচ একটু বিবেচনায় নিলেই আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আপনি কম দামে ঘি খাচ্ছেন?

বাণিজ্যিকভাবে ক্রিম সেপারেটর মেশিনের মাধ্যমে এখন দুধ থেকে ক্রিম ও ছানা আলাদা করা হয়। ৪০ কেজি দুধ থেকে গড়ে আড়াই কেজি ক্রিম হয়।এটি দুধের ফ্যাটের উপর নির্ভর করে। ক্রিম বিক্রি হয় ৪৪০ থেকে ৪৭০ টাকা কেজি দরে।
এক কেজি ক্রিম থেকে সর্বোচ্চ ৫০০ গ্রাম ঘি আসতে পারে।দেশি গরুর দুধের ক্রিমে একটু বেশি। এটা তৈরি করতে জ্বালানি ও লেবার খরচ কম নয়। এখন আপনারাই হিসাব মিলিয়ে নিন এক কেজি ঘি'র উৎপাদন খরচ কত, আর পাইকারি ও খুচরা বাজারে কত হওয়াটা যৌক্তিক?

জিনিস খাঁটি চাইলে দাম বেশি দিতে হবেই। আবার দাম বেশি হলেই যে খাঁটি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। খাঁটি ঘি চেনার জন্য অনেকে নানা রকম তত্ত্ব দেয়,অনেকেই অনেক কিছু দিয়ে বোঝায়।

খাঁটি ঘি'র গন্ধ ও স্বাদ‌ই বলে দেবে এটা খাঁটি। তবে অনলাইনে এটি পরখ করার সুযোগ নেই। এজন্য প্রতারণার শেষ নেই। আবার অনেকে খাঁটি ঘি কখনোই খাননি, যারা ভেজালটাকেই খাঁটি ভেবে সারাজীবন খেয়ে আসছেন।

যাইহোক, আমি নিজে ঘি বানিয়ে বিক্রি করছি, আশা করছি ধীরে ধীরে আপনাদের আমার ওপর আস্থা তৈরি হয়েছে। এটি একদিনে হয়নাই,এই বিশ্বাস, আস্তে আস্তে সবার মনে তৈরি হয়েছে।এজন্যই হয়তো কেউ ঘি কিনতে চাইলে সবার আগে আমাকেই দেখিয়ে দেন। আমি নিজের কাছে সারাজীবন সৎ থাকতে চাই। সবাই দোয়া করবেন।

আমার তৈরি গাওয়া ঘি পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি।

খুচরা মূল্য ১৪০০ টাকা কেজি।
হাফ কেজি ৭০০/-
২৫০ গ্রাম ৩৮০/-

কুরিয়ার খরচ ক্রেতা বহন করিবেন।

মোঃ রাসেল হোসেন
উচ্চমান সহকারী, কর অঞ্চল-নারায়ণগঞ্জ
founder Raisa Fresh foods
01724457809

07/09/2020
30/07/2020

আজ ৯ই জিলহজ্জ ৩১ জুলাই ফজর থেকে ১৩ই জিলহজ্ব আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাযের পরে তাকবীরে তাশরীক বলা ওয়াজিব।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
লা..ইলাহা ইল্লালাহ
আল্লাহু আকবর আল্লাহু আকবর
ওয়া..লিল্লাহিল হামদ্

আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতায় আজ প্রথমবারের মত পন্য ডেলিভারি করলাম। ৫ কেজি গাওয়া ঘি, ৪ লিটার সরিষার ত...
19/07/2020

আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতায় আজ প্রথমবারের মত পন্য ডেলিভারি করলাম।

৫ কেজি গাওয়া ঘি, ৪ লিটার সরিষার তেল, ৬ কেজি মধু, ১/২ লিটার কালিজিরা তেল, ৫ কেজি মরিয়ম খেজুরসহ অাখরেট ও কাঠ বাদাম।

রাইসা ফ্রেশ ফুড এন্ড প্রডাক্টস সর্বদা নির্ভেজাল ও বিশুদ্ধা খাদ্য সামগ্রী সরবরাহ করতে অঙ্গীকার বদ্ধ।

আপনাদের কোন পন্য প্রয়োজন হলে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রদত্ত ফোন নম্বরে অথবা inbox মেসেজে।

আমাদের কাছে থেকে প্রাপ্ত সেবায় যদি আপনি সন্তুষ্ট হলে অব্যশই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।

রাইসা ফ্রেশ ফুড এন্ড প্রডাক্টস এর পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Address

Road-04, Rupnagar Tinsed, Mirpur, Rupnagar
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raisa Fresh Food & Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raisa Fresh Food & Products:

Share