Ar-Ruh Origin

Ar-Ruh Origin প্রকৃতিতেই প্রতিকার

08/10/2025

লাভ ও লোভের গল্প, পর্ব-০২
#লাভ_এবং_লোভের_গল্প

07/10/2025

লাভ এবং লোভের গল্প পর্ব-০১
#লাভএবংলোভ

05/10/2025

হ্যাঁ আমরা আসলেই সার্কাসের হাতি!!!!

02/10/2025

”ল” ফিজিক্সের আলোকে উত্তর জেনে নিন আর শেয়ার করুন আপনার সহযোদ্ধাদেরকে.....

”ইনস্ট্যান্ট ডোপামিন” এক আত্নঘাতী ফাঁদ!!! আপনার "ব্রেইন"টাই  যখন আপনার ”হার্টকে” কুরে কুরে খেয়ে ফেলে.........(পর্ব-০২)(প...
30/09/2025

”ইনস্ট্যান্ট ডোপামিন” এক আত্নঘাতী ফাঁদ!!! আপনার "ব্রেইন"টাই যখন আপনার ”হার্টকে” কুরে কুরে খেয়ে ফেলে.........(পর্ব-০২)(প্রথম পর্বের লিংক কমেন্টে)
.......প্রথম পর্বের পর....
(২য় পর্ব)
না, আরসালান সাহেব ”সি-ফুডের” এত উপকারীতা জেনেও আসলে অবশেষে ”কাচ্চি বিরিয়ানি” খাবেন।
চলুন আমরা এবার আরসালান সাহেবের ব্রেইনে ঢুকে দেখব যে, তার ব্রেইনের কোন ফাংশনের কারণে তিনি ”কাচ্চি”ই নির্বাচন করলেন।
প্রথমেই সে যখন কাচ্চি বিরিয়ানির কথা চিন্তা করেছিলেন তখনই তার মানসপটে ভেসে উঠছিল বিরিয়ানি মসলা, ঘি এবং পেয়াজ বেরেস্তার সেই পাগল করা ঘ্রাণ। এটা একটি sensory cue( ইন্দ্রীয়গত সংকেত) হিসেবে তার ব্রেইনের amygdala(ইমোশন সেন্টার) এবং hippocampus(মেমোরী সেন্টার) এ trigger করে। যেহেতু সে এর আগেও অনেকবার ”কাচ্চি”র স্বাদ নিয়েছে তার ব্রেইন তাকে অতীতের উপভোগ করা স্বাদকে চরমভাবে মনে করাতে থাকে, ঐ যে, মনে আছে সে কি ভেবেছিল?----”ওহ্ ! ওরা যে কাচ্চি বিরিয়নিটা করেনা? It's just wow, delicious!!”---
যদিও সে এখনও খায়নি, কিন্ত ঐ ”অতীত স্বাদ” পাওয়া কল্পনায়, ইতিমধ্যেই তার ventral tegmental area (VTA) ডোপামিন রিলিজ করতে শুরু করে।ডেপামিন হলো এমন একটি নিউরোকেমিক্যাল যেটা একজন মানুষকে সুখানূভুতি দেয় এবং স্টেজ অনুযায়ী চরমভাবে পুলকিত করে এবং তার nucleus accumbens (reward hub) তার এই ভবিষ্যৎ সুখ পাওয়ার উত্তেজনায় বারুদ ঢেলে দেয়।
ব্রেইনের এতগুলো পার্ট যখন তাকে চরভাবে শুধু ”কাচ্চি বিরিয়ানি”র দিকেই ধাবিত করে তখন তার prefrontal cortex (ডিসিশন মেকিং প্রসেস) পুরোপুরি ”হাইজ্যাকড” হয়ে যায় । সে তখন ড্রাইভারকে বলে ”গাড়ীটা দম-লাদিদের সামনে রাখ”। আর মনকে বলে ”সি-ফুড অন্য আরেকদিন। মাত্র একদিন বিরিয়ানি খেলে কিছুই হবেনা”।
সে ভুলে যায় এই একদিন করে করেই ইতিমধ্যেই তার বিগত ২ বছরে তার ৩০০+ প্লেট ”কাচ্চি” খাওয়া হয়ে গেছে। পরিণাম খুব কাছেই , ইদানীং বাসায় কিংবা লিফট পেতে দেরী হলে দুটো সিড়ি পেরুলেই বুকের ”ভেতরটায়” কেমন যেন!!! ব্যাথা ব্যাথা করে, নিশ্বাস নিতে কষ্ট হয়, কেমন যেন চাপ অনুভূত হয় তার।
তবে কি তার ”ব্রেইন”ই তার ”হৃদপিন্ড”কে এইভাবে ধোকা দিয়ে তিলে তিলে -কুরে কুরে খাচ্ছে ?

#হৃদয়যুদ্ধ #প্রাকৃতিকসমাধান #হৃদয়হোকউন্মুক্ত

”ইনস্ট্যান্ট ডোপামিন” এক আত্নঘাতী ফাঁদ!!! আপনার "ব্রেইন"টাই  যখন আপনার ”হার্টকে” কুরে কুরে খেয়ে ফেলে.........(পর্ব-০১)আর...
28/09/2025

”ইনস্ট্যান্ট ডোপামিন” এক আত্নঘাতী ফাঁদ!!! আপনার "ব্রেইন"টাই যখন আপনার ”হার্টকে” কুরে কুরে খেয়ে ফেলে.........(পর্ব-০১)

আরসালান খান, প্রফিশিয়েন্ট বিজনেস ইনভেষ্টর, গিয়েছেলেন গুলশান -০২ এ একটি বিজনেস ডিল সাইন করতে। কাউন্টারপার্টিকে নেগেশিয়েট করে অবশেষে ডিলটি সাইন হয়েছে কিন্ত ধকল গেছে প্রচুর। সময়তো তিনগুন লেগেছেই ,দুপুর গড়িয়ে এখন ক্ষুধায় পেটটা টনটন করছে। আবার যেতে হবে বনানী IECC তে, বড় ছেলের নেদারল্যান্ডস এর এডুকেশন ভিসা টা হবে হবে করে আটকে আছে। সেখানে আবার কতক্ষণ লাগবে কে জানে?
--ঠিক আছে, IECC এর ঐ ১০ নম্বর রোডেই ”দম-লাদিদ” রেস্টুরেন্ট । ওহ্ ! ওরা যে কাচ্চি বিরিয়নিটা করেনা? It's just wow, delicious!!
জিভে জল চলে এল, এদিকে ড্রাইভারও জিজ্ঞেস না করেই শিডিউল অনুযায়ী লেফট টার্ন করে বনানী ১০ নম্বর রোডে ঢুকিয়ে দিয়েছে।
হঠাৎ, আরসালান সাহেবের কপালে চিন্তার ভাজ!!
--ইদানিং ”কাচ্চি”র প্রতি ক্রেভিংটা বেড়েই চলছে। দু একদিন পরপরই খাওয়া হচ্ছে। বয়সও তো কম হলোনা ৪৫ ছু্ঁই ছুঁই। বাসা থেকে এক স্টেপও হাটা হয়না। ওজনও বাড়ছে বেপরোয়াভবে। আজও কি সেই ”কাচ্চি বিরিয়ানী”?
--আচ্ছা গাড়িটা IECC গলিতে আগেই না নিয়ে সোজা এগিয়ে গেলেইতো ”নর্থ ফিস” রেস্টুরেন্ট। সেখানে হেলদি ”সি-ফুড এন্ড সালাদ” পাওয়া যায়। সেদিন USA এর Cleveland Clinic এর কার্ডিওলজিষ্টরা বলছিলেন এই মেডেটেরেইনিয়ান সি ফুড গুলো কত* উপকারী* বডি, হার্ট এবং ব্রেইনের জন্য। কিন্ত এই সি-ফুডের কথা মনে হতেই যেন জীভের পানি শুকিয়ে গেল।
(এবার সে একটু যুক্তি দিয়ে ভাবতে চায়)
--আচ্ছা, বিরিয়ানীতে আছে কি? মানে এটার মধ্যে কি কি দেয়া হয়?

1. **অতিরিক্ত সাদা চাল (পলিশ করা বাসমতি বা কালোজিরা চাল)-- আঁশ কম → হজম ও হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর।

2. **অতিরিক্ত তেল / ঘি-- এলডিএল কোলেস্টেরল বাড়ায়,ধমনী ব্লক ও স্থূলতা ডেকে আনে।

3. **অতিরিক্ত চর্বিযুক্ত মাংস (গরু/খাসি/মুরগি)*--লাল মাংস (গরু/খাসি) হৃদরোগ ঝুঁকি বাড়ায়।

4. **অতিরিক্ত লবণ--সরাসরি উচ্চ রক্তচাপ সৃষ্টি করে।

5. **কৃত্রিম সিজনিং কিউব / মসলা মিক্স-- খুব বেশি সোডিয়াম, প্রিজারভেটিভ ও এমএসজি থাকে যা পানি জমা, উচ্চ রক্তচাপ ও মাথাব্যথা ডেকে আনে।

6. **বারিস্টা (গভীর তেলে ভাজা পেঁয়াজ)-- বারবার ব্যবহৃত তেলে ভাজার কারণে ট্রান্স ফ্যাট তৈরি হয় এবং অতিরিক্ত ক্যালোরি ও প্রদাহ সৃষ্টি করে।

7. **খাবারের রং (হলুদ/কমলা/লাল ডাই)--রেস্তোরাঁয় প্রায়ই টারট্রাজিন বা আজো ডাই ব্যবহার করা হয় যেটা অ্যালার্জি, অতিউত্তেজনা ও টক্সিসিটির ঝুঁকি তৈরি করতে পারে।

8. **অতিরিক্ত দই ও ক্রিম (মেরিনেশনে)--যেটাতে স্যাচুরেটেড ফ্যাট বেশি এবং এটি কোলেস্টেরল বাড়ায়।

9. **অতিরিক্ত ক্যালোরি--এক প্লেট বিরিয়ানি ৮০০–১২০০ ক্যালোরিরও বেশি হতে পারে যা একসাথে হঠাৎ করে হৃদপিণ্ড ও মেটাবলিজমে চাপ ফেলে।

একইভাবে আরসালান সাহেব ”সি-ফুড এন্ড সালাদ” এর ব্যাপারেও জানে, এতে আছে........

মাছ → ওমেগা-৩, হার্টের রিদম ঠিক রাখে, ট্রাইগ্লিসারাইড কমায়।
অলিভ অয়েল → খারাপ কোলেস্টেরল (LDL) কমায়।
বাদাম → ম্যাগনেসিয়াম ও ভালো ফ্যাট রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
বিটরুট → প্রাকৃতিক নাইট্রেট রক্তচাপ কমায়।
পালং শাক → আয়রন, ফোলেট, পটাশিয়াম → ধমনী সুস্থ রাখে।
গোটা শস্য → ফাইবার, হজম প্রক্রিয়াকে সহজ করে।

এবার হৃদয়যোদ্ধাদের কাছে প্রশ্ন, আরসালান সাহেব এখন কি খাবেন? ”কাচ্চি” নাকি ”সি-ফুড”? এর উত্তরই আপনাকে গভীরভাবে দেখাবে ”কিভাবে মানুষের ব্রেইন- ই হার্ট-কে খেয়ে ফেলে নিঃশ্বব্দে”
আগামি পর্বে আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই দৃশ্যে।
#ইনস্ট্যান্টডোপামিন #হৃদয়হোকউন্মুক্ত

                   #হৃদয়হোকউন্মুক্ত
23/09/2025

#হৃদয়হোকউন্মুক্ত

”লাল” এর সাথে হৃদয়ের এক অদ্ভুত সখ্যতা.......ভাল থাকুক প্রতিটি হৃদয়যোদ্ধা”হৃদয় হোক উন্মুক্ত”
16/09/2025

”লাল” এর সাথে হৃদয়ের এক অদ্ভুত সখ্যতা.......
ভাল থাকুক প্রতিটি হৃদয়যোদ্ধা
”হৃদয় হোক উন্মুক্ত”

কোনটি আপনার জন্য বেশী বিপজ্জনক? সাঁপ?  নাকি মশা? উত্তরটা(সাপ!)  মনের মধ্যে চেপে রেখে ”থ” হয়ে দাড়ানের জন্য রেডী হন।   এর ...
09/09/2025

কোনটি আপনার জন্য বেশী বিপজ্জনক? সাঁপ? নাকি মশা?
উত্তরটা(সাপ!) মনের মধ্যে চেপে রেখে ”থ” হয়ে দাড়ানের জন্য রেডী হন। এর তথ্যমতে সারা পৃথিবীতে প্রতি বছর সাপের কামড়ে মা*রা যায় ৮১৪১০-১৩৭৮৮০ জন । একইসাথে বলছে প্রতিবছর মশার কামড়ে সারা পৃথিবীতে মারা যায় ১মিলিয়ন(১০ লক্ষ মানুষ)। মানে কি দাড়াল? সাঁপের চাইতে মশা বেশী বিষাক্ত তাইতো?!! না, মানে হলো এই যে, সাঁপ এবং সাঁপের কামড় মানুষের কাছে যতটা গুরুত্ব পায়, মশা এবং মাশার কামড় ঠিক ততটাই অবহেলিত হয়। ফলাফল তো দেখতেই পাচ্ছেন।
একইভবে আপনি নিজের চাকরি, ব্যাবসায়, সম্মান, পদ-পদবী কে যতটা গুরুত্ব দিয়েছিলেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং প্রতি মুহুর্তের জীবনাচরণ ততটা গুরুত্ব দেননি। মশার কামড়ের মতই তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন অথবা আপনি হয়ত জানতেনই না অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং বিশৃঙ্খল জীবনাচরণ ভবিষ্যতে আপনাকে কোথায় নিয়ে যেতে পারে? আজ আপনার হয়ত সম্পদ-সামর্থ, পদ-পদবীর অভাব নেই, কিন্ত সেগুলো উপভোগ করার মত শরীর এবং মন আপনার নেই। অনেক হৃদয়যোদ্ধাদারা বলেন..”ভাই মাত্র একবার অল্প কয়েকটা ভাত খাই”। আমরা বলব হে মহান হৃদয়যোদ্ধা, আপনার এখন ”এই একবার ভাত খাওয়া”ও বিপজ্জনক হতে পারে। কারণ বিগত জীবনের ২৫ বছর আপনি মাত্র প্রতিদিন ”এক কাপ করে দুধ চা” খেয়েছিলেন!! যার মোট পরিমাণ মাত্র ৯১২৫কাপ। কি ব্যাপার?? আপনি তো মাত্র ”এক কাপ করে দুধ চা” খেয়েছিলেন!!! তাহলে ???
না, হে মহান হৃদয়যোদ্ধা আপনি যেদিন ”একটি মাত্র কাপ দুধ চা” খেয়েছিলেন সেদিনই আপনি আসলে ”৯১২৪কাপ দুধ চা” একসাথে খেয়ে নিয়েছেন কিন্ত আপনর ব্রেইন আপনাকে বুঝতে দেয়নি, সে আপনাকে ধোকা দিয়েছে কারণ দুধ চায়ের ”ফ্লেভার”টা তার কাছে দরুন লাগত। সেইদিন যদি আপনি ঐ ”একটি কাপ” পরিহর করতে পারতেন সেটা কখনই ৯১২৪ কাপে পৌঁছাতনা। আর এই মাত্র ”এক কাপ করে দুধ চা” এর মত যদি আরো অনেকগুলো ছোট ছোট অনিয়ম ” মাত্র -একদিন” করার লোভ সামলাতে পারতেন, মশার কামড়ের মত অবহেলা না করে সর্প-দংশনের মত গুরুত্ব দিতেন, আল্লাহ না চাইলে,, আজ হয়ত আপনাকে এই চলমান হৃদয়যুদ্ধে জড়াতেই হতোনা।
এবার অন্তত রুখে দাড়ান হে মহান হৃদয়যোদ্ধা। মনে রাখবেন যেটা আপনার জন্য ক্ষ*তি*কর সেটা এক মুহুর্তের জন্যও ক্ষ*তি*কর।
”হৃদয় হোক উন্মুক্ত”
#হৃদয়যোদ্ধা #হৃদয়হোকউন্মুক্ত

এত যুদ্ধের পরেও হৃদযন্ত্রের গুরুত্বপূর্ন পেশীগুলো দৃঢ় আছেতো? ভগ্ন আর অসার হৃদয় নিয়ে আর কতদিন? ভাঙা হৃদয় কি আর জোড়া লাগে?...
07/09/2025

এত যুদ্ধের পরেও হৃদযন্ত্রের গুরুত্বপূর্ন পেশীগুলো দৃঢ় আছেতো? ভগ্ন আর অসার হৃদয় নিয়ে আর কতদিন? ভাঙা হৃদয় কি আর জোড়া লাগে?

অনেক প্রশ্ন, কিন্ত সমাধান মাত্র ০১টি……………”মায়োকার্ডিয়াম গ্রীন টি” – ”দৃঢ় হৃদয়ের প্রত্যয়”

আপনার হৃদযন্ত্রের জন্য একটি প্রাকৃতিক সমাধান

"মায়োকার্ডিয়াম গ্রীন টি" হল এমন একটি বিশেষ চা, যা আপনার হৃদযন্ত্রের মায়োকার্ডিয়াল পেশীকে শক্তিশালী ও সুস্থ রাখতে সহায়ক। মায়োকার্ডিয়াল পেশী (Myocardial Muscle) হচ্ছে হৃদযন্ত্রের মাঝের স্তরের (Myocardium) পেশী, যা হৃদপিণ্ডের প্রধান কার্যক্ষমতা পরিচালনা করে। এটি হৃদপিণ্ডের পাম্পিং ক্ষমতার মূল চালিকা শক্তি। মূলত, এই পেশীগুলো সংকোচন (Contraction) ও প্রসারণ (Relaxation) করে রক্তকে সারা শরীরে প্রবাহিত করে।এটি আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ – হৃদপিণ্ডের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।

কেন "মায়োকার্ডিয়াম গ্রীন টি"?

এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যাটেচিনস ও পলিফেনল সমৃদ্ধ, যা হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখতে সহায়তা করে।

✅ মায়োকার্ডিয়াল পেশীকে সুরক্ষা দেয় – গ্রীন টি-তে থাকা EGCG (Epigallocatechin Gallate) হৃদপিণ্ডের মায়োকার্ডিয়াল পেশীর কার্যকারিতা উন্নত করতে পারে এবং ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে সহায়তা করে।

✅ রক্তচাপ কমাতে সহায়ক – নিয়মিত গ্রীন টি পান উচ্চ রক্তচাপ হ্রাসে সহায়তা করে, যা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে।

✅ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে – "মায়োকার্ডিয়াম গ্রীন টি" LDL (ক্ষতিকর কোলেস্টেরল) কমাতে ও HDL (ভালো কোলেস্টেরল) বাড়াতে সহায়তা করে, যা রক্তনালী সুস্থ রাখে।

✅ স্ট্রেস কমিয়ে হৃদযন্ত্রকে আরাম দেয় – গ্রীন টি-তে থাকা L-Theanine মানসিক চাপ কমাতে সাহায্য করে, যা হৃদপিণ্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে দেয় না।

✅ ওজন কমাতে সহায়ক – গ্রীন টি বিপাক হার (Metabolism) বাড়ায় এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এতে থাকা ক্যাটেচিনস (Catechins) শরীরের অতিরিক্ত ফ্যাট ভাঙতে সাহায্য করে।

বিশেষত্ব: আস্ত কুড়ি পাতা, গুঁড়া নয়!

"মায়োকার্ডিয়াম গ্রীন টি" কোনো সাধারণ গুঁড়া চা নয়, বরং এটা আসল আস্ত কুড়ি পাতা, যা গরম ফুটন্ত পানিতে দিলে তার সবুজ আস্ত কুড়ি পাতা রূপে ফিরে আসে। প্রতিটি কাপের জন্য মাত্র ৮টি আস্ত পাতা যথেষ্ট, যা আপনাকে প্রকৃত গ্রীন টির স্বাদ এবং উপকারিতা প্রদান করবে। আরও চমকপ্রদ বিষয় হলো, এই পাতা একাধিকবার ব্যবহারের উপযোগী, অর্থাৎ আপনি একবার পাতা ব্যবহার করে সেটি আবারও পান করতে পারবেন, তবুও এর স্বাদ এবং কার্যকারিতা অটুট থাকবে।

"মায়োকার্ডিয়াম গ্রীন টি" আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ?

আপনি যদি হৃদরোগের ঝুঁকি কমাতে চান, রক্তচাপ স্বাভাবিক রাখতে চান বা হৃদপিণ্ডকে শক্তিশালী রাখতে চান, তবে "মায়োকার্ডিয়াম গ্রীন টি" হতে পারে আপনার আদর্শ সঙ্গী। এটি শুধুমাত্র একটি চা নয় – এটি আপনার হৃদয়ের সুরক্ষার জন্য একটি দৈনন্দিন বিনিয়োগ।

29/08/2025

আপনার শুধু ডিসিশন নেয়াটা প্রয়োজন..........(REPEATED POST)
দেখুন যুক্তরাষ্ট্রের ANGIOGENESIS FOUNATION এর MEDICAL DIRECTOR এবং CO-FOUNDER..
DR.WILLIAM LI হৃদরোগ এর ব্যাপারে কি বলেন.................
দ্রবণীয় ফাইবার, মানে এমন ধরনের ফাইবার যা দ্রবীভূত হতে পারে এবং যা আপনি খাবার থেকে গ্রহণ করেন, তা আপনার ধমনী পরিষ্কার করতে সাহায্য করে, বিশেষ করে যদি তা ব্লক হয়ে থাকে।এখন, আমার বন্ধু ও সহকর্মী, Preventative Medical Research Institute-এ কর্মরত ড. ডিন অর্নিশ, যিনি সান ফ্রান্সিসকোর বাইরে কাজ করেন, তিনি কিছু অসাধারণ গবেষণা করেছেন।আপনি যদি ডিনের কাজ না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেওয়া উচিত।ড. অর্নিশ দেখিয়েছেন যে আপনার খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তন শুধু হৃদরোগ প্রতিরোধই করে না, বরং এটি হৃদরোগ উল্টেও দিতে পারে(অর্থাৎ আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে)।শুনুন, আমি যখন মেডিকেল স্কুলে গিয়েছিলাম, আমাকে শেখানো হয়েছিল যে একবার যদি ব্লকেজ হয়ে যায়, সেগুলো বের করার একমাত্র উপায় হলো অস্ত্রপচার। প্রাকৃতিকভাবে উল্টে দেওয়ার কোনো উপায় নেই।কিন্তু ড. অর্নিশ আসলেই দেখিয়েছেন, ডিন অর্নিশ দেখিয়েছেন যে আপনি ধমনীর ভেতরে থাকা এথেরোস্ক্লেরোটিক প্লাক অর্থাৎ ব্লকেজ উল্টে দিতে পারেন।
(পোষ্টটি আপনার সহযোদ্ধাদের সার্থে শেয়ার করুন)

উচ্চ রক্তচাপ বিষয়ে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন  এ মাসেই (আগস্ট ২০২৫) গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা দিয়েছে। হৃদয়যোদ্ধারা এ...
26/08/2025

উচ্চ রক্তচাপ বিষয়ে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এ মাসেই (আগস্ট ২০২৫) গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা দিয়েছে। হৃদয়যোদ্ধারা এই নির্দেশিকার জরুরি কিছু বিষয় জেনে নিন আজ।
১২০/৮০ শেষ কথা নয়ঃ-
প্রচলিত ধারণা অনুযায়ী, স্বাভাবিক রক্তচাপ হলো ১২০/৮০ মিলিমিটার মার্কারি। তাই ফার্মেসি বা বাড়িতে রক্তচাপ মেপে ১২০/৮০ বা এর কাছাকাছি রক্তচাপ পাওয়া গেলে সেটিকে নিরাপদ ভেবে নেওয়া হয়। আদতে হিসাবটা এতটা সরল নয়।

রক্তচাপ স্বাভাবিক আছে বলতে হলে, তা থাকতে হবে ১২০/৮০ মিলিমিটার মার্কারির কম অর্থাৎ সিস্টোলিক রক্তচাপ ১২০ মিলিমিটার মার্কারির কম এবং ডায়াস্টোলিক রক্তচাপ ৮০ মিলিমিটার মার্কারির কম থাকতে হবে।

সিস্টোলিক রক্তচাপ ১২০ থেকে ১২৯–এর মধ্যে থাকা মানেই তা বাড়তি।
সিস্টোলিক রক্তচাপ ১৩০ ছুঁয়ে ফেললে কিংবা ডায়াস্টোলিক রক্তচাপ ৮০ ছুঁয়ে ফেললে তা উচ্চ রক্তচাপ।

রক্তচাপ স্বাভাবিক না থাকলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

উচ্চ রক্তচাপ থাকলে এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঝুঁকি আছে কি না, সেসবও পরীক্ষা–নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হবে।

এটি কেবল বেশি বয়সের রোগ নয়ঃ-
অনেকে ভাবেন, উচ্চ রক্তচাপ কেবল বয়স্ক ব্যক্তির রোগ। এ ধারণা ঠিক নয়। কম বয়সেও নানা কারণে রক্তচাপ বাড়তে পারে।

তাই সব বয়সেই মাঝেমধ্যে রক্তচাপ মাপাতে হবে। আরও মনে রাখতে হবে, আদর্শ নিয়মে রক্তচাপ মাপা হলে তবেই পাওয়া যাবে সঠিক রক্তচাপ।
স্মৃতি বাঁচাতেও চাই রক্তচাপ নিয়ন্ত্রণঃ-
মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতি ঠিকঠাক রাখতেও যে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, এ বিষয়টির পক্ষে এখন আরও জোরালো প্রমাণ আছে বিজ্ঞানীদের হাতে। ভবিষ্যতে মস্তিষ্কের স্বাভাবিক ক্ষমতা ধরে রাখতে রক্তচাপের বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন আজই।

কী খাবেন, কী খাবেন নাঃ-
উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও প্রতিকারে খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। মাত্রা বুঝে লবণ গ্রহণ করা জরুরি।

নির্দেশিকা অনুযায়ী, সারা দিনে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সর্বোচ্চ ২ হাজার ৩০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করতে পারেন।

এই পরিমাণ সোডিয়াম থাকে প্রায় এক চা–চামচ লবণে। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সারা দিনে এক চা–চামচের কম পরিমাণ লবণ গ্রহণ করা উচিত।

সবচেয়ে ভালো হয়, যদি তা মোটামুটি এক চা–চামচের দুই–তৃতীয়াংশের মধ্যে রাখা যায়।

রান্নায় ব্যবহৃত লবণের বাইরে অন্য লবণ না খাওয়াই ভালো। বাড়তি হিসেবে কাঁচা লবণ, ভাজা লবণ, পিঙ্ক সল্ট, বিট লবণ প্রভৃতি কোনোটাই নিরাপদ বিকল্প নয়।

লবণ দেওয়া প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। নানা রকম শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ, ডাল, গোটা শস্য (অর্থাৎ রিফাইনড বা পরিশোধিত নয়) খাদ্যতালিকায় রাখা উচিত।
আরো বিস্তারিত জানাতে কমেন্ট চেক করুন এবং কমেন্ট করুন।

Address

SHUVADDA PURBO PARA, SOUTH KERANIGANJ
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when Ar-Ruh Origin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ar-Ruh Origin:

Share